Salfe Saliheen And Tasawwuf
/ ১০৮
📝 লেখা 📖 পিডিএফ

সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ হয়তো বা ইবনে আরাবী বাহ্যিক আলিমদের রোষানলে পড়েলিছেন এই কারণে যে, তিনি আৰ্টীদা, ফিকহ, বাস্তব ঘটনাবলী ও কাল্পনিক বিভিন্ন অবস্থা নিয়ে তাদের অতিবাড়াবাড়িকে পছন্দ না করে কঠোর সমালোচনা করেছেন। কারণ, তিনি বুঝতে পেরেছিলেন এসব বিষয়ে জড়িত হয়ে তারা নিজেদের আত্মশুদ্ধির ক্ষেত্রে কতটুকু উদাসীন হয়ে পড়েছে। তিনি তাদেরকে মহিলাদের হায়েজ-নিফাসের মাসআলার আলিম বলে আখ্যায়িত করেছিলে। আল্লাহ আপনাকে তাদের দলে শরীক না করুন! আপনি কি ইবনে আরাবীর এঁ বক্তব্য পাঠ করেছেন যেখানে তিনি বলেনঃ যে কেউ শুধুমাত্র প্রামাণ্য দলীল এবং যুক্তিগত তর্কের উপর ভিত্তি করে তার ঈমানকে গড়ে তুলে, সে এমন ভিত্তির উপর তার ঈমান গড়েছে যার উপর ভসরা করা ভয়ংকর কারণ, সে তো সর্বদা আলোচিত অভিযোগের ইতিবাচক প্রভাব দ্বারা প্রভাবিত থাকবে। আইনুল ইয়াক্নন (হাক্বিকাত) কখনও মন থেকে প্রতিষ্ঠিত হয় না বরং তা হৃদয়ের গভীর থেকে বর্ষণ হয়। আপনি কি কখনও এমন সুন্দর, নিন্কলুষ মিষ্ট ভাষায় কথা শ্রবণ করেছেন? ইবনে তাইমিয়্যাঃ আপনি খুব ভালো বলেছেন, কিন্তু যা আপনি বললেন আপনার শিক্ষক ব্যক্ত করে গেছেন, ঠিক তা-ই যদি সত্যি তিনি বলতেন! কারণ, এরূপ হলে তিনি অবশ্যই কুফরী থেকে বহু বহু দূরে থাকতেন। কিন্তু তিনি যা বলেছেন তার যে ব্যাখ্যা আপনি আমাকে বললেন তা আমার মতে সঠিক নয় । [মুহাম্মদ জাকী ইব্রাহীম, উসূল-উসূল, কায়রো, ১৪০৪ হিঃ সং, পৃঃ ২৯৯-৩১০] হযরত তাজউদ্দীন সুবকী (রাহঃ) [৭২৭ - ৭৭১ হিঃ] শায়খুল ইসলাম হযরত তাজউদ্দীন সুবকী ছিলেন প্রখ্যাত সুফি শায়খুল ইসলাম হযরত তৰ্টীউদ্দীন সুবকী (রাহঃ) [মৃঃ ৭৫৬ হিঃ] এর সুযোগ্য পুত্র । তঝ্বীউদ্দীন ছিলেন প্রখ্যাত শায়খ হযরত ইবনে আতাউল্লাহর শিষ্য । তাজউদ্দীন সুবকী (রাহঃ) তীর মুঈদুন নিআম গ্রন্থের সুফি শিরোনাম পরিচ্ছেদে বলেন: আল্লাহ্‌ তাদেরকে (সুফিদেরকে) জীবন দান এবং গ্রহণ করুন আর তাদের সঙ্গে আমাদেরকে জান্নাতবাসী করুন। তাদের নিয়ে অতিবেশী কথা বলা হয়েছে এবং অতিবেশী বক্তব্য প্রদান করা হয়েছে যা বাস্তবে তাদের সঙ্গে সম্পর্কহীন। সত্য কথা হলো, তারা পৃথিবীতে সর্বদাই ইবাদতে মশগুল থাকেন। শায়খ আবু মুহাম্মদ আল-যুয়াইনী [ইমামুল হারামাইনের পিতা] বলেছেন: তারা (সুফিরা) হচ্ছেন আল্লাহর লোক ও তাঁর স্বল্পসংখ্যক উচ্চ পর্যায়ের বান্দাদের দলের অস্ত র্ভুক্ত । তীদের জিকরুল্লাহর মাধ্যমে তীর রহমতের বারিধারা বর্ষিত হয়। আল্লাহ তীদের ৮১

— পৃষ্ঠা ৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।