সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ হয়, আর আল্লাহই ভালো জানেন- তীর শায়খ জাকারিয়্যা আনসারী (রাহঃ)-এর বরকত ও দোয়ার ফলেই তিনি তীর ধারণাকে পানল্টিয়েছিলেন। অন্যথায় অন্যান্যদের মতো তিনিও অন্ধ থেকে যেতেন এবং দিশেহারা ও ধ্বংসের শিকার হতেন! [হে ইবনে হাজর!] তুমি যদি জিজ্ঞেস করোঃ কিছু কিছু প্রখ্যাত স্কলার যেমন আল- বুলক্বানী এবং অন্যান্য, এবং সবশেষে আল-বিক্বাঈ তীর ছাত্ররা এবং আরও অনেকে প্রত্যাখ্যান করেছেন সুতরাং, আপনি কেন এরূপ বলতে আগ্রহী? আমি জবাবে বলবোঃ আমি এই রাস্তা পছন্দ করেছি কয়েকটি বিশেষ কারণে, এর মধ্যে একটি হলোঃ আমাদের শায়খ শারহার রাওদ গ্রন্থে সাদ উদ্দীন তাফতাজানী [মৃত ৪ ৭৯১ হিজরী] [সাদ উদ্দীন মাছউদ উমর আল-তাফতাজানী, শাফিঈ মাযহাবের একজন প্রসিদ্ধ মুজতাহিদ, তিনি তাফসীর, কালাম, উসূলে ফিকহ, মানতিক, ব্যাকরণ, বক্তৃতা ও দর্শন শাস্ত্রের উপর গ্রন্থাবলী লিখে গেছেন], যিনি ছিলেন ইসলামের সত্য আবিষ্কারক, তীর ফিল্ডের সম্রাট, তার উদ্ধৃতি দিয়ে লিখেছেন, তিনি (তাফতাজানী) ইবনে মুক্রির বক্তব্য: যে কেউ ইবনে আরাবীর দলের কুফরীকে সন্দেহ করে সে নিজেই কাফির এই কথার জবাবে বলেন, সত্য কথা হচ্ছে, ইবনে আরাবী ও তীর দলের সবাই হচ্ছেন উম্মাহর শিরোমণি । আল-ঈয়াফিই, ইবনে আতাউল্লাহ প্রমুখ ঘোষণা দিয়েছেন, ইবনে আরাবী অবশ্যই আল্লাহর অলী ছিলেন। সুফি (আ’রিফরা) যখন একত্বের সাগরে নিমজ্জিত হয়ে যান তখন তাদের মুখ থেকে যে ভাষা বেরিয়ে আসে তা সাধারণ্যের কাছে বিভ্রান্তিকর ও আকঝ্বীদা-বিরোধী বলে মনে হতে পারে। বাস্তবে কিন্তু হুলুল (অবতার) কিংবা বিলীন হওয়ার প্রশ্নই ওঠে না। আমাদের ইমামরা যেমন, রাফিই তার আল-আযিয গ্রন্থে, ইমাম নববী তীর রাওদ্ধুল মাজমু গ্রন্থে এবং অন্যান্যরা উল্লেখ করেছেনঃ যখন কোন মুফতিকে জিজ্ঞেস করা হবে যে, অমুক ব্যক্তির কিছু বক্তব্য আক্বীদা-বিরোধী এ ব্যাপারে কি করা যায়? তখন সেই মুফতিকে সাথে সাথেই এ বক্তব্যকারীকে মৃত্যুদণ্ড প্রদান কিংবা তার রক্ত ঝরানোর ফাতওয়া দেয়া ঠিক হবে না। প্রথমে বক্তব্যকারীকে জিজ্ঞেস করে জানতে হবে তার এসব উক্তির অর্থ কি, বক্তব্যকারীর ব্যাখ্যা শ্রবণ না করে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া কখনও সঠিক হবে না। ৯০
— পৃষ্ঠা ৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।