Ulumul Hadith Bangla — মুছত্বলাহুল হাদীছ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক
/ ৬৮
📝 লেখা 📖 পিডিএফ

001116115 (ক) রাবীর স্মৃতিশক্তি ভাল না খারাপ তা জানার অন্যতম একটি পথ হচ্ছে, অন্যান্য রাবীর হাদীছের সাথে এই রাবীর হাদীছকে মিলিয়ে দেখা । যদি তার চেয়ে মযবৃত রাবী বা অধিকাংশ রাবীদের বর্ণিত হাদীছের সাথে তার বর্ণিত হাদীছের অসঙ্গতি দেখা যায়, তাহলে বুঝতে হবে সমস্যা আছে। যদি অসঙ্গতি বেশী থাকে, তাহলে ১ম দু'টি ত্রুটি তথা অত্যধিক ভুল এবং অত্যধিক গাফেল থাকার আওতায় পড়ে যাবে । তখন রাবীকে বলা হবে “মুনকারুল হাদীছ: । যদি অসঙ্গতি তার চেয়ে কম হয়, তাহলে রাবীকে বলা হবে “সাইয়্যেউল হিফয' । এই হল ৫টি ত্রুটির তিনটি । বাকী থাকল দুটি । “ওহম” এবং “মুখালাফাতুছ ছিকাত' । “ওহম' মূলত ইল্লাত। আর “মুখালাফাতুছ ছিকাত' আলাদা কোন প্রকার হিসাবে গণ্য করা যায় না। বরং বাকী ৪টি ত্রুটি জানার পথ হচ্ছে, মুখালাফাতুছ ছিকাত। (খ) বেশীর ভাগ রাবী ভুলের জন্য প্রসিদ্ধ পাননি, বরং তাদেরকে মযবৃত হিসাবে গণ্য করা হয়। যদিও তাদের মযবুতির ধরনের উপর ভিত্তি করে তাদের মধ্যে স্তর নির্ণয় করা হয় । কেউ হাফেষ, মুতকীন এবং মযবৃত। আবার কেউ শুধু মযবৃত। হাদীছ নিয়ে গবেষণা করতে গিয়ে এই সমস্ত মঘবৃত রাবীদের হাদীছে মাঝে-মধ্যে ভুল বের হয়ে পড়ে । এই জাতীয় রাবীদের উপর স্মৃতিশক্তি বিষয়ক কোন জারাহ বা অভিযোগ আরোপ করা হয় না, বরং যে হাদীছে ভুল পাওয়া যায়, সে হাদীছের উপরেই হুকুম আরোপ করা হয়। এই জাতীয় হুকুম থেকেই বের হয়ে আসে শায, মুদরাজ, মাকৃলুব, মাযীদ ফী মুত্তাছিলিল আসানীদ, মুযত্বরিব, মুছহ্হাফ-মৃহার্রাফ ৷ এই প্রকারগুলো ব্যাপকার্থে মু'আল্লালের অন্তর্ভৃক্ত। মযবৃত রাবীর ভুলের ধরনের উপর ভিত্তি করে উক্ত প্রকারগুলো হয়েছে। মু“আল্লালের সাথে সকল প্রকারের কিছু পার্থক্য রয়েছে, যা প্রকারগুলোর আলোচনায় আমাদের সামনে স্পষ্ট হবে । উল্লেখ্য যে, এই কথাগুলো ছাত্রদের জন্য অনেক গুরুত্বপূর্ণ । কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই গুরুত্বপূর্ণ কথাগুলো উচ্ছুলে হাদীছের কোন বইয়ে সুন্দরভাবে উল্লেখ নেই । এগুলো জানা না থাকলে একজন ছাত্র উ্ুলে হাদীছ একটু চিন্তা করে পড়লে, তার মনে এমন কিছু প্রশ্ন তৈরি হবে, যার উত্তর খুঁজে পাওয়া মুশকিল । তাই কথাগুলো অনেক সাবলীল মনে হলেও এর মধ্যে রয়েছে অনেক কঠিন কিছু প্রশ্নের উত্তর । যারা সেই সমস্ত প্রশ্নের সম্মুখীন হবেন, একমাত্র তারাই বুঝতে পারবেন এই কথাগুলোর গুরুতু । মূ'আল্লাল (৭৬): শাব্দিক অর্থে, যার মধ্যে ইল্লাত আছে । পারিভাষিক অর্থে, যে হাদীছের সানাদ বাহ্যিকভাবে ছহীহ মনে হওয়ার পরেও তার মধ্যে কোন গোপন ত্রুটি থাকার কারণে হাদীছকে ছহীহ বলা হয় না, তাকে “মু'আল্লাল হাদীছ' বলা হয়। নোট : মানুষ মাত্রই ভুল করে থাকে । ভুল করা মানুষের স্বাভাবিক প্রবণতা ও বৈশিষ্ট্য । তাই যে যতই মযবৃত রাবী হোক না কেন তার ভুল হওয়া অসম্ভব কিছু নয়। মানুষের এই জাতীয় অনাকাক্কিত স্বভাবজাত ভুলকে আরবীতে “ওহম* বলা হয়। সাধারণত হাদীছের মধ্যে ইল্লাত রাবীর এই ওহম বা মানবিক ক্রটির কারণেই হয়ে থাকে । তাই ওহমকে রাবীর স্মৃতিশক্তিজনিত একটি ত্রুটি হিসাবে গণ্য করেছেন মুহাদ্দিছগণ | যে হাদীছে রাবীর ওহম হয়, সেই হাদীছকেই মু'আল্লাল বা ইল্লাতযুক্ত হাদীছ বলা হয়। ইল্লাতের উদাহরণ : ইবনু শিহাব যুহরী অনেক বড় মাপের একজন মুহাদ্দিছ, ন্যায়পরায়ণ এবং মযবৃত। ইমাম বুখারী (রহঃ) বা ইমাম আহমাদ ইবনু হাম্বাল রেহঃ) প্রমুখদের মত হাফেযে হাদীছগণের ইবনু শিহাব যুহরী থেকে বর্ণিত প্রায় সব হাদীছ জানা আছে। তিনি কেমন হাদীছ বর্ণনা করেন? কোন্‌ কোন্‌ তাবেঈ বা কোন্‌ কোন্‌ ছাহাবী থেকে হাদীছ বর্ণনা করেন? তার নিকট থেকে কারা কারা হাদীছ বর্ণনা করেন? যারা হাদীছ বর্ণনা করেন, তারা তার কাছে কত দিন থেকেছেন, তাদের সাথী কে কে? ইত্যাদি এসবই তাদের অবগতিতে আছে। অন্য দিকে রাসূল (ছাঃ)-এর হাদীছ পড়ে পড়ে এবং মুখস্থ করে তাদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে। রাসূল ছাঃ)-এর হাদীছের শব্দ শুনলেই তারা বুঝতে পারেন হাদীছটি রাসূল (ছাঃ)-এর কি-না । এখন এমন একটা হাদীছ তারা পেলেন, যা ইবনু শিহাব যুহরী (রহঃ) বর্ণনা করেছেন কিন্ত এমন ছাহাবী থেকে, যার নিকট থেকে সাধারণত তিনি বর্ণনা করেন না। আবার তার কাছ থেকে

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।