রহমান খান, কোলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ভিন প্রফেসর ইমতিয়াজ গোলাম আহমদ, মালয়েশিয়ার বিশি-বুদ্ধিজীবী প্রফেসর ড. হাশিম কামালী, সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ | (বাম দিক থেকে পর্যায়ক্রমে) সম্পর্কে ভুলধারনা ও জ্ঞানের অভাবই আজকে ইসলামী আইনের অনুপস্থিতির বড় কারণ | দুঃখজনকভাবে মুসলিম অপরাধ দমন আইন ও পারিবারিক আইন সম্পর্কে যথাযথ জানা ও বোঝার চেষ্টা হচ্ছে না । সমাজে ইসলামী আইন সম্পর্কে লোকদের বিভ্রান্তি দূর করার জন্য ইসলামী আইনের সঠিক প্রচার ও প্রয়োগ জরুরী | প্রফেসর ড. হাশিম কামালী বলেন, বিচার হচ্ছে একটি ডাইনামিক ধারণা | ইসলামী আইনকে মনে করা; হয় সেকেলে । আসলে তা নয়। ইসলামী আইন চির আধুনিক | মানুষের জীবন ও সমাজ পরিবর্তনের সাথে সাথে মানুষের কল্যাণে ইসলামী আইন প্রয়োগ করা যায় |. বিচারপতি খলিলুর রহমান খান বলেন, ইসলামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সমাজে ইনসাফ প্রতিষ্ঠার ইতিহাস | ইসলামী আইন সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করে দেখিয়েছে। শাস্তি, সাম্য, ভ্রাতৃত্ববোধ পরোপকার ও জনকল্যাণই ইসলামী আইনের মূল চেতনা । আজ আমাদের সমাজে ইসলামী আইন চালুর বাস্তবভিত্তিক পদক্ষেপ নিতে হবে । এজন্য দেশে দেশে গণজাগরণ সৃষ্টি করতে হবে । শিক্ষার সকল পর্যায়ে ইসলামী শিক্ষা ও গবেষণার প্রতি গুরুত্ব দিতে হবে । ইসলামী আইন বাস্তবায়নের জন্য রাজনৈতিক সদিচ্ছারও প্রয়োজন রয়েছে। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন ড. মোহাম্মদ এনামুল হক, সাবেক আইজিপি এবং মেম্বার বাংলাদেশ. ল' কমিশন । এই অধিবেশনে দুটি প্রবন্ধ উপস্থাপন করা হয় । 'অপরাধমুক্ত সমাজ গঠনে ইসলামী আইনের কার্যকারিতা: কেসাসের বিধান প্রসঙ্গ' শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. এ বি. এম মাহবুবুল ইসলাম | “সন্ত্রাসবাদের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি: একটি পর্যালোচনা" শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন মোঃ মনীরুল আযম, সহকারী অধ্যাপক, আইন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় | উপস্থাপিত প্রবন্ধের উপর আলোচনা করেন, অধ্যাপক ড. হাশিম কামালী, সাবেক প্রধান, আইন ইসলামী আইন ও বিচার ১০৫ ///.10907079091.00)
— পৃষ্ঠা ১০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।