Ulumul Hadith Bangla — মুছত্বলাহুল হাদীছ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক
/ 68
📝 Text 📖 PDF

001116115 প্রথম অধ্যায় (০১1 ০৪1) প্রাথমিক জ্ঞান (4351-2২81 ৯9৮৮1) হাদীছ সংশ্লিষ্ট ইলমসমূহ : ১- তাদবীনুস সুন্নাহ বা হাদীছ সংকলন (4. 4১93) : হাদীছ কিভাবে আমাদের নিকট পৌছল, এত হাদীছ কারা, কিভাবে ও কোন্‌ সময়ে জমা করেছেন ইত্যাদি বিষয়ক ইলমকে “ইলমু তাদবীনিস সুনাহ' বা হাদীছ সংকলনের জ্ঞান বলে। ২- হাদীছের প্রামাণিকতা ($:.4 43১২) : রাসূল (ছাঃ)-এর হাদীছ আমরা কেন মানব, এর দলীল কি, যারা হাদীছকে ইসলামী শরী“আতের দ্বিতীয় উৎস মানতে চায় না, তাদের দলীল এবং সেগুলোর জবাব কি ইত্যাদি প্রশ্নের উত্তর যেই বিষয়ের আলোচনাতে পাওয়া যায়, তাকে “হুজ্জিয়াতুস সুন্নাহ' বা হাদীছের প্রামাণিকতা সংক্রান্ত ইলম বলে। ৩- ইলমু মুছত্লাহিল হাদীছ (0৮০ 2০) : যে শাস্ত্রের মাধ্যমে হাদীছের “সানাদ' ও “মাতন' বিশ্লেষণ করতঃ তা গ্রহণীয় হওয়া বা না হওয়া বিষয়ক জ্ঞান লাভ করা যায়, তাকে ইলমু মুছতলাহিল হাদীছ বলে । আমাদের অত্র বইটি এই বিষয়ক ইলমের প্রাথমিক পর্যায়ের বই। ৪- ইলমুল জারহ ওয়াত-তাঁদীল (৭3503 ০১ 2০): হাদীছের রাবী বিষয়ে মুহাদ্দিছগণের বিভিন্ন মন্তব্যের ধরণ ও প্রকৃতি বিশ্লেষণ, মুহাদ্দিছগণের ব্যবহৃত শব্দের অর্থ ও স্তর নির্ণয় এবং সেই অনুযায়ী হুকুম আরোপের পদ্ধতি ইত্যাদি “ইলমুল জারহ ওয়াত-তা“দীলে”র মূল আলোচ্য বিষয় । ৫. ইলমুর রিজাল (০0-০31 £4০) : হাদীছের রাবীদের জীবনী, তাদের জন্ম-মৃত্যু, তাদের শিক্ষক ও ছাত্রের পরিচয়, তাদের স্তর ইত্যাদি আলোচনা করা ইলমুর রিজালের মুল আলোচ্য বিষয়। ৬. ইলমু ফিকৃহিল হাদীছ (১4২১॥ 4$ ১০) : সালাফে-ছালেহীনের বুঝ অনুযায়ী হাদীছের অর্থ বিশ্লেষণ, হাদীছ থেকে বিভিন্ন আদাব, হুকুম-আহকাম ও হিকমাত নির্গত করা বিষয়ক জ্ঞানকে “ইলমু ফিকৃহিল হাদীছ" বলে। উ্ভুলে হাদীছের ইতিহাস ও এ সম্পর্কিত কিছু বইয়ের পরিচয় (4451 ০০৪ 4১৩৩ ২৯২৯ ০৬ ১এ এ] 0৪] এ 85040) : হাদীছ সংশ্লিষ্ট ইলমসমূহের অন্যতম হচ্ছে উছুলে হাদীছ বা মুছতুলাহুল হাদীছ । এক্ষণে আমরা এই শাস্ত্রের ইতিহাস নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ । ইলমু মুছত্বলাহিল হাদীছ-এর পরিচয় : যে শান্ত্বের মাধ্যমে হাদীছের “সানাদ" ও “মাতন' বিশ্লেষণ করতঃ তা গ্রহণীয় হওয়া বা না হওয়া বিষয়ক জ্ঞান লাভ করা যায়, তাকে “ইলমু মুছত্রলাহিল হাদীছ' বলে। বিষয়বস্ত : হাদীছের সানাদ ও মাতন । ফলাফল : এই বিষয়ে জ্ঞান হাছিল করার পর হাদীছের ভাগ্তার থেকে ছহীহ-যঈফ পৃথক করতে পারা যায়। উদ্ভূলে হাদীছের ইতিহাস : উচ্ছুলে হাদীছের ইতিহাসকে আমরা তিনভাগে ভাগ করতে পারি । (ক) উৎপত্তি খে) ক্রমবিকাশ ও (গ) স্বতন্ত্র শান্ত্। নিম্লে ধারাবাহিকভাবে নাতিদীর্ঘ আলোচনা উপস্থাপন করা হল :

— Page 10 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.