ইতিহাস সাক্ষী, হাজার বছরের চেয়েও বেশী সময় পৃথিবীর বিশাল অংশ ইসলামী আইনে শাসিত হয়েছে । ইউরোপের বিরাট অংশ শতশত বছর ইসলামী আইনে শাসিত হয়েছে। এই উপমহাদেশেও প্রায় ৭শ বছর দেওয়ানী ও ফৌজদারী উভয় বিচার ব্যবস্থা ইসলামী আইনেই পরিচালিত হয়েছে। বৃটিশ উপনিবেশে পরিণত হওয়ার পরও উপমহাদেশে প্রায় একশ বছর ইসলামী আইনে বিচার কার্য পরিচালিত হয়| পরবর্তীতে মুসলমানদের ও মতাদর্শ চাপিয়েছে। পরিতাপের বিষয়, বৃটিশরা বিতাড়িত হওয়ার পরও আমাদের দেশ সেই আইনেই শাসিত হচ্ছে। প্রচলিত আইন আমাদের সমাজ জীবনে শাস্তি শৃংখলা নিশ্চিত করতে পারেনি । অন্যায় ও অপরাধের হার ক্রমশ বেড়েই চলেছে । বর্তমানে আমাদের সমাজের অবস্থা এই যে, ন্যায় ও সত্যবাদিতা, দুর্নীতি ও অপরাধের কাছে পরাজিত । সন্ত্রাস দুর্নীতি আমাদের সমাজ জীবনের শাস্তি কেড়ে নিয়েছে । সর্বক্ষেত্রেই অনাচার অবিচার আমাদের সমাজকে আজ গ্রাস করে ফেলেছে । এসব অপরাধ দযনের উদ্দেশ্যে বহু ধরনের আইন জারী করা হয়েছে কিন্তু কোনটাই উল্লেখযোগ্য কোন সুফল বয়ে আনতে পারেনি । ইসলামী আইন তথা আল্লাহর আইন যেখানে প্রায় হাজার বছরের বেশি সময় বিশ্ব শাসন করেছে, বিশ্বকে উপহার দিয়েছে শাস্তি, সৌন্রাতৃত্ব, নিয়ম, শৃংখলা, সুবিচার, শৌষণহীন সমাজ, মানুষের মৌলিক অধিকারের সুরক্ষা, সেখানে বর্তমান আইন তথা মানুষের তৈরি আইন দুই তিনশ বছরের শাসনের মধ্যেই বিশ্বকে উপহার দিয়েছে দু-দুটি মহাযুদ্ধ, যা সমগ্র বিশ্ব মানব গোষ্ঠীকে বিপর্যস্ত করেছে । তদুপরি তৃতীয় আর একটি মহাযুদ্ধ তথা আনবিক ধ্বংসকারিতার আতংকে সমগ্র বিশ্ব মানবতা ধুকছে। বস্তুত মানুষের তৈরি আইন কোনো ধবংস প্রক্রিয়াকে রুখতে পারছে না । কোনো জুলুম, কোনো শোষণকে প্রতিহত করতে পারছে না। সমগ্র বিশ্ব ধবংস, জুলুম, অনাচার ও অশান্তির অভয়ারণ্য পরিণত হয়েছে । এ সব কিছুর মূলে রয়েছে এই মানুষের তৈরি আইন । আজ আমাদের বুদ্ধিজীবী ও এলিট শ্রেণীকে এ বিষয়ে যথার্থই ভাবতে হবে, আমরা কি আল্লাহর তৈরি আইনকে উপেক্ষা করে আমাদের ধ্বংসকে আরো ত্রাস্থিত করবো? অথবা আল্লাহর প্রতি ঈমানকে সুদৃঢ় করে এগিয়ে যাবো নিজেদের এবং সমগ্র বিশ্ব মানবতার কল্যাণ ও শাস্তিকে সুনিশ্চিত করতে | বিশেষ অতিথি প্রফেসর ইমতিয়াজ গোলাম আহমাদ বলেন, দীর্ঘ দিন ধরে ইসলামী বিভাগসহ স্কলক্ষেত্রে ইসলামী আইনের সঠিক প্রয়োগ ছাড়া আমরা ইসলামী শিক্ষা ও ইসলামী আইনের কার্যকারিতা ও কল্যাণ অনুধাবন করতে পারবো না | ইসলামী আইন ১০৪ ইসলামী আইল ও বিচার ///.10907079091.001)
— পৃষ্ঠা ১০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।