001116115 (৮) যাওয়ায়েদ (১১1)-এর পরিচয় : যে গ্রন্থে নির্দিষ্ট কিছু গ্রন্থের তুলনায় অন্য নির্দিষ্ট কিছু গ্রন্থে বর্ণিত অতিরিক্ত হাদীছগ্ডলোকে আলাদা করে জমা করা হয়, তাকে “যাওয়ায়েদ” বল হয়। যেমন কোন গ্রন্থে মুসনাদে আহমাদের এ সমস্ত হাদীছকে আলাদা করে জমা করা হল, যেগুলো কুতুবে সিন্তাহতে নেই, তখন এই গ্রন্থকে যাওয়ায়েদ বলা হবে। উদাহরণ : ইমাম হায়ছামী প্রণীত মাজমাউয যাওয়ায়েদ। অত্র বইয়ে তিনি মুসনাদে আহমাদ, মুসনাদে বাযযার, মুসনাদে আবু ইয়া*লা ও ইমাম তাবারাণীর আল-মু'জামুল কাবীর, ছগীর ও আওগাত্ব গ্রন্থের এ সমস্ত অতিরিক্ত হাদীছ জমা করেছেন, যেগুলো কুতুবে সিত্তাহতে নেই। (৯) জুষ (+১৯৭)-এর পরিচয় : যে গ্রন্থে নির্দিষ্ট কোন মাসআলার উপর হাদীছ জমা করা হয়, তাকে জুঘ বলা হয়। উদাহরণ : ইমাম বুখারীর জুয রফঈল ইয়াদায়ন। অত্র গ্রন্থে তিনি শুধু রফউল ইয়াদায়ন সম্পর্কিত হাদীছগুলোকে জমা করেছেন। (১০) ইলাল (৭১1)-এর পরিচয় : যে গ্রন্থে হাদীছের গোপন ত্রুটি নিয়ে আলোচনা করা হয়, তাকে ইলাল বলা হয়। উদাহরণ : ইমাম দারাকুতনী (রহঃ)-এর লিখিত ইলাল। (১১) তাখরীজ (65১১)-এর পরিচয় : বিভিন্ন বিষয়ে লিখিত গ্রন্থগুলোতে বর্ণিত সানাদবিহীন হাদীছগুলোর মৌলিক গ্রন্থগুলো থেকে রেফারেন্স দেয়াকে তাখরীজ বলা হয়। উদাহরণ : দিরায়া ফী তাখরীজি আহাদীছিল হিদায়া- হাফেষ ইবনু হাজার আসকালানী। (১২) আত্বরাফ (-1১1)-এর পরিচয় : আতৃরাফ একপ্রকার সূচীপত্র জাতীয় বই। এই জাতীয় বইয়ে সানাদসহ হাদীছের মূল অংশ উল্লেখ করে হাদীছটি কোন্ গ্রন্থের কত খণ্ডের কত পৃষ্ঠায় আছে তা বর্ণনা করা হয়। উদাহরণ : তুহফাতুল আশরাফ- ইমাম মিযযী। প্রসিদ্ধ কিছু কিতাব পরিচিতি ছহীহায়ন : ছহীহায়ন বলতে সর্বদা ছহীহ বুখারী ও ছহীহ মুসলিম বুঝানো হয়ে থাকে । ছহীহ বুখারী হচ্ছে আসমানের নীচে পবিত্র কুরআনের পরে সর্ববিশুদ্ধ কিতাব । (কে) ছহীহ বুখারী ($১-৯| ৮০)-এর পরিচয় : পূর্ণনাম : আল-জামিউল মুসনাদ আছ-ছহীহ আল-মুখতাছার মিন উমুরি রাসুলিল্লাহ ও সুনানিহি ও আইয়ামিহি(4319 4৬১ এ 2১) ১৭ ০৭ ১০৯ ৩৯২ ১ ৬৭২) । এর প্রসিদ্ধ ও সংক্ষিপ্ত নাম হচ্ছে “ছহীহ বুখারী" । লেখকের নাম : আমীরুল মুমিনীন ফিল হাদীছ আবু আবিল্লাহ মুহাম্মাদ ইবনু ইসমাঈল আল-বুখারী |
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।