001116115 উদহরণ : মনে কর! “ক" হাদীছ বর্ণনা করে “খ' থেকে, সে “গ' থেকে । “ক' একজন মযবৃত রাবী, “খ* একজন দুর্বল রাবী এবং “গ' একজন মযবৃত রাবী । এদিকে আবার “ক' এবং 'গ'-এর মাঝে সাক্ষাৎ প্রমাণিত । এখন “ক'- এর একজন মুদাল্লিস ছাত্র এই সানাদে হাদীছ বর্ণনা করার সময় মধ্যে থেকে “খ' কে বিলুপ্ত করে দেয় এবং বলে আমাকে হাদীছ শুনিয়েছে “ক' তিনি “গ” থেকে। তাদলীসুত তাসবিয়ার জন্য প্রসিদ্ধ দুইজন রাবী : (১) বাকিয়্যা ইবনু ওয়ালিদ । (২) ওয়ালীদ ইবনু মুসলিম । বাস্তব উদাহরণ : বাকিয়্যা ইবনু ওয়ালীদ আবু ওহাব আল-আসাদী থেকে তিনি নাফি থেকে তিনি আব্দুল্লাহ ইবনু ওমর (রাঃ) থেকে। তিনি বলেন, রাসূল (ছাঃ) বলেছেন, 1) ৯২৪০198০0৩৯ 5০০ ০১১ 1০৯৯৯ উ “তোমরা কোন ব্যক্তির ইসলামের প্রশংসা করো না, যতক্ষণ না তার চিন্তার বাস্তবতা জানতে পার*। আবু হাতেমের ছেলে তার পিতাকে এই হাদীছ সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, এই হাদীছের মধ্যে এমন ঘাপলা আছে, যা খুব কম জনই বুঝতে পারে । শোন! আবু ওহাব আল-আসাদী মূলত ওবায়দুল্লাহ ইবনু আমর । তিনি এই হাদীছটি ইসহাক ইবনু আবি ফারওয়া থেকে বর্ণনা করেছেন । তিনি নাফে থেকে তিনি ইবনু ওমর (রাঃ) থেকে । এই সানাদের ওবায়দুল্লাহ ইবনু আমর এবং নাফে (রহঃ) মযবৃত রাবী । মধ্যের ইসহাক ইবনু আবি ফারওয়া একজন মাতরূক রাবী । মুদাল্লিস বাকিয়্যা যখন এই হাদীছটি বর্ণনা করেন, তখন তিনি মধ্য থেকে ইসহাকৃকে বিলুপ্ত করে দেন এবং কেউ যেন সহজে ধরতে না পারে সেজন্য ওবায়দুল্লাহ ইবনু আমর-এর সরাসরি নাম ব্যবহার না করে তার উপনাম আবু ওহাব আল-আসাদী ব্যবহার করেছে ।৪২ “তাদলীসুত তাসবিয়া'-এর হুকুম : তাদলীসুত তাসবিয়া নিকৃষ্ট পর্যায়ের তাদলীস। ইমাম শু“বার নিকটে তাদলীসুত তাসবিয়া এবং মিথ্যা বলা সমান। দেই) তাদলীসুশ শুয়ুখ (65৯4। 3) : হাদীছ বর্ণনার সময় রাবী নিজের শায়খের নাম গোপন করার চেষ্টা করে এবং শায়খের প্রসিদ্ধ নাম ব্যবহার না করে অপরিচিত উপনাম বা উপাধি ব্যবহার করে, তাকে “তাদলীসুশ শুয়ুখ' বলে। উদাহরণ : আত্তিয়্যা আল-আওফী একজন দুর্বল রাবী । তিনি আবু সাঈদ আল-খুদরী (রাঃ) থেকে হাদীছ শুনেছেন। আবু সাঈদ খুদরী (রাঃ)-এর মৃত্যুর পর তিনি মিথ্যুক কালবীর নিকট থেকে হাদীছ শোনা শুরু করেন । এই মিথ্যুক কালবীর উপনাম আবার আবু সাঈদ । এখন হাদীছ বর্ণনার সময় আত্তিয়্যা শুধু বলেন, আমাকে আবু সাঈদ হাদীছ শুনিয়েছেন। ফলে শ্রবণকারী বিভ্রান্তির মধ্যে পড়ে যায় । অনেকেই মনে করেন, তিনি মনে হয় আবু সাঈদ বলতে ছাহাবী খুদরী রোঃ)-কে বুঝাচ্ছেন। কিন্তু তার উদ্দেশ্য হত মিথ্যুক কালবী 1৪৩ ৪২. ইবনু আবী হাতিম, ইলালুল হাদীছ হা/১৯৫৭। ৪৩. তাকৃরীবু মুছত্বলাহিল হাদীছ, নাছরুল্লাহ মিশরী, পৃঃ ২৮
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।