001116115 মু'আল্লাল হাদীছের যে প্রকারগ্তলোর আলোচনা আমরা করব, সেগুলোর প্রত্যেকটির ভিত্তি হচ্ছে রাবীদের পরস্পরের বিরোধিতা । সুতরাং মুখালাফাতুছ ছিকাতকে আলাদা কোন প্রকার করার প্রয়োজন নেই। মু'আল্লাল হাদীছের প্রকারভেদ (9১৮| -১- ৯৮০) : ১. মুনকার (১৮41): মুনকার শব্দের শাব্দিক অর্থ অপসন্দনীয়, ঘৃণিত, নিন্দনীয় ৷ পারিভাষিক অর্থে, দুই ধরনের হাদীছকে মুনকার বলা হয়। যেমন- মুনকারের সংজ্ঞা-১ : যে রাবী অত্যধিক ভূল করে বা যে রাবী হাদীছের ক্ষেত্রে অত্যধিক গাফেল সে রাবীর বর্ণিত হাদীছকে “মুনকার' বলা হয়। মুনকারের সংজ্ঞা-২ : অনেক মুহাদ্দিছ মুনকার হাদীছের সংজ্ঞায় বলেছেন, কোন দুর্বল রাবী যখন একাই কোন হাদীছ বর্ণনা করেন, তাকে মুনকার বলা হয়। ছাত্ররা! অত্র সংজ্ঞায় দু'টি ত্রুটির কারণে তার হাদীছকে মুনকার বলা হচ্ছে। প্রথমতঃ তিনি যঈফ । দ্বিতীয়তঃ এই হাদীছ তিনি একাই বর্ণনা করেছেন। সংজ্ঞা দু'টির মধ্যে পার্থক্য : প্রথম সংজ্ঞাতে রাবীর অত্যধিক ভুল করাই হাদীছের মুনকার হওয়ার জন্য যথেষ্ট ছিল। দ্বিতীয় সংজ্ঞাতে তার সাথে আরো একটি বিষয় সংযুক্ত হয়েছে, তা হচ্ছে, রাবীর হাদীছ বর্ণনায় একক হওয়া । মুনকারের সংজ্ঞা-৩ : ফাসেক তথা যে রাবীর কথা ও কাজের মধ্যে স্পষ্টভাবে পাপ প্রকাশ পেয়েছে সে রাবীর বর্ণিত হাদীছকে “মুনকার' বলা হয়। নোট : (ক) আমরা ইতিপূর্বে রাবীর ন্যায়পরায়ণতা সম্পর্কিত ৪টি ত্রুটি নিয়ে আলোচনা করেছি। শুধু একটিমাত্র ক্রটি বাকী ছিল তা হচ্ছে রাবীর ফাসিকু হওয়া । মুনকারের প্রথম সংজ্ঞায় সেটি চলে এসেছে। মুনকার রাবীর বাকী ক্রটিগুলো স্মৃতিশক্তি জনিত । সুতরাং মুনকার এমন একটি পরিভাষা, যা উভয় প্রকার ক্রটিকে নিজের মধ্যে শামিল করে। (খ) অনেক মুহাদ্িছ প্রকাশ্য গুনাহগার বা ফাসিক রাবীর হাদীছকে মুনকার বলেননি; বরং তার চেয়ে নিম্রমানের মাতরূক বা পরিত্যক্ত-এর অন্তর্ভুক্ত করেছেন । তাদের নিকটে রাবী ফাসিক্ হওয়া অনেক বড় ত্রুটি । (গ) পূর্ববর্তী মুহাদ্দিছগণ অনেক সময় মাওর্যু' বা জাল হাদীছের ক্ষেত্রেও মুনকার শব্দটি ব্যবহার করেছেন। (ঘ) মুআল্লাল হাদীছের ক্ষেত্রেও অনেক সময় মুনকার শব্দটি ব্যবহার হয় । মু'আল্লালের আলোচনা বিস্তারিত পরের অধ্যায়গুলোতে আসছে। মুনকারের সংজ্ঞা-৪ : যঈফ বা দুর্বল রাবী যদি শক্তিশালী রাবীর বিপরীত হাদীছ বর্ণনা করেন, তাহলে এই দুর্বল রাবীর বর্ণিত হাদীছকে “মুনকার” বলা হয়। ২. মাহফ্য, শীষ, মুনকার, মাঁরূফ (89০৭৩ ১১৭ 4১41৩ ৬১৯০) : + শায ও মাহফ্য : শায শব্দের শাব্দিক অর্থ হল, জামা-আত থেকে আলাদা হওয়া, একাকী হওয়া । মাহফুয শব্দের শাব্দিক অর্থ সংরক্ষিত, সুরক্ষিত। পারিভাষিক অর্থে, একজন মযবৃত রাবী যদি হাদীছ বর্ণনার ক্ষেত্রে তার চেয়ে অপেক্ষাকৃত বেশী মযবৃত রাবী বা সংখ্যাধিক রাবীর বিরোধিতা করে তাহলে তার হাদীছকে “শায' বলা হয়। অন্যদিকে অপেক্ষাকৃত বেশী মযবৃত রাবী বা সংখ্যাধিক রাবীর বর্ণিত হাদীছকে “মাহফ্য' বলা হয়।
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।