Salfe Saliheen And Tasawwuf
/ 108
📝 Text 📖 PDF

সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ পেশ কালাম হে আল্লাহ! আমাদের উপর আপনি রহমত বর্ষণ করুন এবং আমাদের কর্মকে সঠিক করুন! যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য যিনি তার রহস্য জগতের গুপ্তভেদ তার অলিদের কাছে প্রকাশ করেছেন। তিনি তীর শক্তির রহস্যাবলী নৈকট্যশীলদের কাছে উন্ক্ত করেছেন এবং তার মাহাত্ম্যের অসি দ্বারা প্রেমিকদের রক্ত ঝরিয়েছেন। তিনি আওলিয়াদের হৃদয়কে তীর উপস্থিতির স্বাধ গ্রহণ করিয়েছেন! তিনিই মৃত হৃদয়কে জ্যান্ত করেন তীর নিজের অবিনশ্বরতার আলোকবর্তিকা ও মাহাত্ম্য দ্বারা । আর রহমত ও শান্তি বর্ষিত হোক তীর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্মাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর, তীর পরিবার পরিবর্গ আসহাব ও সম্মানিতা স্ত্রীদের উপর! [কাশফ আল-মাহযুব, অনুবাদ, আর এ নিকলসন, দারুল ইসহাত, উর্দু বাজার, করাটী, ১৯৯০, পৃঃ ১] আলহামদুলিল্লাহ! আল্লাহর অপরিসীম মেহেরবানীতে পাঠকদের সম্মুখে ইসলামের আধ্যাত্মিকতা বা ইলমে তাসাওউফের এই পুস্তকখানি তুলে ধরতে পেরেছি। রহস্যাবৃত অথচ দ্বীনের জন্য জরুরী এই জ্ঞানের উপর বই রচনা সুকঠিন কাজ বটে। বাস্তবে পাঠকরা নিশ্চয়ই লক্ষ করবেন, সমস্ত পুস্তকটিই মূলতঃ উদ্ধৃতি দ্বারা পরিপূর্ণ । আমাদের মতো নগণ্য ব্যক্তিদের [এবং ইলমে তাসাওউফের উপর একবারেই অজ্ঞ] নিজস্ব মন্তব্য এতে খুব অন্পই প্রকাশ করেছি। এতে প্রশ্ন দাড়াতে পারে, তাহলে এই দুঃসাহস কেন? হ্যা, দুঃসাহস তো বটেই! তবে আজকের যুগে বাহ্যিক কিছু আলিম, ফিরকা ও দল যেভাবে ইসলামের এই গুরুত্বপূর্ণ শাখার উপর হামলা চালিয়ে যাচ্ছে তাতে ভয় হয়, আল্লাহ না করুণ আমাদের উপর কোন ভীষণ গজব পতিত হয় কি না। আর এর কারণ দিকটি বিসর্জন দিয়েছে তখনই তারা হয়ে উঠেছে অতিলোভী দুনিয়াদার। এর ফলে ক্রমে তারা দ্বীনের বাহ্যিক আনুষ্ঠানিকতা ও সংস্কৃতি থেকে দূরে সরে পড়েছে। ফলস্বরূপ তাদের উপর নেমে এসেছে দৈন্যতা, হাহাকার, পরাধীনতা, নির্যাতন, নিপীড়ন এবং ভালোভাবে পর্যবেক্ষণ করলেই এসব ব্যাপার সহজে অনুধাবন করা যায়। দ্বীনের দৈন্যতার কারণ হিসেবে আমরা মনে করি তথাকথিত আধুনিকতাবাদী মুসলমানদের কর্ম, আৰ্ধীদা, বক্তব্য, প্রচার-প্রসার দায়ী । এরা সঠিক ও দৃঢ় ঈমানদার, পরহেজগার, আখিরাতের প্রতি আকৃষ্ট, আল্লাহর নৈকট্যশীল মানুষ তৈরীর জ্ঞান ও পদ্থাকে অপব্যাখ্যা করে মুসলমানদেরকে বিভ্রান্ত করে দিচ্ছে। ৯

— Page 9 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.