Salfe Saliheen And Tasawwuf
/ ১০৮
📝 লেখা 📖 পিডিএফ

সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ অথচ বাস্তবে এরা প্রকৃত কোনো মুজতাহিদের মাহাত্ম্যের ধারে-কাছেও যাবার যোগ্যতা রাখেন না। তবে তাদের বক্তব্য দ্বারা সাধারণ মুসলমানরা বিভ্রান্ত হন ঠিকই । আল্লাহ্‌ আমাদেরকে এদের ফিতনা থেকে রক্ষা করুন এবং এদেরকে হিদায়াত দিন।] সুতরাং তারা এসব বাক-বিতণ্ডার আশ্রয় গ্রহণ করে নিদেজেরকে হিরো বানাতে চেয়েছিল। কিন্তু তা করতে যেয়ে তারা বিপথগামী হয়েছে। তাদের বক্তব্যে বাস্তবতার কোন সম্পর্কই ছিলো না । [আল-হাইছামী, ফাতওয়ায়ে হাদিসীয়্যা, পৃঃ ৫২-৫৪] মুল্লা আলী ক্বারী (রাহঃ) [মৃঃ ১০১৪] তিনি ছিলেন হানাফী মাযহাবের একজন প্রসিদ্ধ মুহাদ্দিস ও ফিকহ্‌ শাস্ত্রের ইমাম । মুল্লা ক্বারী পবিত্র কুরআনেরও মুফাস্সীর ছিলেন। তিনি তাসাওউফের উপর ইতিহাস রচনাসহ বিভিন্ন প্রসিদ্ধ গ্রন্থের ব্যাখ্যা লিপিবদ্ধ করেছেন। এর মধ্যে মিশকাতাল মাসাবিহ এর উপর একাধিক খণ্ডে আল-মিরক্বাত, কাজি ঈয়াজ এর উপর আস-শিফা [দুই খণ্ড] এবং ইমাম গাষ্যালীর এহইয়াউ উলুমিদ্দীনের উপর আইনুল ইলম ওয়া জাইনুল হিলম [দুই খণ্ড] সর্বাপেক্ষা উল্লেখযোগ্য । এছাড়া তিনি হিজবুল আযম নামক একটি জিকিরের বইয়ের প্রণেতা । বইটি ইমাম যালুজীর প্রখ্যাত জিকিরের গ্রন্থ দালাইলুল খাইরাত এর অনুসরণে রচিত। এ দুটি বই থেকে এখনও বিশ্বব্যাপী অসংখ্য মুসলমান জিকির-আজকার করে থাকেন। এহইয়াউ উলুমিদ্দীন গ্রন্থের উপর তার আলোচনার ভূমিকায় তিনি লিখেন: আমি হুজ্জাতুল ইসলামের এহইয়াউ উলূমিদ্দীন গ্রন্থের উপর এই পুস্তকটি রচনা করেছি এই আশায় যে তার শব্দাবলী থেকে যে বরকতের শ্রোতধারা প্রবাহিত হয় তা থেকে কিছুটা পাওয়া । তিনি আল্লাহ সম্পর্কে সর্বাপেক্ষা বেশী নিক্কলুষ জ্ঞানের অধিকারী ছিলেন। এছাড়া আমি এটাও আশা করি, সুফি শায়খদের পাতা [লেখা] থেকে যে সুফল বেরিয়ে আসে তা থেকে কিছুটা আহরণ করা ও কিয়ামতের দিন তাদের সাথে পুনরুজ্জীবিত হওয়ার সৌভাগ্য লাভ করা- যদিও তাদের তুলনায় আমি এক অত্যন্ত নগণ্য খাদিম, আমার আশার মূলে যে জিনিষটি সক্রিয় তাহলো তাদের প্রতি ভালোবাসা এবং তীদের বিরহে ডুবে থাকা । [মল্লা কারী, শারহ আইনিল ইলম ওয়া জাইনিল হিলম, ১, পৃঃ ১] হৃদয়কে কলুষমুক্ত করে পবিত্র করার গুরুত্্‌ সম্পর্কে তিনি বলেন: মহাত্মনের মহাত্মনরা (আকাবীর) সারাজীবন দু’রাকাআাত নামায আদায় করার আশা করেছেন নিজেদের নফসের সঙ্গে কথোপকথন না করে, কিন্তু পারেন নি। সুতরাং এ অবস্থায় ৯৫

— পৃষ্ঠা ৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।