সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ নির্ভরশীল । তারা মনে করেন, এগুলোই হলো দ্বীনের সর্বোত্তম ও মহান সূত্রাবলী ৷” স্বীয় শায়খের ‘তাওয়াজ্জুহ’, ‘জিকির’ ইত্যাদির গুরুত্ব সম্পর্কে তিনি লিখেছেন: “রূহ দেহের মধ্যে স্পন্দন যোগায়, কিন্তু সে নিজের জীবন প্রাপ্ত হয়েছে এশী আলোকবর্তিকা থেকে। হে আমার প্রিয় বন্ধু! এ কথাটি পুরোপুরিভাবে বুঝা তেমন সহজ নয়। অনবরত জিকির ও মুরাকাবায় নিজেকে ডুবিয়ে রাখা এবং উধর্ব জগতে ভ্রমণ করা সালিকের একান্ত ইচ্ছা ও কামিল মুৰ্শিদের তাওয়াজ্জুহ ছাড়া সম্ভব নয়।” [ফাতওয়ায়ে আজিজিয়া, খণ্ড ২, পৃঃ ১১২] সাইয়্যিদ আহমদ শহীদ (রাহ:) [১৭৮৬ - ১৮৩১ ঈসায়ী] মুসলিম ভারতের প্রখ্যাত মরদে মুজাহিদ বালাকোটের ময়দানে শাহাদতবরণকারী হযরত সাইয়্যিদ আহমদ শহীদ (রাহ:) নবী সানল্ান্মাহ আলাইহি ওয়াসাল্লাম এর দৌহিত্র হযরত হাসান (রা:) এর বংশধর ছিলেন। তিনি শাহ আব্দুল আজিজ (রাহ:) এর খলীফা ছিলেন। আধ্যাত্মিক সাধনা ও জিহাদের মধ্য দিয়েই তার জীবন উৎসর্গ হয়। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী (রাহ:) [১২৩১ - ১৩১৫ হিজরী] এবং তীর বিশিষ্ট ক’জন দেওবন্দী শাগরিদ হাজী সাহেব (রাহ:) ছিলেন ‘আকাবীরের শায়খ’ তিনি প্রখ্যাত ইসলামী বিদ্যাপীঠ দারুল উলূম দেওবন্দের একজন প্রধান পৃষ্ঠপোষক ছিলেন। তীর বিশিষ্ট ক'জন দেওবন্দী মুরীদ ও খলীফার উপর তিনি প্রায়ই খুব গর্ববোধ করতেন। এদের মধ্যে এ প্রসঙ্গে হযরত রশীদ আহমদ গাঙ্গুহী (রাহ:), হযরত আশরাফ আলী থানবী (রাহ:), হযরত মাওলানা কাসীম নানুতুবী (রাহ:), শাইখুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান (রাহ:) এবং শাইখুল ইসলাম হযরত সাইয়্যিদ হুসাইন আহমাদ মাদানী (রাহ:) এর কথা এখানে উল্লেখযোগ্য । শেষোক্ত শায়খ অবশ্য হযরত রশীদ আহমদ গাঙ্ধুহী (রাহ:) এর নিকট থেকে ‘খিলাফত’ লাভ করলেও তিনি হিজাজে অবস্থানকালে হাজী সাহেব (রাহ:) এর সান্নিধ্যে থেকেই তরীকতের জিকির-মুরাকাবার সবক নিয়ে উপকৃত হওয়ার সৌভাগ্য লাভ করেন। আমরা এখানে এ কথাটিও উল্লেখ করতে পারি যে, শাইখুস সুন্নাহ হযরত রশীদ আহমদ গাঙ্গুহী (রাহ:) এবং লিসানুল হিকমাহ হযরত মাওলানা কাসীম নানুতুবী (রাহ:) স্বীয় পীর হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী (রাহ:) এর সঙ্গে ১৮৫৭ সালে শ্যামলীর ময়দানে ভারতের স্বাধীনতা যুদ্ধকালীন জিহাদেও অংশগ্রহণ করেছিলেন। যা ৯৯
— পৃষ্ঠা ৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।