Ulumul Hadith Bangla — মুছত্বলাহুল হাদীছ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক
/ ৬৮
📝 লেখা 📖 পিডিএফ

001116115 উদাহরণ : হাম্মাম কাতাদা থেকে, তিনি হাসান বাছরী থেকে, তিনি সামুরা ইবনু জুনদুব (রাঃ) থেকে, রাসূল (ছাঃ) বলেছেন, “নিশ্চয় নবজাতক শিশু তার আকীকীার সাথে ঝুলন্ত থাকে । যে আকীকা ৭ম দিনে করা হয় এবং আকীকার পশুর রক্ত নবজাতকের মাথায় মাখানো হয়” ।৩১ হাম্মাম ব্যতীত কাতাদার যত ছাত্র আছেন, সকলেই এই হাদীছটিকে বর্ণনা করার সময় “আকীকার পশুর রক্ত নবজাতকের মাথায় মাখানো'-এর পরিবর্তে বলেছেন, “সন্তানের নাম রাখা হয়” । অথচ হাম্মাম একজন মযবৃত রাবী । সুতরাং হাম্মামের বর্ণিত হাদীছ “শায' এবং কাতাদার অন্য ছাত্রদের বর্ণিত হাদীছ “মাহফ্য। নোট : শায ব্যাপকার্থে মুআল্লাল বা ইল্লাতযুক্ত হাদীছের অন্তর্ভূক্ত হলেও শায এবং ইল্লাতের মধ্যে পার্থক্য রয়েছে। শাষের জন্য বিরোধিতা শর্ত । শুধু তাই নয়, অপেক্ষাকৃত বেশী মযবৃত রাবীর বিরোধিতা যর রী । কিন্তু ইল্লাতের জন্য বিরোধিতা শর্ত নয়। কোন প্রকার বিরোধিতা ছাড়াই শুধু শব্দের অবস্থা বিশ্লেষণ করে মুহাদ্দিছগণ কোন হাদীছকে ইল্লাতযুক্ত বলতে পারেন । ক মুনকার ও মাঁরফ : মুনকার শব্দের শাব্দিক অর্থ অপছন্দনীয়, ঘৃণিত, নিন্দনীয় । মা“রফ শব্দের শাব্দিক অর্থ পরিচিত, চেনা-জানা। পারিভাষিক অর্থে, দুর্বল রাবী যদি হাদীছ বর্ণনার ক্ষেত্রে মযবৃত রাবীর বিরোধিতা করেন, তাহলে দুর্বল রাবীর হাদীছকে “মুনকার' বলা হয়। অন্যদিকে মযবৃত রাবীর হাদীছকে “মা“রূফ' বলা হয়। মুনকার ও শাষের মধ্যে পার্থক্য : মুনকার ও শায উভয় প্রকার হাদীছই অগ্রহণযোগ্য । দুই প্রকার হাদীছের জন্যই বিরোধিতা শর্ত। মুনকারে দুর্বল মাঁরূফ ও মাহফুযের মধ্যে পার্থক্য : মা“রূফ ও মাহফ্য উভয় প্রকার হাদীছই গ্রহণযোগ্য । মা“রূফ দুর্বল রাবীর বিরোধিতা করে আর মাহফুয তার চেয়ে অপেক্ষাকৃত কম শক্তিশালী রাবীর বিরোধিতা করে। উদাহরণ : আব্দুল্লাহ ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছোঃ) বলেছেন, কিয়ামতের মাঠে ৪টি প্রশ্নের উত্তর না দেয়া পর্যন্ত কোন ব্যক্তি এক ধাপ সামনে এগোতে পারবে না । যথা- (১) তার বয়স সম্পর্কে, কোথায় তা ব্যয় করেছে। (২) তার শরীর সম্পর্কে, কোথায় তা ব্যবহার করেছে। (৩) তার ধন-সম্পদ সম্পর্কে, কোথায় থেকে উপার্জন করেছে এবং কোথায় তা ব্যয় করেছে এবং (৪) সে রাসুল ছাঃ)-এর আহলে বায়তের প্রতি কেমন ভালবাসা রাখত ।৩২ অত্র হাদীছটি হুসাইন আল-আশকার আব্দুল্লাহ ইবনু আব্বাস (রাঃ)-এর সানাদে বর্ণনা করেছেন। এই হাদীছটি হুসাইন আল-আশকার ছাড়া যত রাবী বিভিন্ন ছাহাবী থেকে বর্ণনা করেছেন, তাদের কেউই আহলে বায়তের প্রতি ৩১. আবুদাউদ হা/২৮৩৯। ৩২. তাবারাণী, মুজামুল কাবীর হা/১১১৭৭।

— পৃষ্ঠা ৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।