Salfe Saliheen And Tasawwuf
/ ১০৮
📝 লেখা 📖 পিডিএফ

সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ উপর সন্তুষ্ট হন এবং তাদের ওয়াসিলায় আল্লাহ আমাদের উপর সহায় হন। [আস- সুবকী, মুঈদুল নিআম ওয়া মুবিদুল নিক্াম, পৃঃ ১৯০] ইবনে খালদুন (রাহঃ) [৭৩৩ - ৮০৮ হিঃ] প্রখ্যাত ইতিহাসবিদ ইবনে খালদুন তাঁর প্রসিদ্ধ গ্রন্থ মুক্বদ্দিমা-তে বলেন: তাসাওউফ হচ্ছে উম্মাহর পরবর্তী যুগের একটি ইসলামী আইনের জ্ঞান। তবে তাসাওউফের ভিত্তি কিন্তু [অনেক পুরনো, কারণ তা] সালিফীনের মধ্যে বিদ্যমান ছিলো এবং প্রখ্যাত আসহাব ও তাবিঈনদের মধ্যেও এর অস্তিত্‌ খুঁজে পাওয়া যায়। আর তাদের পথই হাক্বকাত ও হিদায়াতের সঠিক রাস্তা । সুফিদের মৌলিক রাস্তা হচ্ছে জগতে আত্মসংবরণ ও একমাত্র আল্লাহর উপর ভরসা [পূর্ণ তাওয়াক্কুল! করে থাকা; তারা জাগতিক সৌন্দর্য ও চাকচিক্য থেকে নিজেরদেরকে মুক্ত রাখেন; টাকা, আনন্দ, উপাধি ইত্যাদি থেকে তারা দূরে সরে থাকেন এবং এব্যাপারে অধিকাংশ স্কলার একমত; এছাড়া তারা মানুষের সংস্পর্শ থেকে দূরে অবস্থান করে আল্লাহর ইবাদতে মশগুল থাকেন। উপরোক্ত গুণাবলী আসহাব ও পূর্বসুরীদের মধ্যে বিদ্যমান ছিলো। কিন্তু দ্বিতীয় শতকের শুরু ও এর পরে, এবং পরবর্তী প্রজন্ম থেকে যখন মানুষ দুনিয়াদার হয়ে উঠে, তখন যারা ইবাদতের প্রতি চরমভাবে জড়িত থেকে যান তারাই পরবর্তীতে সুফি নামে পরিচিত হন । [মুক্বদ্দিমাত ইবনে খালদুন, পৃঃ ৩২৮] ইমাম আৰু ইসহাক শাতিবী আল-মালিকী (রাহঃ) [মৃত ৪ ৭৯০ হিজরী] তিনি ছিলেন উসুল ফিকহ শাস্ত্রের একজন প্রসিদ্ধ লেখক। তার প্রণীত মুয়াফফাক্বাত ফী উসুল শরীয়াহ গ্রন্থে লিখেছেন, আল-কুরআন ও সুন্নাহর ভাষা (আরবী) আয়ত্ব করার মধ্যেই ইসলামী গবেষণা ও ইজতিহাদী যোগ্যতা নিহিত। আরবী ভাষার উপর গভীর জ্ঞান ছাড়া ইজতিহাদ সম্ভব নয়। লিখেনঃ অনেক নিবেধি মানুষ মনে করে সুফিরা শরীয়ত থেকে দূরে সরে যান। এরূপ বিশ্বাস করা মোটেই সঠিক নয়! কারণ সুফিদের সর্বপ্রথম পদক্ষেপই হচ্ছে সুন্নাতের পূর্ণ ৮২

— পৃষ্ঠা ৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।