Ulumul Hadith Bangla — মুছত্বলাহুল হাদীছ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক
/ ৬৮
📝 লেখা 📖 পিডিএফ

001116115 চতুর্থ পরিচ্ছেদ (81১1 ০০৪) সানাদ পৌছার দিক দিয়ে হাদীছের প্রকারভেদ (44৬৩ ১২০০৬ ১২১ ০৮৪) সানাদ শেষ পর্যন্ত পৌছার দিক দিয়ে হাদীছ তিন প্রকার। যেমন- (১) মারকফু (২) মাওকৃফ ও (৩) মাকর্তৃ । নিম্ন প্রত্যেক প্রকারের বিস্তারিত আলোচনা করা হল : ১. মারফূ* (68১41): যে হাদীছের সানাদ রাসূল (ছাঃ) পর্যন্ত পৌছে, তাকে মারফূ* হাদীছ বলা হয়। মারফ্কু হাদীছের প্রকারভেদ : মারফ্‌* হাদীছ দুই প্রকার | যথা- (ক) প্রত্যক্ষ মারফূ* হাদীছ খে) পরোক্ষ মার হাদীছ। প্রত্যক্ষ মার্ক হাদীছ (২3 €৬৪১।)-এর পরিচয় : যে হাদীছে ছাহাবায়ে কেরাম স্পষ্টভাবে রাসূল (ছাঃ)-এর কথা, কাজ ও মৌনসম্মতিকে বর্ণনা করেছেন, তাকে প্রত্যক্ষ মারফূ* হাদীছ' বলা হয়। পরোক্ষ মারফূ" হাদীছ (৮৯ €৬১১1)-এর পরিচয় : যে হাদীছে স্পষ্টভাবে রাসূল (ছাঃ)-এর কথা কাজ ও মৌনসম্মতির উল্লেখ থাকে না; বরং হাদীছটি কোন ছাহাবীর কথা বা ফৎওয়া হয়। তবে এমন কিছু দলীল পাওয়া যায়, যা রাসূল (ছাঃ)-এর হাদীছ হওয়ার ইঙ্গিত বহন করে, তখন সে হাদীছকে পরোক্ষ মারফু* বা মারফূ হাদীছের হুকুমে ধরে নেয়া হয়। পরোক্ষ মারর্ূ হাদীছের শর্তাবলী : মাওকূফ হাদীছ তথা ছাহাবীদের কথা ও কাজের মধ্যে নিশ্রের শর্তাবলী থাকলে তা মারফূ* হাদীছ হিসাবে ধরে নেয়া হবে: (১) যদি সে মাওকুফ হাদীছটি ইজতেহাদ যোগ্য মাসআলা না হয়। (২) যদি সেই মাওকুফ হাদীছটি অতীতের কোন কিতাবে বর্ণিত না হয়। (৩) যদি সেই মাওকুফ হাদীছটি এমন বিষয়ের খবর দেয়, যা বিবেক-বুদ্ধি দ্বারা জানা অসম্ভব । উদাহরণ : মনে কর! আবু হুরায়রা (রোঃ) কোন কথা বললেন, যা কোন হাদীছ বা কুরআন থেকে উদঘাটন করা কোন ইজতেহাদী মাসআলা নয় । কথাটা তাওরাত ও ইঞ্জীলের কোথাও নেই এবং এই রকমও নয় যে, বুদ্ধি-বিবেক দিয়ে চিন্তা করে বলা যায়৷ বরং আখিরাত বা পরকালীন কোন বিষয়ে, যা একমাত্র রাসূল (ছাঃ)-এর কাছ থেকে শ্রবণ করা ছাড়া জানার উপায় নেই। তাহলে সে কথাকে হুকুমগত ভাবে মারফ্ু' ধরা হবে। ২. মাওকূফ (-49591) : যে হাদীছের সানাদ ছাহাবী পর্যন্ত পৌছে, সে হাদীছকে মাওকুফ হাদীছ বলা হয়। ৩. মাকৃর্তু (6৮৫৭) : যে হাদীছের সানাদ তাবেঈ পর্যন্ত পৌছে, সে হাদীছকে মাকর্তু' বলা হয় । দু'টি সতর্কতা : (ক) মুরসাল হাদীছ এবং মাকৃর্তু হাদীছ এক নয়। তাবেঈ যে হাদীছটা সরাসরি রাসূল (ছাঃ)-এর দিকে সম্বন্ধ করে বলেন, সে হাদীছকে মুরসাল বলা হয় । পক্ষান্তরে তাবেঈর নিজস্ব কথা বা ফৎওয়াকে মাকৃর্তু হাদীছ বলা হয়।

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।