সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ মাধ্যমে তিনি শুধু ইবনে আরাবীর অনুসারী নয় বরং যতো লোকই তাদের কাফির হওয়ার ব্যাপারে সন্দেহ পোষণ করে তাদের সবাইকেও কাফিরে রূপান্তরিত করলেন। এই কট্টরতার দিকে দৃষ্টি দিন যা সকল বাড়াবাড়িকে হার মানিয়েছে এবং ইমামদের গণ্ডিসীমার বাইরে চলে গেছে। তাদের স্পর্ধা এতদূর অগ্রসর হয়েছে যে, ইবনে আরবী ও তীর অনুসারীদের ব্যাপারে সন্দেহকারীদের পর্যন্ত কাফির বলেছে। [আল-কুরআনে ইরশাদ হয়েছে] আপনি মহিমান্বিত, এটা তো জঘন্য অপবাদ! [২৪৪১৬] । [আরও ইরশাদ হয়েছে] যখন তোমরা মুখে প্রচার করছিলে, এবং মুখে বলছিলে যা তোমরা জানো না, আর তা তুচ্ছ ভেবেছিলে, অথচ আল্লাহর কাছে তা ছিলো গুরুতর [২৪৪১৫] । লক্ষ্য করুন, উপরোক্ত বক্তব্য দ্বারা এটাই বলা হচ্ছে, ইবনে আরাবী ও তার অনুসারীদেরকে কাফির হিসেবে গন্য করা সকল উম্মাহর জন্য ফরয! কারণ অন্যথায় সকলেই কাফির হয়ে যাবে- কেউ কি এরূপ চিন্তা করে? বাস্তবে তিনি [ইবনে মুক্রিদ] নিজেই তার আর-রাওদ গ্রন্থে বলেছেন, যে কেউ কোন মুসলমানকে তার কোন গোনাহের কারণে কাফির বলে, অথচ এই গোনাহের ব্যাখ্যা ইতিবাচকভাবে করে না, তাহলে সে নিজেই কুফরী গোনাহ করলো । কিন্তু এই তো- তিনি নিজেই মুসলমানদের এক বিরাট দলকে কুফ্রীর অভিযোগ করছেন। এছাড়া, তার ব্যাখ্যা মূল্যহীন- এর কারণ হলো, যাদের বিরুদ্ধে তিনি তার ব্যাখ্যা দিয়েছেন তা তাদের উপর নেতিবাচকভাবে করেছেন। কারণ, তিনি শুধু তাদের কথাগুলোর বাহ্যিক দিক বিবেচনা করেছেন। আর প্রখ্যাত আলিম-উলামাসহ যারা মনে করেন শায়খুল আকবর ইবনে আরাবী (রাহঃ) এবং সুফিদের বক্তব্য হচ্ছে তাদের সম্মুখে নিষ্কলুষ নুরের ঝলক স্বরূপ, এবং তারা অলি-আবদাল হওয়ার ব্যাপারে বিশ্বাস করেন, তাদেরকে কি কোন মুসলমান কাফির বলে সম্বোধন করে আক্রমণ করতে সাহস করবে? কেউই সাহস করবে না এই কারণে যে, এর মাধ্যমে সে নিজেই কাফির হয়ে যেতে পারে। এই সিন্ধান্ত ক্টরতার প্রমাণ এবং মুসলমানদের এক বিরাট অংশের উপর আঘাতের সামিল। আমরা আল্লাহর দরবারে তীর অনুগ্রহ কামনা করি এবং এই অভিযোগকারীদের ক্ষমা করে দিতে তীর কাছে মিনতি করছি। বিভিন্ন সূত্রে বর্ণিত হয়েছে যা সকলের নিকট জানা আছে যে, যে কেউ সুফিদের বিরোধিতা করে আল্লাহ তার জ্ঞানকে কোন কাজে লাগতে দেননা, এবং তার উপর পতিত হবে কঠোর শাস্তি (শারীরিক ও মানসিক রোগ), এবং ইতোমধ্যে অনেকের উপর ৯২
— পৃষ্ঠা ৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।