সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ তা পতিত হতেও আমরা দেখেছি। উদাহরণস্বরূপ আল-বিক্বাঈ [মৃঃ ৮৮৫ হিজরী], আল্লাহ তাকে ক্ষমা করুন, কথা উল্লেখ করা যায়। তিনি ছিলেন সে যুগের একজন প্রসিদ্ধ স্কলার, ইবাদতগুজার, খুব বুদ্ধিমান এবং প্রখর স্মরণশক্তির অধিকারী । হাদীস ও ফিকহের উপর তার জ্ঞান ছিলো অগাধ । তিনি অনেক বই-পুস্তকও লিখেছিলেন। কিন্তু তার লেখালেখিও জ্ঞান কারো কোন কাজে লাগেনি । তিনি মুনাসাবাতুল কুরআন নামক ১০ খণ্ডে একটি গ্রন্থ লিখেছিলেন। এই গ্রন্থের ব্যাপারে উচ্চ পর্যায়ের কিছু আলিম ছাড়া কেউ জানেন না। যদি এরূপ কোন গ্রন্থ অলি-আল্লাহদের উপর বিশ্বাসী [অর্থাৎ সুফিদের উপর বিশ্বাসী] যেমন আমাদের শায়খ জাকারিয়্যা (রাহঃ) এর মতো কেউ লিখতেন তাহলে তা স্বর্ণাক্ষরে লেখা হতো, কারণ বাস্তবে এরূপ গ্রন্থের প্রণেতা খুবই অন্পজন আছেন। কিন্তু তা-ও কোন কাজে আসেনি । [আল-বিক্ধাঈ অত্যন্ত জঘন্য ভাষায় সুফিরা ও ইলমে তাসাওউফের উপর আক্রমণ করেছিলেন ।] আল-বিক্ধাঈ অস্বীকৃতি জানাতে অতিরিক্ত বাড়াবাড়ি করেছিলেন। তিনি এ বিষয়ে একাধিক বই-পুস্তক লিখেন। সবগুলোই ছিলো অতি বেশী কট্টরতা এবং সরল পথ থেকে বিচ্যুত । কিন্তু এ কাজের কঠোর খেসারত তাকে দিতে হয়েছে। এমনকি, শেষ পর্যন্ত তাকে ধরে কাফির বলে সাব্যস্ত করা হয়। বিচারে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয় কিন্তু তিনি কাতরভাবে কিছু বন্ধু-বান্ধব ও ক্ষমতাবানদের নিকট জীবনভিক্ষা করেন। শেষ পর্যন্ত মিশরের সালিহিয়্যায় তিনি তওবা করে নতুনভাবে ইসলামে দীক্ষিত হয়ে জীবনরক্ষা করেন। এই ঘটনার পর থেকে কেউ ইবনে-বিক্বাঈটর বই-পুস্তকের ধারে-কাছেই যায়নি। কারণ তারা জানতেন এসব বই থেকে কোন ফায়দা হাসিল হবে না। তার এক শিষ্য বলেন, আমি নিজে একদা আল-বিক্বাঈর সামনে উপস্থিত ছিলাম । আমি তখনও জানতে পারি নি যে, তিনি সুফিদের বিরোধী । আমি তার ছাত্র ছিলাম। তিনি শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট পেতেন। একব্যক্তি বললো, হুজুর! শায়খ উমর ইবনে ফরিদ (রাহঃ) সম্পর্কে আপনার ধারণা কি? তিনি জবাব দিলেন, তিনি একজন কবি ছিলেন। তারপর আবার জিজ্ঞেস করা হলো, আর কি মনে করেন? তিনি জবাব দিলেন, তিনি ছিলেন কাফির । আমি এই বক্তব্য শ্রবণ করে সেখান থেকে উঠে আসতে বাধ্য হলাম । এরপর আমি ফিরে আসলাম তার নিকট বসে কিছু পাঠ করার জন্য এবং বুঝতে চেষ্টা করলাম তার উপরোক্ত মন্তব্যের জন্য তওবা করেছেন কি না। কিন্তু আমি দেখতে পেলাম তিনি গুরুতর অসুস্থ, প্রায় মুমূর্যু অবস্থা। আমি বললাম, আপনি যদি ইবনে ৯৩
— পৃষ্ঠা ৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।