সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ উপনিত হওয়ার আশা করা আমাদের জন্য উচ্চাকাক্তা বটে। অথচ যদি কেউ মাত্র অর্ধেক সময় [এক রাকাআত] কিংবা এমনকি এক তৃতীয়াংশ সময়ও নিজের মনে ওয়াসওয়াসা ও ভিন্ন চিন্তা-ভাবনা জাগ্রত হওয়া থেকে বিরত রাখতে সক্ষম হয় তথাপি সে হবে এ ব্যক্তির মতো, যে ভালো জিনিসের সঙ্গে মন্দের সংমিশ্রণ করে, কিংবা এক গ্রাসভর্তি শিরকার মধ্যে পানি ঢালে: এরফলে অবশ্যই শিরকা পড়ে যাবে কারণ পানি ও শিরকা একই সঙ্গে গ্রীসের ভেতর কোনভাবেই সংকুলান হবার নয়। আল্লাহর নিকট আমরা সাহায্য চাই! [পূর্বোক্ত, পৃঃ ৭৮] ইমাম গায্যালীর উপর আলোচনা গ্রন্থের শেষ পরিচ্ছেদটি হয়তো সর্বাপেক্ষা মূল্যবান । এতে কুরআনের আয়াত: তুমি যদি আল্লাহকে ভালোবাস, তাহলে আমাকে [রাসূলকে] অনুসরণ করো এবং [এতে] আল্লাহ তোমাকে ভালোবাসবেন [৩৪৩১], সম্পর্কে ইমাম সাহেব ও ক্বারী সাহেবের ব্যাখ্যা বর্ণিত হয়েছে। এ ব্যাখ্যাটি আল-হারাওয়ীর কিতাব সদ মাইদান নামক ফারসী গ্রন্থে বর্ণিত বক্তব্যের অনুরূপ । মুল্রা আলী ক্বারী হযরত হাসান বসরীর একটি উক্তি তুলে ধরেছেন: হাসান বসরী (রাহঃ) বলেছেন, যে কেউ [সত্যিকার অর্থে] আল্লাহকে চিনে সে তীকে ভালোবাসে, এবং যে কেউ [সত্যিকার অর্থে] এই দুনিয়াকে চিনতে পেরেছে সে এটা থেকে দূরে থাকে। এই উক্তি তুলে ধরার পর মুল্লা সাহেব সুফিদের রাস্তায় যেসব আধ্যাত্মিক অবস্থার কথা বর্ণিত হয়েছে তা অবিশ্বাস না করার জন্য হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, এসব কথার মূলে আছে পবিত্র কুরআন শরীফ, সুতরাং এগুলো অবিশ্বাস করা হলো কুরআনকে অবিশ্বাস করার নামান্ত র। এরপর তিনি বলেন: প্রেম ও রাস্তার নিয়মানুবর্তিতা [মুহাববত ও সুলুক] হচ্ছে, প্রেমের সারণী ও বিরহ, এবং যে কেউ প্রেমের সায়র থেকে সূরা পান করবে না, সে কখনও প্রেমের রূপ জানতে পারবে না। প্রেমের অন্য কোন মানে নাই, একাগ্রতার প্রেরণা-দান ছাড়া। যে কেউ প্রেমকে অস্বীকার করলো সে প্রকারান্তরে অস্বীকার করলো পরিচিতি [উনস], প্রেমানুভুতি [শাওক্], স্বাদ [দ্বাওক্], বিলোপতা [মাহু], বদান্যতা [সাখাওয়াহ], আত্মবিলুপ্তি [ফানা], অস্তিত্তা [বাক্ব], সংকোচন [কবজ] এবং প্রসারণ [বাস্ত] ইত্যাদি ও প্রেমের পথের বিভিন্ন অবস্থা এবং সুফি পথিকদের স্তরসমূহকে। [পূর্বোক্ত, পৃঃ ৩৫৪-৩৫৫] ইবনে আবিদীন (রাহঃ) [১১৯৮ - ১২৫২ হিজরী] খাতিমুল মুহাক্কিক্বীন হিসেবে প্রসিদ্ধ এই আলিম, একাধিক ব্যক্তি বসে একত্রে সশব্দে জিকির পড়ার ব্যাপারে একটি ফাতওয়ার বই লিখেছিলেন। বইটির নাম হলো, ৯৬
— পৃষ্ঠা ৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।