সভাপতির বক্তব্যে শাহ আবুল হান্নান বলেন, ইসলামী আইনের ব্যাপারে অনেকের অনেক ভূল ধারণা রয়েছে । অনেকে মনে করেন, ইসলামী আইন শুধু অপরাধ সম্পর্কিত বিষয়গুলোর জন্য, অথচ ইসলামী আইনে অপরাধসংক্রান্ত আইন মোট আইনের ৫ শতাংশের বেশি হবে না । অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, পারিবারিক আইনসহ সব আইন ও বিধি-বিধান ইসলামি আইনের আওতার মধ্যে রয়েছে। স্বাগত ভাষণে এডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ইসলাম একটি পূণঙ্গি জীবন ব্যবস্থা । এ সম্পর্কে কোন সংশয়ের অবকাশ নেই । এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার অবিভাজ্য অংশ মানবজাতির ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সর্ব ক্ষেত্রে আল্লাহর বিধিবিধানই ইসলামের সামষ্টিক আইন । পৃথিবীর আদি মানব হযরত আদম আ. ছিলেন আল্লাহর সৃষ্ট প্রথম মানব এবং প্রথম নবী । যাকে পৃথিবীতে পাঠানোর সময় আল্লাহ তাআলা নির্দেশ করেন, “আমি বললাম তোমরা নেমে যাও, পরে যখন আমার কাছ থেকে কোন জীবন বিধান তোমাদের কাছে পৌছবে; তখন যারা সেই বিধানের আনুগত্য করবে, তাদের কোন ভয় নেই, তারা দুর্দশাগ্রস্ত'ও হবে না । (সূরা বাকারা : ৩৮) যুগে যুগে পৃথিবীতে আল্লাহ তাআলা নবী রসূলগণকে পাঠিয়েছেন, তাঁরা সকলেই গণমানুষকে আল্লাহর আইন অনুযায়ী জীবন পরিচালনার দাওয়াত দিয়েছেন । আল্লাহর পয়গামবাহী নবী রসূলগণের মধ্যে আমাদের নবী মুহাম্মদুর রসূলুল্লাহ স. সর্বশেষ ও সর্ব শ্রেষ্ঠ নবী, যার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের জন্য ইসলামকে একমাত্র জীবন বিধান হিসেবে পূর্ণতা দান করেছেন । ঘোষণা করেছেন '... আজ আমি তোমাদের দীনকে পূর্ণ করে দিলাম' (আল মায়েদা : ০৩)। মহান আল্লাহ আসমান-যমীন, চন্দ্র-সূর্য, গ্রহ-নক্ষত্র তথা সমগ্র সৃষ্টি, জগতকে অবশ্য পালনীয় বিধি বিধান ও নিয়ম নীতির অধীন করে দিয়েছেন | যে অলংঘনীয় বিধানের কোন পরিবর্তন নেই, যাতে কোন ধরনের ব্যত্যয় ঘটে না। যার ফলে আমরা দেখতে পাই, দিন-রাত্রির পরিবর্তন, চন্দ্র-সূর্যের আবর্তন ইত্যাদি আবহমান কাল থেকে একই অলংঘনীয় বিধান অনুযায়ী পরিচালিত হয়ে আসছে। মানুষের জন্-মৃত্যু, শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য এই অলংঘনীয় নিয়মের অধীন । এখানে আল্লাহ ছাড়া কারো হস্তক্ষেপের কোন অবকাশ নেই । অন্য দিকে আল্লাহ, রসূল, বিতাব, কিয়ামত্ ও পরকালের হিসাব নিকাশে বিশ্বাস এবং আল্লাহর ইবাদত- নামাজ: রোজা, হজ, যাকাত, পারস্পরিক লেনদেন, 15 আল্লাহ তাআলা তার বিধান মেনে চলার নির্দেশ দিয়েছেন, 558 পরিচিত । শরীআ"হ পালনের ক্ষেত্রে যানুষ ইচ্ছাধীন । ইসলামী আইন সাদা কালো আরব অনারব নারী-পুরুষ সঞ্চলের ' জন্য গমতাবে কল্যাণকর | ইসলামী আইন মানুষের জীবন সম্পদ ও সম্মানকে সর্বোচ্চ নিরাপত্তা দান করেছে । ইসলামী আইন সুবিচার নিশ্চিত করেছে । বিচারের ক্ষেত্রে স্বজন প্রীতি ধনী- দরিদ্র বিবেচনার উর্ধে রেখেছে । | ইসলামী আইন ও বিচার ১০৩ ///.10907079091.001)
— পৃষ্ঠা ১০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।