সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ অনুসরণ করা এবং শরীয়ত যা নিষিদ্ধ করেছে তা থেকে বেঁচে থাকা । [আস-শাতিবী, মুয়াফফাবক্বাত ফী উসুল শরীয়াহ, ৪র্থ খণ্ড, পৃঃ ৬০] তীদের রাস্তার (অর্থাৎ তরীকতের) প্রধান বক্তা, শায়খ আবুল ক্বাসিম কুশায়িরী ঘোষণা দিয়েছেন, তারা তাসাওউফ নামটি গ্রহণ করেছেন বিদআতীদের সঙ্গে সম্পর্কচ্ছেদের উদ্দেশ্যে । তিনি বলেছেন, রাসূল সাল্লাল্াহু আলাইহি ওয়াসাল্লাম-এর পর আর কোন উপাধিতে ভূষিত করেন নি। কারণ সাহাবী থেকেও উচ্চপর্যায়ের কোন মর্যাদাশীল উপাধি নেই । তাদের অনুসারীদের বলা হতো তা’বিঈ। এর পরবর্তীতে মানুষের মধ্যে বিভিন্ন স্তর সৃষ্টি হয় এবং তা দিনদিন স্পষ্ট হয়ে উঠে। এদের মধ্যে মর্যাদাশীলদের (উচ্চ পর্যায়ের পরহেজগারদের) বলা হতো জাহিদ এবং আবিদ। এরপর সব ধরনের বিদআত আত্মপ্রকাশ করে এবং আহলুস-সুন্নাহদের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ যারা আল্লাহর প্রতি তাদের কর্তব্য-কাজে পুরো পাবন্দ ছিলেন, এবং নিজেদের হৃদয়কে ভ্রষ্টতা থেকে মুক্ত রেখেছিলেন, তারাই শেষ পর্য তাসাওউফপন্থী নামে খ্যাত হন। এটা ভেবে দেখুন, এর মাধ্যমে আপনি জ্ঞানবান হবেন। আর আল্লাহ ভালো জানেন [আস-শাতিবী, ইতিসাম মিনাল কুতুব] । হযরত জালালুদ্দিন সুয়ুতী (রাহঃ) [৮৪৯ - ৯১১ হিঃ] শায়খুল ইসলাম সুয়ূতী (রাহঃ) ছিলেন অষ্টম শতাব্দীর মুজাদ্দিদ এবং মুজতাহিদ ইমাম । তাসাওউফের উপর রচিত তীর তাঈদুল হাক্বকবিলি আলিয়্যা ওয়া তাশয়িদিত তারিক্ববিশ শাদিলিয়্যা গ্রন্থে বলেন: তাসাওউফ স্বয়ং একটি উচ্চ পর্যায়ের মর্যাদাসম্পনন জ্ঞান। এটা রাসূল সাল্লাল্মাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহকে কিভাবে অনুসরণ এবং বিদআত পরিহার করতে হয় তা শিক্ষা দেয়। তাসাওউফ আরও শিক্ষা দেয় কিভাবে নফসকে ছাফ করে সত্যিকার অর্থে মহান আল্লাহর নৈকট্য হাসিল করা যায়। কিছু শাফিঈ ইমামরা যেভাবে সুফিদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন তা আমি ভালো করে অধ্যয়ন করে দেখেছি। আমি একজনও সুফি দেখি নি যিনি এসব অভিযোগের আওতাভুক্ত হয়েছেন বা ছিলেন। বরং, এসব কর্মকাণ্ড ছিলো বিদআতপন্থীদের যারা সুফি হওয়ার দাবী তুলেছিল কিন্তু বাস্তবে তারা তা ছিলো না। হৃদয় সম্পর্কে জ্ঞানার্জনের চর্চা, এর বহুমূখী ব্যাধি যেমনঃ হিংসা, রিয়া, আত্মম্তরিতা ইত্যাদি সম্পর্কে জ্ঞানার্জন করে তা থেকে নিজেকে রক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য ৮৩
— পৃষ্ঠা ৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।