সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ আবু বকর মুহাম্মদ হাসী হালাবী শাফিঈ [মৃঃ ৮৪৮ হিঃ]: তিনি আলেগ্প শহরের বিস্তামিয়্যা সুফি তরীকার প্রধান শায়খ ছিলেন। তিনি হযরত শাকাওয়ী (রাহঃ)-এর সঙ্গে মক্কা মুয়াজ্জমায় দু'বছর অবস্থান করেন। হযরত শাকাওয়ী তাকে তরীকতের ইযাজাত দিয়েছিলেন। তীর লিখিত এই ইযাজাতের মধ্যে বলেন: আমাদের শিক্ষক, পথ- আল-হালাবী, আল্লাহ তাঁকে রহম করুন এবং তার পূর্ববর্তীদেরকেও [অর্থাৎ তরীকতের সিলসিলার সকল অলিআল্লাহর] রহম করুন এবং আমাদের প্রতি ও সকল মুসলমানদের প্রতি আল্লাহর রহমত বর্ধিত হোক । [হযরত শাকাওয়ী, আদ-দাওয়ীল লামী, ১১, পৃঃ ৯৬-৯৭, ৭৪-৭৫] বদরুদ্দীন হোসাইন ইবনে সিদ্দীক আল-ইয়ামনী আল-আজাল [মৃঃ ৯০৩ হিঃ]: হযরত শাকাওয়ী (রাহঃ) তীকে ইযাজাত প্রদান করেন এবং নিজের সকল গ্রন্থাবলী শিক্ষাদানের অনুমতি দেন। [পূর্বোক্ত, ৩, পৃঃ ১৪৪-১৪৫] আবুল ফাতহ মুহাম্মদ ইবনে আবি বকর আল-মাদানী আল-মারাগী [মৃঃ ৮৫৯ হিঃ]: হযরত শাকাওয়ী (রাহঃ) তীর কাছ থেকে হাদীস সংগ্রহ করেন। কায়রোর দুটি সুফি খানাকার প্রধান হিসেবে তিনি দায়িত্বপালন করেছিলেন। এগুলো হলো, জামানিয়্যা ও জামালিয়্যা খানকা ৷ তিনি জীবনের অধিকাংশ সময় একজন তারিকে দুনিয়া হিসেবে অতিবাহিত করেন এবং ইমাম নববী (রাহঃ) এর গ্রন্থ, মিনহাজুত তালিবীন এর ব্যাখ্যা লিখেন। এছাড়া তিনি ইবনে হাজার আসব্বালানী (রাহঃ) এর ফতহুল বারীর উপর একটি সারসংক্ষেপ আলোচনা প্রকাশ করেন। শায়খুল আকবার ইবনে আরাবী (রাহঃ) এর সমর্থন প্রদানের কারণে তাঁকে পবিত্র কা’বাগৃহের সামনে একজন কট্টরবাদী শহীদ করে দেয় । [পূর্বোক্ত, ৭, পৃঃ ১৬২-১৬৫] তৰ্বীউদ্দীন আবু বকর ইবনে মুহাম্মদ আল-ক্বালক্বাশান্দী [মৃঃ ৮৬৭ হিঃ]: তীর অপর নাম ছিলো আবু আব্দিল্লাহ । তিনি কায়রোতে সুফি খিরক্বা [খিলাফত] লাভ করেন। কথিত আছে, মক্কা মুয়াজ্জমায় অবস্থানকালে তিনি একদা মাত্র তিন দিনের মধ্যে সম্পূর্ণ বুখারী শরীফ পাঠ করেছিলেন। তিনি কুদসে বাস করতেন। হযরত শাকাওয়ীর সঙ্গে এখানেই তার সাক্ষাৎ ঘটে। হযরত শাকাওয়ী তার কাছ থেকে হাদীস সংগ্রহ করেন। [পূর্বোক্ত, ১১, পৃঃ ৬৯-৭১] ৮৫
— পৃষ্ঠা ৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।