001116115 নোট : একটি যঈফ হাদীছ দু'টি শর্তে হাসান লি-গইরিহী হয়। যেমন- (কে) হাদীছটির যঈফ হওয়ার কারণ অবশ্যই যেন রাবীর পাপ বা মিথ্যাচার না হয়। বরং হাদীছটি যেন রাবীর স্মৃতিশক্তির দুর্বলতা নতুবা সানাদ বিচ্ছিন্ন হওয়া কিংবা রাবী মাসতৃুর হওয়া- এই জাতীয় ত্রুটির কারণে যঈফ হয়। (খ) যঈফ হাদীছের অন্যান্য সূত্রগ্তলো যেন তার চেয়ে দুর্বল না হয়। বরং তার সমপর্যায়ের বা তার চেয়ে বৌ শক্তিশালী হয়। সতর্কতা : বিভিন্ন সানাদ থেকে আসার কারণে যঈফ হাদীছকে “হাসান' বলার কাজটি অনেক কঠিন । এক্ষেত্রে নির্ভরযোগ্য দক্ষ মুহাদ্দিছগণের শরণাপন্ন হওয়াই শেষ সমাধান । উদাহরণ : রাসূল (ছাঃ) বলেন, ২৯ সু অর্থাৎ “আমি হানীফ তথা স্বচ্ছ, সহনশীল ও একনিষ্ঠ ছীন নিয়ে প্রেরিত হয়েছি” । এই হাদীছে দু'জন যঈফ রাবী আছে । (এক) আলী বিন ইয়ািদ আলহানী- হাফেষ ইবনু হাজার (রহঃ) তাকে “যঈফ' বলেছেন। (দুই) মুয়ান বিন রিফায়া- হাফেয ইবনু হাজার (রহঃ) তাকে “লাইয়িনুল হাদীছ' বলেছেন । এই হাদীছ আরো অন্যান্য সানাদে বর্ণিত হয়েছে। যেমন হাদীছটি আয়েশা (রাঃ)-এর সানাদেও বর্ণিত হয়েছে। এ সানাদকে আল্লামা আজলুনী হাসান বলেছেন ।২৩ এছাড়া পবিত্র কুরআনের এ সমস্ত আয়াতও এই হাদীছের শাহেদ বা সাক্ষ্য, যেখানে আল্লাহ বলেছেন, ইবরাহীম (আঃ) ছিলেন “হানীফ ৷ এই সমস্ত আয়াত ও হাদীছকে সামনে রেখে আলবানী (রহঃ) হাদীছটিকে হাসান লি-গইরিহী বলেছেন ।১৪ খ. মারদুদ (২৪২১1) : হাদীছ মারদৃদ বা পরিত্যাজ্য হয় দুই কারণে । যথা- (১) রাবী পরিত্যাজ্য হওয়ার কারণে (২) সানাদের মধ্যে বিচ্ছিন্নতা থাকার কারণে । রাবী পরিত্যাজ্য হওয়ার কারণ ও ধরণ : রাবী দুই কারণে পরিত্যাজ্য হয়। যথা- (এক) রাবীর ন্যায়পরায়ণতায় ত্রুটি থাকার কারণে । (দুই) রাবীর স্মৃতিশক্তিতে দুর্বলতার কারণে । নিম্নে এ সম্পর্কে আলোচনা উপস্থাপন করা হল : রাবীর ন্যায়পরায়ণতা সম্পর্কিত মোট ৫টি ত্রুটি রয়েছে। যথা- ১. রাসূল ছোঃ)-এর নামে মিথ্যা বলা। ২. জনসাধারণের মাঝে দৈনন্দিন কথা-বার্তায় মিথ্যুক হিসাবে পরিচিত । ৩. ফাসিক্ বা পাপিষ্ঠ। ৪. অপরিচিত । ৫. বিদ“আতী । ২৩. কাশফুল খাফা ১/৬১ পৃ । ২৪. সিলসিলা ছহীহাহ হা/২৯২৪।
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।