ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১০
📝 লেখা 📖 পিডিএফ

২ দুইদিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী ল' সেখিনারের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান বিচারপতি যো: রুহুল আমীন মনে প্রয়োজনীয় নৈতিক মনোবল তৈরী করতে পারে, যাতে সে দুর্নীতিতে লিপ্ত না হওয়ার 'জন্য আহবান অনুভব করে । একইভাবে অধিকাংশ সন্ত্রাসবিরোধী পদক্ষেপ কাড্বিত ফলাফল আনতে ব্যর্থ হচ্ছে । এর মূল কারণ, আমরা সমস্যার মূলে আঘাত হানতে ব্যর্থ হয়েছি, যেটা একমাত্র ইসলাম ও ইসলামি আইন কাঠামোর মাধ্যমেই করা যায় । ইসলাম বাহ্যিক দৃষ্টিকোণ ও বহিরাবরণের দিক থেকে কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করে না বরং সমস্যার গভীরে প্রবেশ করে তার প্রকৃতি ও কারণ বুঝার চেষ্টা করে এবং সমস্যার মূলোতপাটন করে । তিনি বলেন, রসূলুল্লাহ স.-এর সময়ে ইসলামি আইন কাঠামোর সূচনা ও বিকাশ শুরু হয়। পরে বিভিন্ন খেলাফতের সময় তা পরিপকৃতা লাভ করে । তখন সমাজে অপরাধপ্রবণতা ছিল কম এবং মানুষ সুখ শান্তিতে বসবাস করত । প্রধান বিচারপতি বলেন, এটা অস্বীকার করার উপায় নেই যে, স্রষ্টার আইন হিসেবে ইসলামে রয়েছে সবচেয়ে চমৎকার আইন, কানুন ও নিয়ম পদ্ধতি, যা সুবিচার ও ন্যায় প্রতিষ্ঠা করতে পারে | ইসলামী আইনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই যে, তা বর্ণ, গোত্র, ধর্ম নির্বিশেষে সকল যুগের সকল সমাজের জন্য বাস্তবায়নের উপযোগী । ইসলামী বিচার ব্যবস্থা অত্যন্ত গতিশীল এবং স্থান ও সময়ের পরিবর্তনের সাথে সঙ্গতিপূর্ণ ৷ এ সঙ্গতি সাধনের জন্যই ইসলামে ইজতিহাদের অনুমতি রয়েছে । বর্তমান সময়ে আমাদের সমাজে ইসলামী আইনের উপযোগিতা কোন অংশেই কম নয়। বরং আজকের প্রেক্ষাপটে এর প্রয়োজনিয়তা অনেক বেশি । তিনি ইসলামি আইন ও বিচার ব্যবস্থার ওপর গবেষণা ও অধ্যয়ন আরো-বৃদ্ধি এবং আহবান জানান । ১০২ ইসলামী আইন ও বিচার ///.10907079091.001)

— পৃষ্ঠা ১০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।