001116115 শুধুমাত্র একজন ছাত্র হাদীছটি বর্ণনা করেছেন, এ ছাত্রের অন্য কোন সাথী হাদীছটি বর্ণনা করেন নি। অন্যদিকে হাদীছের শব্দ দেখে মনে হচ্ছে, রাসূল (ছাঃ) তো এই ধরনের শব্দ ব্যবহার করেন না। তখন মুহাদ্দিছগণ বলেন, এই হাদীছের মধ্যে ইল্লাত আছে। এই জন্য হাদীছটি ছহীহ নয় । হাদীছের গোপন ত্রুটি বের করার উপায় কি? ১. একটি হাদীছের সকল সুত্র একত্রিত করতে হবে । ২. হাদীছের সকল রাবীর বর্ণনার পার্থক্যের প্রতি সুক্ষ দৃষ্টি দিতে হবে। ৩. প্রত্যেক রাবীর ছাত্র ও শিক্ষকের বর্ণিত হাদীছ সমূহের ব্যাপারে পূর্ণ ধারণা থাকতে হবে । ৪. সর্বোপরি রাসুল (ছাঃ)-এর হাদীছের শব্দের ধরনের উপর গভীর অভিজ্ঞতা থাকতে হবে । নোট : ইমাম বুখারী, ইমাম দারাকুত্নী, ইমাম আহমাদ, হাফেষ ইবনু হাজার আসকীলানী (রহঃ) প্রমুখের মত হাদীছের হাফেযগণই কেবল হাদীছের গোপন ত্রুটি ধরতে সক্ষম । মু'আল্লাল হাদীছের উপর লিখিত গ্রন্থসমূহ : ১. কিতাবুল ইলাল (4.] ₹45৫)- ইবনুল মাদীনী । ২. ইলালুল হাদীছ (-৪২৯| ০1০) - ইবনু আবি হাতিম। ৩. আল-ইলালুল কাবীর ওয়াল ইলালুছ ছগীর (১১২০ 1 ০5:]| 0)- ইমাম তিরমিযী । ৪. আল-ইলাল (41)- দারাকুত্নী। ই“তেবার, মুতাবা “আহ, শাহেদ (২১৮৫। 4541৩ ১১০৪২)): “ই“তেবার'-এর পরিচয় : হাদীছের বিভিন্ন সানাদ, মুতাবা'আহ ও শাওয়াহেদ খোঁজাকে ই“তেবার বলা হয়। ই“তেবারের উপকারিতা অপরিসীম । হাদীছের সকল সুত্র, মুতাবা“আহ ও শাওয়াহেদ জমা হয়ে গেলে সে হাদীছের প্রকৃত রূপটা সামনে চলে আসে । হাদীছের সানাদের অবস্থা, হাদীছের ব্যাখ্যা, হাদীছে কোন ইল্লাত আছে কি-না ইত্যাদি স্পষ্ট হয়ে যায়। “মুতাবা“আহ'-এর পরিচয় : সানাদের কোন রাবীকে একক মনে করার পর যদি দেখা যায়, অন্য এক সানাদে এই রাবীর স্থলে অন্য আরেকজন “শাহেদ'-এর পরিচয় : যখন কোন হাদীছ একজন ছাহাবীর পক্ষ থেকে বর্ণিত হওয়ার পর অন্য ছাহাবীর পক্ষ থেকে এ হাদীছই হুবহু এ শব্দে বা অন্য শব্দে হাদীছের মূল ভাবটা বর্ণিত হয়, তখন তাকে শাহেদ বলে। উদাহরণ : মনেকরি, আমরা একটি হাদীছ একটি সানাদে আবু হুরায়রা (রাঃ) থেকে পেলাম । এখন সেই হাদীছটি হুবহু এ বাক্যে হোক বা বাক্যের ভাবার্থে হোক আব্দুল্লাহ ইবনূ আব্বাস (রাঃ) থেকে পেলাম, তাহলে এর একটি আরেকটির জন্য শাহেদ। পার্থক্য : মুতাবা“আয় হাদীছের বর্ণনাকারী ছাহাবী একই থাকে কিন্তু শাহেদের জন্য শর্ত হচ্ছে, বর্ণনাকারী ছাহাবী আলাদা হতে হবে। তবে কোন সময় মুতাবে এবং শাহেদ একে অপরের স্থানে ব্যবহার হয়। মুখালাফাতুছ ছিকাত (44511 481০): পরস্পরের বিরোধিতা দেখা । রাবীদের পরস্পরের বিরোধিতার উপর ভিত্তি করেই মু'আল্লাল হাদীছ নির্ণয় করা হয়।
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।