Salfe Saliheen And Tasawwuf
/ ১০৮
📝 লেখা 📖 পিডিএফ

সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ তৰ্বীউদ্দীন আবুল আব্বাস আহমদ ইবনে মুহাম্মদ আল-উক্বী [মৃঃ ৮৬১ হিঃ]: তিনি মক্কা মুয়াজ্জমায় হাদীস ও তাজভীদ শিক্ষা দেন। এখানেই হযরত শাকাওয়ী (রাহঃ) তীর কাছে হাদীস শিক্ষা করেন। [পূর্বোক্ত, ২, পৃঃ ২১২-২১৩] কামালুদ্দীন মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহিদ আল-সিকান্দারী আল-সিওয়াসী [মঃ ৮৬১ হিঃ]: তিনি ছিলেন একজন বহুমূখী প্রতিভার অধিকারী । প্রাথমিক জীবনে তিনি কায়রোর মাদ্রাসায়ে আশরাফিয়্যা-তে শিক্ষকতা করেন। এরপর সেখানকার শায়খুনী সুফি খানকার প্রধান পরিচালকের দায়িত্ব পালন করেন। তিনি বহু গ্রন্থের প্রণেতা । [পূর্বোক্ত, ৮, পৃঃ ১২৭-১৩২] আস-সুফি [মৃঃ ৮৭৬ হিঃ]: তিনি ছিলেন কায়রোর আদালতে কাজী মুনাভীর ডেপুটী । তীর শিক্ষকদের মধ্যে ছিলেন ঈযজ উদ্দীন ইবনে জামাআ, জালালুদ্দিন বলক্দানী প্রমুখ। এছাড়া তিনি হযরত আসব্বালানীর (রাহঃ) বন্ধু ছিলেন। তিনি ফাতহুল বারী গ্রন্থ দু'বার কপি করেন। শিক্ষক ও মুহাদ্দীস হযরত আব্দুল্লাহ (রাহঃ) ইবনে আতির (রাহঃ) এর কিতাব আল-আনসাব গ্রন্থের উপর ব্যাখ্যা লিখেন। ইবনে আসক্বালানী (রাহঃ) দশজন ছাত্রকে হাদীস শিক্ষাদানের অনুমতি দিয়েছিলেন। এদের মধ্যে আব্দুল্লাহ (রাহঃ) ছিলেন একজন । [পূর্বোক্ত, ৮, পৃঃ ১৭৬-১৭৮] আবু খালিদ মুহাম্মদ ইবনে আবু বকর আল-জিব্রিনী [মৃঃ ৮৬০ হিঃ]: তিনি ছিলেন একাধারে লেখক, অশ্বারোহী এবং জিব্রিনের জাওযিয়া মসজিদের সুফি শায়খ। এখানেই শাকাওয়ী (রাহঃ) তীর সাক্ষাত লাভ করে তার কাছ থেকে হাদীস সংগ্রহ করেন। শাকাওয়ী তীর সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন: তিনি ছিলেন সুদর্শন, বিনয়ী, দয়ালু, সাহসী এবং আধ্যাত্মিক শক্তিসম্পন্ন । [পূর্বোক্ত, ৩, পৃঃ ১৯৭] জাকি উদ্দিন আবুল আব্বাস আহমদ ইবনে মুহাম্মদ আল-আনসারী আল-খাযরাধী আস-সাদী আল-মুক্বরী আস-সুফি [মৃঃ ৮৭৫ হিঃ]: তিনি ছিলেন ইবনে হাজার (রাহঃ) এর সহযোগী এবং লেখক হিসেবে সিদ্ধহস্ত । তিনি পঞ্চাশ খণ্ডে একটি আত্মজীবনী লিখেছিলেন। হযরত শাকাওয়ী (রাহঃ) বলেন, তিনি ছিলেন স্থির-ধীর চরিত্রের, সমমনোভাবাপন্নব, অতি সহজে কেঁদে ফেলতেন ও বুদ্ধিদীপ্ত জবাবদাতা। [পূর্বোক্ত, ২, পৃঃ ১৪৬-১৪৯] ৮৬

— পৃষ্ঠা ৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।