সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ শিফাউল আলিল ওয়া বাল্তুল গ্থালিল ফি হুকমিল ওয়াসিয়্যা বিল খাতামাতিত্তাহলিল। ইবনে আবিদীন এতে লিখেন: দুই দলের ইমাম [সুফি ও ফুক্বহা] হযরত জুনায়িদ বাগদাদীকে (রাহঃ) জিজ্ঞেস করা হলো: একদল লোক আছে যারা ওয়াজদ (আধ্যাত্মিক সিদ্ধিলাভের পদ্ধতি)-এর মধ্যে জড়িত হয়েছে। তারা নিজেদের দেহকে এদিক সেদিক হেলিয়ে দুলিয়ে জিকির করে, এদের সম্পর্কে আপনার ধারণা কি? তিনি জবাব দিলেন: তাদের আল্লাহর সঙ্গে খুশী থাকতে দাও । তারা হচ্ছে এসব লোক যাদের আকর্ষণ (তরীকতের) রাস্তায় চলার ফলে চুর্ণবিচুর্ণ হয়েছে, তাদের বক্ষদেশ চেষ্টার ফলে বিদীর্ণ হয়েছে এবং তারা তা সহ্য করতে অপারগ । তাদের অসহ অবস্থা থেকে ক্ষণকালের জন্য রেহাই পাওয়ার আশায় এসব করাতে তাদের কোন দোষ নেই । তারা যা অনুভব করছে তা যদি তুমি অনুভব করতে তাহলে অবশ্যই তাদের চিল্লাচিল্লির ব্যাপারটি নিয়ে কোন অভিযোগ আনতে না। ইবনে আবিদীন আরও লিখেন: তরীকতের সালিকরা একমাত্র আল্লাহর উপস্থিতির অনুভূতি ছাড়া আর কিছুই জানে না এবং তাঁকে ছাড়া আর কাউকে ভালোবাসে না। যখন তারা তীর জিকির পড়ে তখন তারা কীদতে থাকে এবং যখন তীর শোকর করে তখন আনন্দিত হয়; যদি তারা তাকে পায় তাহলে ক্রন্দন করে এবং দর্শন করলে শান্ত হয়; তীর পবিত্র উপস্থিতির মাঝে যদি তারা হাটে তাহলে তারা গলে যায়; কেউ কেউ তীর অনুগ্রহে সম্পূর্ণ মাতাল এবং নিজেদের দৃষ্টি হারিয়েছে জিকির আজকারে তারা একত্রে জড়িত হয়ে যে সঙ্গীত (সামা) পরিবেশন করে তাতে হাক্বিকাত ও আধ্যাত্মিক জ্ঞানের বাস্তবতা প্রকাশ পায়, এতে একমাত্র আল্লাহর মাহাত্ম্য বর্ণনা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশংসা করা হয়। আমরা এদের বিরুদ্ধে একটিও অভিযোগ করি না। যে উপায় অবলম্বন করে তারা আল্লাহর ইশকে আত্মহারা হয়ে এসব করে তা তরীকতের একটি স্তর। [ইবনে আবিদীন, সপ্তম চিঠি, শিফাউল আলিল ওয়া বান্লাল গ্ালিল ফি হুকুমিল ওয়াসিয়্যা বিল খাতামাতিত্তাহলিল, পৃঃ ১৭২-১৭৩] ইমামে রব্বানী হযরত আহমদ সিরহিন্দি মুজাদ্দিদে আলফে সানী (রাহ:) [৯৭১ - ১০৩৪ হিজরী] ভারত উপমহাদেশে সপ্তদশ দশকে মুজাদ্দিদীয়া সুফি তরীকার প্রতিষ্ঠাতা এবং মোগল সম্রাট আকবর কর্তৃক প্রবর্তিত নতুন ধর্মমত 'দ্বীনে ইলাহী’-কে এই মহাত্মন অলিআনল্লাহ নির্মূল করেছিলেন। তিনি মুজাদ্দিদে আলফে সানী তথা দ্বিতীয় সহস্রাব্দির সংস্কারক হিসাবে মুসলিম বিশ্বে স্বীকৃত হয়েছিলেন। মাকতুবাত নামক গ্রন্থে তিনি ৯৭
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।