Salfe Saliheen And Tasawwuf
/ ১০৮
📝 লেখা 📖 পিডিএফ

সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ ইবনে হাজর আল-হাইছামী [মৃঃ ৯৭৪ হিজরী] শায়খুল হাদীস ইবনে হাজর আল-হাইছামী হযরত জাকারিয়্যা আনসারী (রাহঃ)- এর একজন ছাত্র ছিলেন। ইবনে হাজর শেষ যুগের শাফিঈ স্কলারদের মধ্যে সর্বাপেক্ষা প্রসিদ্ধ ছিলেন। তিনি ফাতওয়ার উপর গ্রন্থ রচনা করেন। একদা তাকে সুফিদের যারা সমালোচনা করে তাদের উপর ফাতওয়া জিজ্ঞেস করা হয় । প্রশ্নটা ছিলো: যারা এ কাজ করে তীদের কি কোন শরীয়তসম্মত ওজর আছে? তিনি তার প্রসিদ্ধ ফাতওয়ায়ে হাদিসীয়্যা গ্রন্থে এর জবাব দিয়েছেন। তিনি লিখেন, এদেরকে (সুফিদেরকে) সমালোচনা করার ফীদে পড়া থেকে প্রত্যেক বুদ্ধিসম্পন্ন ধর্মজ্ঞানীদের দূরে থাকা অবশ্যকরণীয়- কারণ, এটা একটি আত্মঘাতী বিষ, যেমনটি অতীতে আমরা দেখেছি এবং আজও দেখছি [ইবনে হাজর আল-হাইছামী, ফাতওয়ায়ে হাদিসীয়্যা, কায়রো: আল-হালাবী, ১৯৭০, পৃঃ ৩৩১] ৷ তিনি সুফিদের উপর একটি গুরুত্বপূর্ণ ফাতওয়া দিয়েছেন। এর পূর্ণ বিবরণী এখানে তুলে ধরা হচ্ছে। তিনি বলেনঃ আমাদের শায়খ, আরিফ, স্কলার হযরত আবুল ।সান বাকরী [মৃত ৪ ৯৫২ হিজরী] আমাকে হযরত জাকারিয়্যা সাবিক্‌ [আল-আনসারী] এর ছাত্র জামালুদ্দিন সাবির উদ্ধৃতি দিয়ে বলেছেন, আস-সাবি ইবনে ফরিদ (রাহঃ)-কে সমালোচনা করতেন। তীর তরীকাকে ভ্রান্ত ভাবতেন। একদা সাবী স্বপ্নে দেখলেন, কিয়ামত দিবস এসে গেছে এবং তিনি একটি বোঝা বহন করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন। এরপর কেউ বলতে লাগলো: ইবনে ফরিদের দল কোথায়? সাবী তখন এগিয়ে গেলেন [এ দলে যোগদান করতে] সাবি বলেন, আমি যখন কাছে গেলাম তখন আমাকে বলা হলো, তুমি এই দলের নয়, সুতরাং ফিরে যাও! আমি জাগ্রত হয়ে ভীষণ ভয় পাচ্ছিলাম এবং অত্যন্ত দুঃখিত ও লজ্জিত হলাম । সুতরাং আমি তৎক্ষণাৎ ইবনে ফরিদ সম্পর্কে আমার ধারণা ও মন্তব্যের জন্য আল্লাহর দরবারে তাওবাহ করলাম। এর পর থেকে আমার কোন সন্দেহ রইলো না যে, ইবনে ফরিদ একজন আউলিয়া । পরবর্তী বছর একই রাতে আমি এ একই স্বপ্ন দেখলাম। তবে এবার আমি শোনলাম আহ্বানকারী বলছে, ইবনে ফরিদের দল কোথায়? তাদেরকে বেহেশতে প্রবেশ করাও । সুতরাং আমি তাদের সঙ্গে গেলাম এবং বলা হলো, আসো, কারণ এখন তুমি তাদের দলের। [আবুল হাসান বাকরী ইবনে হাজরকে আরও বলেন] এই ব্যাপারটি ভালো করে চিন্তা করুন। কারণ, এই স্বপুটি হচ্ছে ইসলামের এক প্রসিদ্ধ ব্যক্তির । এতে প্রতীয়মান ৮৯

— পৃষ্ঠা ৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।