Salfe Saliheen And Tasawwuf
/ ১০৮
📝 লেখা 📖 পিডিএফ

সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ আপনাকে এই রোগ থেকে আরোগ্য করবেন । তিনি জবাব দিলেন, আমার এই অবস্থা (রোগ) বহুদিন ধরে আছে। আমি বললাম, তথাপিও ৷ তিনি বললেন, ঠিক আছে- আমি তাই করলাম! এরপর সত্যিই তিরি আরোগ্য হয়ে উঠলেন। একদা আমি তার সঙ্গে হেটে বেড়াচ্ছিলাম এবং তীর আৰক্টীদাকে সঠিক করার চেষ্টায় রত ছিলাম । তিনি আমাকে বললেন, আমি এঁ ব্যক্তি সম্পর্কে যা মনে করি তাহলো তিনি কাফির নন কিন্তু তার বক্তব্য অবশ্যই কুফরী । এই কথা শ্রবণ করে আমি তার সান্নিধ্য পরিত্যাগ করলাম। তার রোগ কেনদিনই সম্পূর্ণরূপে কমে নি। আল-বিক্বাঈর এক ছাত্র শায়খ নুরুদ্দিন মাহালীও বলতেন, এঁ ব্যক্তি সম্পর্কে কথা হলো আমি তাকে কাফির মনে করি না, তবে তার বক্তব্যগুলোর (ওয়াজের) ব্যাপারে কথা হলো এসব কথার মধ্যে কুফরী জড়িত। [উল্লেখ্য আজকের কিছু বাহ্যিক আলিমদের ক্ষেত্রেও অনুরূপ দুই শয়তানের মধ্যে এক শয়তান উক্তি শোনা যায়। তারা সুফিদেরকে সার্বিকভাবে কাফির পর্যন্ত বলতে দ্বিধা করে না। কিন্তু যখনই কোন বিশেষ শায়খের ব্যাপারে মন্তব্য করার কথা বলা হয় তখনই তারা জবাব দেয়, আমি তাকে কাফির বলে বিবেচনা করি না, কিন্তু তাদের বক্তব্যে কুফরী জড়িত আছে! কিন্তু আমাদেরকে হযরত হাইছামীর হুঁশিয়ারীর দিকে লক্ষ্য রাখতে হবে। তিনি বলেছেন, সুফিদেরকে সমালোচনা করা হচ্ছে আত্মঘাতী বিষ- এর মাধ্যমে ঈমানের ভীষণ ক্ষতি হয়। আমরা আল্লাহর দরবারে আশ্রয় প্রার্থনা করি ।] [হে ইবনে হাজর!] তুমি যদি জিজ্ঞেস করোঃ কোন কোন সুফি বিরোধীদের জ্ঞানকে কি আল্লাহ মুসলমানদের জন্য উপকারী করেন নি? আমি বলবোঃ দু'দল অস্বীকারকারী আছে: প্রথমতঃ এসব লোকদের কথা যা আমরা ইতোমধ্যে [উপরে] তুলে ধরেছি। মুসলমান সকাশে ভালো বক্তব্য প্রদান তাদের উদ্দেশ্য ছিলো না একমাত্র কট্টরতা ছাড়া । এ কারণে তারা যাচ্ছেতাই বিশ্বাস করতো । তাদেরকে এঁ রোগে ধরেছিল, সমসাময়িকদের তুলনায় তারা আলাদা [যশ-খ্যাতির লোভে] হিসেবে নিজেদের পরিচিত করতে চেয়েছিল। [আজকের যুগেও এর প্রবণতা দেখতে পাওয়া যায়। অনেকে ইসলামী চিন্তাবিদ লকব লাগিয়ে প্রতিষ্ঠিত কিছু আমল- আৰ্বীদার বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেন। এর উদ্দেশ্য মানুষকে হিদায়াতের রাস্তায় আনয়ন মোটেই নয়, বরং নিজেকে মুজতাহিদ হিসেবে প্রতিষ্ঠা করার উচ্চাকাঙ্কা মাত্র । ৯৪

— পৃষ্ঠা ৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।