Salfe Saliheen And Tasawwuf
/ ১০৮
📝 লেখা 📖 পিডিএফ

সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ তিক্বাতুদ্দীন আবু আলী মাহমুদ ইবনে আলী আস-সুফি আল-খানিকী [মৃঃ ৮৬৫ হিঃ]: তার জন্ম হয় কায়রোর খানিক্বাস সিরায়াকুসিয়্যা এলাকায় এবং এখানেই শেষ জীবনে তরীকতের শিক্ষাদান করেন। তিনি পবিত্র হজ্জ পালনকালে মক্কা মুয়াজ্জমায় মারা যান । [পূর্বোক্ত, ১০, পৃঃ ১৪০-১৪১] আবুল ফারায আব্দুর রাহমান ইবনে খালিল আদ-দামেস্কী আস-সুফি [মৃঃ ৮৬৯ হিঃ]: তিনি ছিলেন একজন মুহাদ্দিস । হযরত শাকাওয়ী কায়রোতে তীর কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন। তিনি যখন দামেস্ক শহরের উমাইয়্যা মসজিদে হাদীস পড়াতেন তখনও হযরত শাকাওয়ী তীর কাছ থেকে পাঠ গ্রহণ করেছিলেন। [পূর্বোক্ত, ৪, পৃঃ ৭৬] হযরত জাকারিয়্যা ইবনে মুহাম্মদ আনসারী (রাহঃ) [মৃঃ ৯২৬ হিজরী] শায়খুল ইসলাম হযরত জাকারিয়্যা আনসারীকে শায়খদের শায়খ বলা হতো। তিনি ছিলেন মুহাদ্দিস, কাজী এবং মুফাস্সীর ৷ তিনি শায়খুল ইসলাম ইবনে হাজার হাইছামীর (রাহঃ) শিক্ষক ছিলেন এবং তাসাওউফের উপর অনেক বই লিখেছেন। এর মধ্যে হযরত কুশায়রী (রঃ) এর প্রসিদ্ধ গ্রন্থ রিসালার উপর তিনি একখানা ব্যাখ্যাগ্রন্থ (শরাহ) প্রকাশ করেন যা বহুলপ্রচারিত ছিলো। এই গ্রন্থে তিনি তাসাওউফের সংজ্ঞা দিতে গিয়ে বলেন: তাসাওউফ হচ্ছে যৌক্তিকতার বিসর্জন। এছাড়া এটাও বলা হয়ে থাকে: এটা হচ্ছে তোমার প্রতিটি ইন্দ্িয়কে কঠোর সতর্কতার মধ্যে রাখা এবং প্রতিটি শ্বাস-প্রশ্বাস চেতনার সাথে নেয়া; এছাড়া: এটা বাদশাহদের বাদশাহর দরবারের দিকে আরোহণের পূর্ণ আকাঙ্ক্ষা; এছাড়া: এটা হচ্ছে ভালো কাজের প্রতি মনোনিবেশ এবং মন্দকে পরিহার; এবং অন্যান্য ব্যাখ্যায় সুফিয়্যা বা সুফিদের এ নামে সম্বোধন করা হয় এজন্যে যে, তাদেরকে আল- হাকৃ- আল্লাহ, পবিত্ৰ [সাফাউন] বানিয়েছেন এবং তাদের প্রতি তিনি অনুগ্রহ করেছেন অকুণ্ঠভাবে [আখলাকা লাহুন-নিআম] যা ইচ্ছা তার প্রতি দৃষ্টিপাতের মাধ্যমে, তাদেরকে সম্মতি প্রদান করে। [জাকারিয়্যা আনসারী, শারহুর রিসালাতিল কুশায়রিয়্যা (কায়রো: দারুল কুতুবিল আরাবিয়্যাতিল কুবরা, ১৩৩০/১৯১২) পৃঃ ১২৬] আব্দুল ওয়াহহাব শারানী (রাহঃ) [মৃঃ ৯৭৩ হিঃ] তিনি ছিলেন হানাফী মাযহাবের একজন প্রসিদ্ধ ফকীহ এবং শরীয়ত ও তাসাওউফের উপর অনেক বইয়ের রচয়িতা । এর মধ্যে তাবাক্বাতুল কুবরা গ্রন্থটি ৮৭

— পৃষ্ঠা ৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।