001116115 মু'আল্লাক হাদীছ নিয়ে আসেন । যার ফলে তীর রচিত অধ্যায় এবং আনীত হাদীছের মাঝে সামঞ্স্য করা সুবিধা হয়। (ক) যদি ইমাম বুখারী “জাযম' বা নিশ্চয়তা সূচক শব্দ ব্যবহারের মাধ্যমে হাদীছ বর্ণনা করেন, তাহলে গ্রহণ করা হবে । “জাযম' বা নিশ্চয়তা সুচক শব্দের উদাহরণ হচ্ছে, ইমাম বুখারী (রহঃ) সরাসরি বলেছেন, আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) বলেছেন। একথার মধ্যে কোনরূপ দুর্বলতা নেই । ইমাম বুখারী (রহঃ)-এর মর্যাদা ও শ্রেষ্ঠতের কারণে এই জাতীয় শব্দ দিয়ে তীর বর্ণিত হাদীছ গ্রহণ করা হবে । খে) ইমাম বুখারী (রহঃ) যদি দুর্বলতা সূচক শব্দ ব্যবহার করেন, তাহলে গ্রহণ করা হবে না। যেমন : আবু হুরায়রা (রাঃ) থেকে “বর্ণিত হয়েছে', “বর্ণিত আছে", “বলা হয়ে থাকে", “নকল করা হয়ে থাকে, “প্রচলিত আছে' ইত্যাদি শব্দ দুর্বলতা সূচক শব্দ, যা হাদীছের “যঈফ' হওয়ার দিকে ইঙ্গিত করে। (গ) “তাগলীকুত তা“লীকৃ*। হাফেয ইবনু হাজার আসকালানী (রহঃ)-এর অন্যতম একটি কিতাব । এই কিতাবে তিনি ছহীহ বুখারীতে বর্ণিত সকল মু'আল্লাক হাদীছের সানাদ উল্লেখ করে দিয়েছেন । সুতরাং এখন সরাসরি হাদীছের সানাদের উপর ভিত্তি করে ফায়ছালা করা হবে। নোট : ছহীহ বুখারীর মু*আল্লাকু হাদীছ সমূহ মূল বুখারীর অন্তর্ভুক্ত নয়। সুতরাং মুআল্লাক হাদীছ “যঈফ' পাওয়া গেলে ছহীহ বুখারীতে “যঈফ' হাদীছ রয়েছে মর্মে মন্তব্য করা বোকামি বৈ কিছু নয়। (২) মুরসাল (০১1): মুরসালের শাব্দিক অর্থ, প্রেরিত, পাঠানো । পারিভাষিক অর্থে, যে হাদীছের সানাদের শেষের দিক হতে রাবী বিলুপ্ত হয়ে যায়, তাকে “মুরসাল' বলা হয়। অর্থাৎ তাবেঈর পরে রাবীর নাম গোপন থাকে । অন্যভাবে বলা যায়, কোন তাবেঈ সরাসরি রাসূল (ছাঃ)-এর দিকে নিসবাত বা সম্বন্ধ করে কোন হাদীছ বর্ণনা করলে তাকে মুরসাল হাদীছ বলা হয়। কেননা একজন তাবেঈ সরাসরি রাসূল (ছাঃ) থেকে হাদীছ শুনতে পারেন না। তার মাঝে এবং রাসূল (ছোঃ)- এর মাঝে কোন রাবী অবশ্যই গোপন আছে। নোট : মুরসাল হাদীছের সানাদ ছহীহ-যঈফ দু"টিই হতে পারে । তথা সংকলকের নিকট থেকে তাবেঈ পর্যন্ত হাদীছের সানাদে কোন বিচ্ছিন্নতা ও ত্রুটি না থাকলে তা “ছহীহ মুরসাল” বলে গণ্য হবে আর ক্রটি থাকলে “যঈফ মুরসাল' বলে গণ্য হবে । সুতরাং মুরসাল হাদীছকে কেউ ছহীহ বললে এর দ্বারা পুরো হাদীছের বিশুদ্ধতা উদ্দেশ্য হয় না। বরং শুধু মুরসাল সানাদের বিশুদ্ধতা উদ্দেশ্য হয়। সানাদ ছহীহ হওয়ার পরেও হাদীছটি মুরসাল হওয়ার কারণে “ঘঈফ' বলে গণ্য হবে । তবে অবশ্যই “যঈফ মুরসালে'র উপর “ছহীহ মুরসাল' প্রাধান্য পাবে । ছহীহ মুরসাল দিয়ে কোন দুর্বল হাদীছে শক্তি সঞ্তার করা যেতে পারে । শাহেদ বা মুতাবা“আতের কারণে ছহীহ মুরসাল হাদীছ হাসান লি-গইরিহী হাদীছে পরিণত হতে পারে । মুরসাল হাদীছের হুকুম : ইমাম মুসলিম (েহঃ) বলেছেন, ২০৯ 4৯3০ ইলা ৩৪ ৩৯) এডি লা এ ৪3০] ৩৪ ৩০০৭ “আমাদের মূল কথা এবং হাদীছ বিশেষজ্ঞদের মন্তব্য হচ্ছে, মুরসাল রিওয়ায়াত হুজ্জাত বা দলীল হিসাবে গ্রহণযোগ্য নয় 1৬, ৪১. মুকাদ্দিমা মুসলিম, হাদীছে মুআন“আন নিয়ে আলোচনা অধ্যায় ।
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।