Ulumul Hadith Bangla — মুছত্বলাহুল হাদীছ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক
/ ৬৮
📝 লেখা 📖 পিডিএফ

001116115 ক্রুটিকেই উচ্নুলে হাদীছের পরিভাষায় “ইল্লাত' বলা হয়। ছহীহ লি-যাতিহীর কাল্পনিক উদাহরণ : “টিভিতে বিভিন্ন খেলা দেখা হারাম” । এক্ষণে আমরা দেখব, অত্র খবরের মধ্যে ৫টি শর্ত পূর্ণরূপে পাওয়া যাচ্ছে কি- না। প্রথমতঃ মাহমুদ ৫ ওয়াক্ত ছালাত আদায় করে । পাপ কাজে লিপ্ত হয় না। সে খুব পরহেযগার ৷ রাসূল (ছাঃ)-এর সুন্নাত যথাযথভাবে পালন করে । কাউকে কখনো ধোকা দেয় না, মিথ্যা বলে না, হাটে-বাজারে ও দোকানে আড্ডা দেয় না এবং সুযোগ পেলেই কুরআন তিলাওয়াত করে । সুতরাং মাহমুদ একজন ন্যায়পরায়ণ ব্যক্তি । দ্বিতীয়তঃ মাহমুদ একজন অত্যন্ত মেধাবী ও নামকরা ছাত্র । কোন বিষয় একবার শুনলেই তার মনে থাকে । সুতরাং তার স্মৃতিশক্তি প্রখর । নোট : উপরের দু'টি গুণ সম্পন্ন রাবীকে মুহাদ্দিছগণ তাদের পরিভাষায় “ছিকাহ (28) বলেন। যার বাংলা অনুবাদ নির্ভরযোগ্য, মযবৃত ও শক্তিশালী করা যায়। তৃতীয়তঃ সে শায়খুল হাদীছের দারসে নিয়মিত বসে । সুতরাং শায়খুল হাদীছের বরাত দিয়ে কোন কথা নকল করা তার জন্য অসম্ভব নয়। অতএব সানাদ মুস্তাছিল। চতুর্থতঃ মাহমুদের চেয়ে মেধাবী শায়খুল হাদীছের অন্য কোন ছাত্র তার এই কথার বিরোধিতা করছে না। সুতরাং তার কথা শায নয়। পঞ্চমতঃ স্বাভাবিকভাবে আমরা জানি, শায়খুল হাদীছ গুনাহের কাজের বিষয়ে খুব কঠোর । সুতরাং এই জাতীয় ফতওয়া তার পক্ষ থেকে হওয়া অসম্ভব নয় । অতএব মাহমুদের কথার মধ্যে কোন ইল্লাতও নেই। উপরিউক্ত ৫টি শর্ত পূর্ণরূপে পাওয়ার কারণে মাহমুদের প্রদত্ত খবরটি ছহীহ লি-যাতিহী। বাস্তব উদাহরণ : বুখারী-মুসলিমের অধিকাংশ হাদীছই ছহীহ লি-যাতিহী পর্যায়ের হাদীছ। সবচেয়ে বিশুদ্ধ সানাদ (৪:৮1 ০০40): একেক মুহাদ্দিছের নিকট একেক সানাদ সবচেয়ে বিশুদ্ধ সানাদ হিসাবে বিবেচিত । যেমন- (কে) ইমাম আহমাদের নিকট সবচেয়ে বিশুদ্ধ সানাদ : ইমাম যুহরী, সালিম, থেকে তিনি আবদুল্লাহ ইবনু ওমর (রাঃ) থেকে, তিনি রাসূল (ছোঃ) থেকে । (খ) ইমাম বুখারীর নিকট সবচেয়ে বিশুদ্ধ সানাদ : ইমাম মালেক (রহঃ) নাফে" থেকে, তিনি আব্দুল্লাহ ইবনু ওমর (রাঃ) থেকে । (গ) ইবনু মাঈনের নিকট সবচেয়ে বিশুদ্ধ সানাদ : আ“মাশ ইবরাহীম নাখঈ থেকে, তিনি আলকামা থেকে, তিনি আব্দুল্লাহ (রাঃ) থেকে । নোট : (১) আলকামা এবং ইবরাহীম নাখঈ (রহঃ) মামা-ভাগিনা । আলকামা (রহঃ) ইমাম নাখঈর মামা ছিলেন। দু'জনই কুফার নামকরা ফকীহ । (২) হাদীছের কিতাবগুলোতে যদি শুধু আব্দুল্লাহ বলা হয় এবং পিতার নাম উল্লেখ না করা হয়, তাহলে তার দ্বারা উদ্দেশ্য হয় আব্দুল্লাহ ইবনু মাসউদ (রাঃ)।

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।