সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ প্রসিদ্ধ । এই কিতাবের একটি উদ্ধৃতি রিলায়াস অফ দ্যা ট্রেভেলার্স গ্রন্থে এভাবে হয়েছে: সুফিদের রাস্তা কুরআন ও সুন্নাহর উপর প্রতিষ্ঠিত এবং এটার মূলে আছে নবী-রাসূল ও পুণ্যাত্মাদের অনুসরণে জীবন-যাপন । কুরআন-সুন্নাহ ও প্রাজ্ঞবান ব্যক্তিদের (প্রসিদ্ধ আলীমদের] সর্বসম্মত মতামতের বিরুদ্ধে কোন কাজ হলে একমাত্র সেটাকেই দোষী সাব্যস্ত করা যাবে। যদি এসব বিরোধী কিছু না হয়, তাহলে কোনো ব্যক্তির পক্ষে এটা সম্পর্কে (সুফিদের রাস্তা) এতটুকু বলাই যথেষ্ট যে, এ রাস্তায় যে কেউ যেতে চায় যাক এবং যে চায় না বিরত থাকুক। সুতরাং সুফিদেরকে নিন্দা করার কোন কারণ আর অবশিষ্ট থাকে না, একমাত্র কারো প্রতি অপরের নিয় পর্যায়ের মতামত ছাড়া কিংবা তারা যা করে তার ভুলবুঝাবুঝি ব্যতীত যা মূলতঃ বে-আইনী কাজ। [নূহ হা মীম কেলার, রিলায়াস অফ দ্যা ট্রেভেলার্স, পৃঃ ৮৬৩-৮৬৪] শারানী আরো বলেন: যে কেউই সতর্কতার সঙ্গে পরীক্ষা করবে, সে বুঝতে পারবে যে অলিআল্লাহদের মধ্যে একজনও শরীয়তের বাইরে অবস্থান করেন না। কিভাবে তারা শরীয়তের বাইরে যেতে পারেন যেখানে সুফিদের প্রতিটি আমল ও কাজ প্রতিমুহূর্তে এশী আইনের আওতাধীন? বাস্তবে, এই রাস্তা সম্পর্কে যারা ওয়াকিফহাল নয় তাদের মনে সন্দেহের আসল কারণ হলো, এঁশী আইনের গুপ্ত তত্ত্ব তাদের জ্ঞানের বাইরে। এজন্যই জুনায়িদ বাগদাদী [মহান আল্লাহ তার উপর শান্তি বর্ষণ করুন] তীর যুগের লোকদের প্রশ্নের জবাবে বলেছিলেন, আমাদের জ্ঞান কুরআন ও সুন্নাহর উপর প্রতিষ্ঠিত । সুফিরা সর্বদাই বলেন, যারা শরীয়তকে পূর্ণভাবে অনুসরণ করে না তাদেরকে সুফি রাস্তায় চলা বা সুফি তরীকা শিক্ষা দেয়া অসম্ভব । আরবী ভাষার উপর মৌলিক জ্ঞানের জরুরতের কথাও তারা বলেন। সুতরাং সত্যিকার কোনো সুফি শায়খ শরীয়তের পূর্ণ পাবন্দ আছেন এবং এর বিপরীত কথা সত্য নয়। মোটকথা, সুফিদের বিভিন্ন স্তর ও অবস্থার কথা কেউ অস্বীকার করে না, শুধুমাত্র ওদের ছাড়া যারা এই রাস্তা সম্পর্কে অজ্ঞ। [তাবাক্ীতুল কুবরাল মুসাম্মা বি লাওয়াক্ডহাল আনওয়ার ফি তাবাক্বতিল আখির (১৩৭৪/১৯৫৪), (পুনঃমুদ্রণ, বৈরুত: দারুল ফিকর, এনডি) ১:৪, রিলায়াস অফ দ্যা ট্রেভেলার্স, পৃঃ ৮৬৩-৮৬৪] ৮৮
— পৃষ্ঠা ৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।