Salfe Saliheen And Tasawwuf
/ ১০৮
📝 লেখা 📖 পিডিএফ

সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ তরীকতের স্তর বর্ণনা করতে যেয়ে বলেন: ‘ফানাফিল্লাহ’ (আল্লাহর মধ্যে লীন হওয়া) এবং ‘বাকা বিল্লাহ’ (আল্লাহ দ্বারা বাকী থাকা) -এ দুয়ের মুরাকাবা (ধ্যান) যখন সাধকের মধ্যে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়ে যায় তখন সে নিশ্চিতরূপেই ঈমানের উপর মারা যায়। (ইসলামী তাসাওউফের স্বরূপ নামকরণে মাওলানা মুহিউদ্দীন খান অনুদিত “‘দালাঈলুস সুলুক’ গ্রন্থের ২৯ পৃঃ দ্রঃ) শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী (রাহ:) [১৭০২ - ১৭৬২ ঈসায়ী] ভারতবর্ষের প্রখ্যাত এই মহান ইসলামী চিন্তাবিদ সুফি দার্শনিক হিসাবে সুপ্রসিদ্ধ ছিলেন। স্বীয় পিতার কাছ থেকে তরীকতের ‘খিলাফত’ লাভ করেন। তাসাওউফের গুরুত্ সম্পর্কে তিনি বিভিন্ন কিতাবে মন্তব্য করেছেন। তার প্রণীত একটি কিতাবের নাম দুর-ই-শাহীন ৷ তিনি এতে বলেন, “হযরত মুহাম্মাদ সাল্লান্মাহ্‌ আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবাদের মধ্যে হযরত আলী ইবনে আবি তালিব (রাঃ) ছিলেন প্রথম সুফি, প্রথম মযজুব এবং প্রথম আরিফ” । শাহ ওয়ালিউল্লাহ (রাহ:) ‘ওয়ায়েলী' তরীকার অনুসারী ছিলেন। তিনি এই তরীকার গুণগান বর্ণনা করতে যেয়ে বলেন, “ওলিদের সিলসিলার মধ্যে একটি তরীকা আছে যাকে বলে ওয়ায়েসিয়া তরীকা এটির প্রতিষ্ঠাতা ছিলেন হযরত ওয়ায়েস আল- ক্বারনী (রাহ:)। তিনি হযরত মুহাম্মদ সাল্লান্পাহ আলাইহি ওয়াসাল্লাম এর রূহানী মুবারক থেকে সরাসরি ফায়েজ হাসিল করেন। একইভাবে ভারতের একজন প্রসিদ্ধ ওলিআল্লাহ হযরত শায়খ বদরুদ্দীন (রাহ:) ফায়েজ হাসিল করেন।” [আশাতাল লামাত শারীয়াহ ওয়াল মিশকাত; পৃ: ২১] শাহ আব্দুল আজিজ দেহলভী (রাহ:) [১১৫৭ - ১২৩৯ হিজরী] শাহ্‌ আব্দুল আজিজ দেহলভী (রাহ:) ছিলেন প্রখ্যাত মুহাদ্দীস শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী (রাহ:) এর সুযোগ্য সন্তান ও উত্তরসূরী । ভারতবর্ষে আযাদী আন্দোলনের একজন সূর্যসেনিক ছিলেন শাহ আব্দুল আজিজ। তিনিই ইংরেজ বেনিয়াদের বিরুদ্ধে ‘জিহাদ’ করা ফরয বলে ফাতওয়া প্রদান করেন। ‘ভারতবর্ষ দারুল হারব’ এই ঘোষণার ফলেই পরবর্তীতে সশস্ত্র আযাদী আন্দোলন শুরু হয়। শাহ আব্দুল আজিজ তাফসীর, ফিকহ, তাসাওউফ ইত্যাদি শাস্ত্রে সুপণ্ডিত ছিলেন এবং এসব বিষয়ে অনেক গ্রন্থ রচনা করে গেছেন। তার প্রণীত প্রসিদ্ধ ফাতওয়ার কিতাবের নাম “ফাতওয়ায়ে আজিজিয়া’। তিনি এতে লিখেছেন: “সুন্নিরা শরীয়ত ও তরীকতের উপর ৯৮

— পৃষ্ঠা ৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।