Salfe Saliheen And Tasawwuf
/ ১০৮
📝 লেখা 📖 পিডিএফ

সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ পথনির্দেশের প্রতি লক্ষ্য করো - আল্লাহ আপনাকে পথনির্দেশ করুন! আপনি দেখবেন এসব অস্বীকারকারী যারা এই মহান ব্যক্তিকে (ইবনে আরাবী) আক্রমণ করে এবং তাকে সরাসরি কাফির বলে, তারা অন্ধভাবে পাহাড়ে আরোহণ করছে এবং দৃষ্টিহারা উটের মতো হোচট খাচ্ছে। অবশ্যই আল্লাহ তাদের দৃষ্টি হরণ করেছেন এবং তাদের কর্ণে তালা দিয়েছেন তাই তারা তা [সুফিদের অবস্থা] অনুধাবন করতে পারে না। এর ফলে তারা পতিত হয় যাতে তারা পতিত হতে চায়। এতে তারা শেষ পর্যন্ত অজ্ঞতার শিকার হয়, তাদের জ্ঞান আর তাদের কোন কাজে আসে না। সুফিদের মহৎ জ্ঞান এবং দুনিয়ার [গাইরুল্লাহর ] প্রতি অনাসক্তি ও আল্লাহর প্রতি আসক্তি তাদের নির্দোষ হওয়ার কারণ হিসেবে যথেষ্ট । তাদের বিরুদ্ধে এসব ভয়ংকর অভিযোগ থেকে তারা মুক্ত । সুফিদের বক্তব্য হচ্ছে হাক্বকাতের মহান বাণী । এসব বাণীর পূর্ণ ব্যাখ্যা না জেনে তাঁদের রাস্তাকে অস্বীকার করা বোকামী। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এই কারণে যে, সুফিদের বিরুদ্ধবাদীদের সকলেই সেই উচ্চ পর্যায়ের জ্ঞান থেকে সম্পূর্ণ অজ্ঞ। একজনও মুকাশাফাতের (গুপ্ত রহস্য উদঘাটনের জ্ঞান) জ্ঞানে জ্ঞানবান নয় কিংবা দূর থেকেও এর গন্ধ অনুভব করেছে; কোন একজনও বিশ্বস্তভাবে কোনো এক অলিকে অনুসরণ করেনি। সুতরাং সে কিভাবে তাদের বক্তব্যের ভাষাকে অনুধাবন করতে পারে? [হে ইবনে হাজর!] তুমি যদি অভিযোগ আনো এই বলেঃ তাদের বক্তব্য হাক্বকাতের কথা কোন রূপক ব্যাপার নয়, এ মতামতের উপর আমি একমত নয়, সুতরাং যে ব্যাখ্যা দেয়া হয়েছে সে ব্যাপারে আমাকে সুস্পষ্ট কিছু দেখিয়ে দেন? আমি বলবোঃ এটা না মানা হচ্ছে একণগুঁয়েমী । মনে করুন, আমি যা বলেছি তাতে আপনি একমত নন। সুতরাং সঠিক উপায়ে এ বক্তব্য পেশ করা হচ্ছে এইঃ এই বক্তব্যটির বিভিন্ন ব্যাখ্যা দেয়া যেতে পারে এরপর এটা ব্যাখ্যা করা যেতে পারে। কিন্তু এটার অর্থ এটা বা ওটা বলে এটা কুফর এরূপ বক্তব্য শুরু থেকেই উপস্থাপন করা বাস্ত বে অজ্ঞতা ছাড়া আর কিছুই নয়। সুফিদের সমালোচকরা নসিহতের নামে এসব কথা বলে, এটা মোটেই নসিহত নয়। এটা বাড়াবাড়ি । আপনি কি লক্ষ্য করেন না, ইবনে মুক্‌ূরিদ এর ভালো নসিহত যদি ভালো উদ্দেশ্যে হতো তাহলে তিনি যে কেউ ইবনে আরাবী দলের লোকদের কুফরীর ব্যাপারে সন্দেহ করবে, সে নিজেও কাফির হবে এরূপ বাড়াবাড়িমূলক মন্তব্য করতেন না। এই বক্তব্যের ৯১

— পৃষ্ঠা ৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।