ইসলামী আইন ও বিচার জানুয়ারী-মার্ট ২০০৮ বর্ষ ৪, সংখ্যা ১৩, পৃষ্ঠা : ৯-১৫ ইসলামী আইনে নরহত্যা ও বাংলাদেশের দ্বিধি : একটি তুলনামূলক আলোচনা মুহাম্মদ মূসা ভূমিকা ইসলামী আইন প্রয়োগ বা মানবসমাজে বাস্তব অনুশীলনের এক দীর্ঘকালীন অভিজ্ঞতায় সম্্ীবিত, পরীক্ষিত ও কালোত্রীর্ণ। ইউরোপের সুদূর স্পেন (বর্তমান স্পেন, পর্তুগাল ও ফ্রান্সের অংশবিশেষ) থেকে আফ্রিকা মহাদেশ ও এশিয়া মহাদেশের পূর্ব প্রান্ত (মালয়েশিয়া, ইন্দোনেশিয়া) পর্যন্ত এই বিশাল ভূখণ্ডে শত শত বছর ধরে ইসলামী আইনের রাষ্ট্রীয় প্রয়োগ একে সুসংগঠিত ও সুসংহত করেছে। মহানবী স.-এর যুগ (১৩ বহর), খেলাফতে রাশেদা (৩০ বছর), উমায়্যা খেলাফত (৯০ বছর), আব্বাসী খেলাফত (প্রায় পাচ শত বছর) উসমানী খেলাফত (প্রায় আট শত বছর), ভারতে সুলতানী আমল ও মুগল রাজত্ব (প্রায় চার শত বছর) পরিচালিত ও শাসিত হয়েছে ইসলামী আইনে তৎকালে ইসলামী আইনের বিকল্প সর্বজনগ্রাহ্য কোন আইন ব্যবস্থা ছিলো না। এমনকি খৃস্টান ইস্ট ইন্ডিয়া কোম্পানী ভারতীয় উপমহাদেশের শাসন ব্যবস্থা দখলের পরও ১৮৬২ সাল পর্যন্ত এদেশ ইসলামী আইনে শাসিত হয়েছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানী এদেশ দখলের সাথে সাথে প্রশাসনিক, বিচার বিভাগীয়, ব্যবসা-বাণিজ্যিক, সামাজিক লেনদেন, অর্থনৈতিক ইত্যাদি বিষয়ে ইসলামের একটি সুসংহত আইন কাঠামোও লাভ করে। পরবর্তী পর্যায়ে ১৮০২, ১৮০৮, ১৮১৭, ১৮২৫, ১৮২৭ ও ১৮৩২ খৃ. তারা নিজেদের সুবিধা ও মর্জিমাফিক এই আইনে পরিবর্তন আনতে থাকে এবং সর্বশেষ ১৮৬০ খৃ. এই পরিবর্তিত আইন গৃহীত হয় এবং ১৮৬২ সালে তা কার্যকর হয়। কিন্তু আড়াই শত বছর ধরে এই ভারতীয় আইনে (বাংলাদেশ-পাকিস্তানসহ) তাহরীফ (অন্যায় পরিবর্তন) হতে থাকলেও তাকে ইসলামী আইনের মূল ভিত্তি থেকে হটানো সম্ভব হয়নি। বর্তমান আইনের ভিত্তি হচ্ছে রোমান ল' এই বলে আজকাল আমাদের আইনবেস্তাদের ও আইনের ছাত্রদের যে ধারণা দেয়া হয়- তা সম্পূর্ণ ফ্যালাসি। বাংলাদেশের দণবিধি ও ইসলামী দবিধি আলোচ্য নিবন্ধে ইসলামী আইনের কোন কোন ধারা বাদ দিয়ে কি ধরনের আইন সংযোজন করা হয়েছে তা তুলে ধরাই উদ্দেশ্য। শুধু একটি উদাহরণ দেই। বর্তমান আইনে অপরাধ দর্শনের মূল কথা হচ্ছে- 'সকল মানুষ নির্দোষ, যতক্ষণ পর্যন্ত না আইনী প্রক্রিয়ায় সে অপরাধী সাব্যস্ত হয়।" লেখক : ইসলামী আইনের গবেষক, গ্রন্থকার এবং একটি স্বায়ত্বশাসিত সংস্থার কর্মকর্তা । ///.10907079071.001)
— صفحة ١٠ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.