001116115 চতুর্থ অধ্যায় ০৩০৮৯) কিছু গুরুতৃপুর্ণ বিষয় (44৩৫0 ০৮২) হাদীছ গ্রন্থসমূহের প্রকারভেদ : হাদীছের কিতাবগ্তলো মোট ১২টি ভাগে বিভক্ত । যেমন : ১. জামে” ২. সুনান ৩. মুছান্নাফ ৪. মুস্তাদরাক ৫. মুস্তাখরাজ ৬. মুসনাদ ৭. মুঁজাম ৮. যাওয়ায়েদ ৯. জুয ১০. ইলাল ১১. তাখরীজ ও ১২. আতবরাফ । নিম্নে প্রত্যেক প্রকারের নাতিদীর্ঘ আলোচনা করা হল : (১) জামে (&-২/)-এর পরিচয় : জামে'-এর সংজ্ঞায় আমরা সহজে বলতে পারি, ইনসাইক্লোপেডিয়া বা বিশ্বকোষ । অর্থাৎ ইসলামের প্রতিটি বিষয়ের আলোচনা যে কিতাবে সন্নিবেশিত থাকে, তাকে জামে গ্রন্থ বলা হয়। ঈমান থেকে শুরু করে ফিকৃহী মাসআলা- মাসায়েলসহ রাসূল (ছাঃ)-এর জীবনী, ইতিহাস, তাফসীর, কিয়ামতের পূর্বে সংঘটিত ফিৎনা-ফাসাদ ইত্যাদি বিষয়ের আলোচনা যে গ্রন্থে করা হয় তাকে জামে বলা হয়। উদাহরণ : কুতুবে সিত্তাহ্র মধ্যে দু'টি গ্রন্থ জামে” হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত। (১) জামে” আল-বুখারী ও (২) জামে" আত-তিরমিযী । (২) সুনান (০-4)-এর পরিচয় : যে গ্রন্থে হুকুম-আহকাম সংক্রান্ত হাদীছ ফিকৃহী অধ্যায় অনুযায়ী সাজানো হয় সে গ্রন্থকে “সুনান' বলা হয়। বিঃ দ্রঃ- ফিকৃহী অধ্যায় অনুযায়ী সাজানো বলতেই আমরা মনে করি, ফিকৃহের বইগুলো যেভাবে সাজানো হয়েছে, সেভাবে সাজানো । কিন্তু এটা ভূল ধারণা । সত্যি বলতে কি ফিকৃহের বইগুলো অস্তিতে আসার অনেক আগেই মুহাদ্দিছগণ তাদের বইকে ফিকৃহী অধ্যায় অনুযায়ী সাজিয়েছেন । সুতরাং ফিকৃহী অধ্যায় অনুযায়ী সাজানোর এই ধরণ মুহাদ্দিছগণই সর্বপ্রথম আবিষ্কার করেন। পরবতীতে ফিকৃহী বইগুলোর লেখকগণ তাদের নিকট থেকে এই পদ্ধতি গ্রহণ করেছেন । উল্লেখ্য যে, ফিকৃহী অধ্যায় আকারে সাজানো বইগুলো সাধারণত পবিত্রতার আলোচনা দিয়ে শুরু হয় এবং ক্রয়-বিক্রয় বা হুদুদ বা শিষ্টাচার-এর আলোচনা দিয়ে শেষ হয়। উদাহরণ : সুনানে আবূ দাউদ, সুনানে নাসাঈ প্রভৃতি । (৩) মুছান্নাফ (--1)-এর পরিচয় : যে গ্রন্থটি ফিকৃহী অধ্যায় আকারে সাজানো হয় তাকে মুছান্নাক বলে । সুনান ও মুছান্নাফ-এর মধ্যে পার্থক্য হচ্ছে, সুনান গ্রন্থগ্ুলোতে শুধু মার হাদীছ তথা রাসুল (ছাঃ)-এর হাদীছ জমা করা হয়েছে। অন্যদিকে মুছান্নাফ ্রন্থগুলোতে মাওকুফ ও মাকৃতৃ* হাদীছ তথা ছাহাবায়ে কেরাম ও তাবে-তাবেঈগণের ফৎওয়াও জমা করা হয়েছে। উদাহরণ : মুছাননাফ ইবনে আবী শায়বা। (8) মুস্তাদরাক (4-1)-এর পরিচয় : মুস্তাদরাক শব্দটি ইস্তিদরাক ক্রিয়ামূল থেকে উৎপন্ন । “ইস্তিদরাক'-এর শাব্দিক অর্থ হচ্ছে, সংস্কার করা, সংশোধন করা । অন্যভাবে বলা যায়, কোন প্লানের অবাস্তবায়িত অংশগুলোকে বাস্তবায়ন করা । পারিভাষিক অর্থে, হাদীছের
— পৃষ্ঠা ৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।