সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ অবশ্যকর্তব্য [ফরযে আইন] [জালালুদ্দিন সুযৃতী (রাহঃ), তাঈদুল হাক্ক্বিলি আলিয়্যা ওয়া তাশয়িদিত তারিক্বিশি শাদিলিয়্যা, সংঃ আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে সিদ্দিকী জুমারী আল-হাসানী (কায়রো: মাতবাউল ইসলামিয়্যা, ১৯৩৪), পৃঃ ৫৬-৫৭] ইমাম শাকাওয়ী (রাহঃ) [মৃঃ ৯০২ হিঃ] ইমাম শাকাওয়ী (রাহঃ) ছিলেন হাফিজ ইবনে হাজার আসক্বালানীর (রাহঃ) একজন প্রসিদ্ধ শিষ্য । এঁতিহাসিক, ফাতওয়াবিদ, হাদীস বিশারদ এই প্রখ্যাত মনীষী জালালুদ্দিন সুয়ুতী (রাহঃ) ও তৰী উদ্দীন সুবকী (রাহঃ) এর মতো শাদিলীয়্যা সুফি তরীকার খলীফা ছিলেন। এই তরীকার প্রতিষ্ঠাতা হলেন হযরত আবুল হাসান শাদিলী (রাহঃ)। হযরত শাকাওয়ী (রাহঃ) রচিত আল-দাওয়ীল লামী গ্রন্থ থেকে জানা যায়, তার বাবা জায়নুদ্দীন আব্দুর রহমান ইবনে মুহাম্মদ [মৃঃ ৮৭৪] কায়রো শহরের একজন সুফি ছিলেন। তিনি বাইবারিসিয়্যা নামক একটি সুফি দলের সদস্য হিসেবে কালাতিপাত করেন। আর এই দলের শিক্ষক হিসেবে হযরত শাকাওয়ীর (রাহঃ) তরীকতের শায়খ ইবনে হাজার আসব্বালানী (রাহঃ) দীর্ঘ চল্লিশ বছর অতিবাহিত করেছেন। [হযরত শাকাওয়ী, আদ-দাওয়ীল লামী, (বৈরুত: দারুল মাকতাবাল হায়াত, ১৯৬৬), ৪, পৃঃ ১২৪-১২৫] হযরত শাকাওয়ী (রাহঃ) তীর রচিত জাওয়াহিরুল মুকাল্লালা ফিল আখবারুল মুসালসালা গ্রন্থের হাদীস অধ্যায়ে তিনি এসব হাদীস বর্ণনা করেছেন যা একমাত্র সুফিদের রিওয়ায়েতের মাধ্যমে প্রাপ্ত হয়েছে। তিনি বলেছেন, আমি তরীকতের খিরকা (খিলাফত) লাভ করেছি কায়রো শহরের শায়খ হযরত জায়নুদ্দিন রিদ্বওয়ান মুক্রী (রাহঃ) এর কাছ থেকে [এ জে আরবেরী, শাকাওয়ীয়ানা: এ ষ্ট্যাডি বেইজড অন দ্যা চেষ্টার বীটী এমএস আরার ৭৭৩ (লন্ডন: এমারী ওয়াকার লি, ১৯৫১) পৃঃ ৩৫] একই গ্রন্থে তিনি উল্লেখ করেন, তার একাধিক শিক্ষক ও হাদীসের ছাত্রদের মধ্যে অনেকেই সুফি ছিলেন। আমরা এখানে এদের ক’জনের নাম উল্লেখ করলাম। এ নামগুলো হযরত শাকাওয়ী (রাহঃ)-এর আদ-দাওয়ীল লামী গ্রন্থ থেকে নেয়া হয়েছে। ৮৪
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।