001116115 (তিন) “মুবহাম' (৯৫৯) : মুবহামের শাব্দিক অর্থ অস্পষ্ট । পারিভাষিক অর্থে, হাদীছের বর্ণনাকারী যে রাবীর নাম গোপন রাখে, সে রাবীকে মুবহাম রাবী বলা হয়। উদাহরণ : রাবী হাদীছ বর্ণনার সময় সানাদের কোন ব্যক্তির নাম গোপন করে এবং এই জাতীয় বাক্য ব্যবহার করে যে, “আমাকে ইরাকের একজন বৃদ্ধ হাদীছ শুনিয়েছেন অথবা “আমাকে মিশরের একজন ভাল আলেম হাদীছ শুনিয়েছেন' । “মুবহাম'-এর হুকুম : ততক্ষণ পর্যন্ত মুবহাম রাবীর হাদীছ গ্রহণযোগ্য হবে না যতক্ষণ না তার নাম জানা যায়। নোট : (১) বর্ণনাকারী যদি রাবীর নাম উল্লেখ না করে এভাবে বলে, আমাকে একজন মযবৃত রাবী হাদীছ শুনিয়েছেন, তাহলে তার হুকুম কি হবে? জমহুর মুহাদ্দিছগণ বলেছেন, তার এই মযবৃত বলা গ্রহণ করা হবে না। কেননা এই মুবহাম রাবী বর্ণনাকারীর নিকটে মযবৃত হতে পারে, কিন্তু অন্য মুহাদ্দিছের তাহকীকে সে দুর্বল হতে পারে । তাই রাবীর নাম জানা ছাড়া কোন গত্যন্তর নেই। অবশ্য যদি কোন মান্যগণ্য ইমাম এভাবে হাদীছ বর্ণনা করেন, তাহলে তার “মযবৃত' মন্তব্য করাকে গ্রহণের পক্ষে অনেকেই মত দিয়েছেন । আল্লাহই ভাল জানেন । (২) পূর্বে আমরা দেখেছি, রাসূল (ছাঃ)-এর নামে মিথ্যা হাদীছ বর্ণনাকারী রাবীর হাদীছকে মুহাদ্দিছগণ “মাওযু' বলেছেন। সাধারণ কথা-বার্তায় মিথ্যুক ব্যক্তির হাদীছকে মুহাদ্দিছগণ মাতরূক বা পরিত্যক্ত বলেছেন। কিন্ত অনুরূপভাবে মাজহুল ব্যক্তির বর্ণিত হাদীছের জন্য মুহাদ্দিছগণ স্বতন্ত্র কোন নাম প্রদান করেছেন বলে জানা যায় না; বরং মাজহুল এবং বিদা“আতীর বর্ণিত হাদীছকে “আমভাবে যঈফ বলা হয়ে থাকে । মনে রাখা আবশ্যক যে, মাও ও মাতরূকসহ অগ্রহণযোগ্য হাদীছের সকল প্রকারই ব্যাপকার্থে যঈফ-এর অন্তর্ভুক্ত । মুবহাম ও মুহমাল : মুবহাম রাবীর নাম গোপন রেখে শুধু ইশারা করা হয় । যেমন- কেউ বলল, আমাকে আমার চাচা বা দাদা বা আমাদের গ্রামের একজন শায়খ হাদীছ শুনিয়েছে। এখানে চাচা, দাদা ও শায়খ হচ্ছে মুবহাম রাবী । অন্যদিকে মুহমাল রাবীর নাম উল্লেখ করা হয়, কিন্তু তার নিসবাত গোপন রাখা হয় । যেমন- কেউ বলল, আমাকে সুফিয়ান হাদীছ শুনিয়েছেন। হাদীছের রাবীদের মধ্যে সুফিয়ান নামে দুইজন বিখ্যাত রাবী রয়েছে। সুফিয়ান ছাওরী ও সুফিয়ান ইবনু উয়াইনা । রাবী অত্র সানাদে সুফিয়ান বলতে ছাওরী না ইবনু উয়াইনা তা উল্লেখ করেননি । তাই সানাদে সুফিয়ানকে মুহমাল বলা হবে। মাজহুল এবং মুবহাম বিষয়ে লিখিত বই: (ক) মুবাহামাতুল মাতন ওয়াল ইসনাদ (44819 ১] -/৪৯)-ওয়ালিউদ্দীন ইবনু যাইনুদ্দীন আল-ইরাকী | (খ) আল-ইশারাত ইলাল মুবহামাত (44৫ এ! ১১331) -ইমাম নববী রেহঃ)। ৪. বিদ“আতীর বর্ণিত রিওয়ায়াত (€২| 4319০) : রাবীর ন্যায়পরায়ণতার সাথে সম্পর্কিত ৫টি ত্রুটির ৪র্থ ক্রটি হল বিদ'আত । বিদআত শব্দের শাব্দিক অর্থ নতুন সৃষ্টি, যার আগে কোন অস্তিত ছিল না। পারিভাষিক অর্থে, শরী“আতের মধ্যে এমন কিছু সৃষ্টি করা, যা শরী“আতের অন্তর্ভূক্ত নয় । বিদ“আতের প্রকারভেদ : বিদ'আত দুই প্রকার | যথা- (১) মুকাফফিরা ও (২) মুফাসসিকী । (১) বিদ“আতে মুকাফফিরা : যে বিদ'আত মানুষকে কাফের করে দেয় তাকে বিদ“আতে মুকাফফিরা বলা হয়।
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।