সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ (ইত্তিহাদ) অথবা সব সৃষ্টি মূলত একক (ওয়াহদাতুল-উজুদ) থিওরী এবং অন্যান্য অনুরূপ ব্যাপার যা আপনাদের শায়খরা মানুষকে বলেন, ইত্যাদি তো পরিষ্কার আনল্লাহবিরোধী ও কুফর । ইবনে আতাউল্লাহঃ ইবনে আরাবী একজন প্রসিদ্ধ ফিকাহবিদ ছিলেন। তিনি ইবনে হাযম আন্দালুচী (রাহঃ) এবং দাউদ আল-জাহিরী (রাহঃ)-এর অনুসারী ছিলেন। আর এরা তো ইসলামী মাযহাবের ক্ষেত্রে আপনাদেরই বিশ্বাসের নিকটবর্তী ছিলেন, হে হাম্বলীরা! কিন্তু যদিও ইবনে আরাবী ইসলামী ফিকহের ক্ষেত্রে জাহিরী ছিলেন তথাপি হাক্বিকাতকে বুঝার ক্ষেত্রে তিনি যে উপায় অবলম্বন করেছিলেন তা ছিলো গুপ্তভেদ উদঘাটন করার প্রচেষ্টা । এ চেষ্টার মূলে ছিলো তারিকুল বাতিন তথা রূহানিয়্যাতের পদ্ধতি । এটা হচ্ছে নিজের আভ্যন্তরীণ পবিত্রতা অর্জন বা তাহিরুল-বাতিন। [এই বক্তব্যটুকু ইবনে আতাউল্লাহর (রাহঃ) হিকাম গ্রন্থে এসেছে এভাবে, কোন কোন সময় আপনার হৃদয়ে আলো এসে সেখানে সৃষ্ট বস্তুর আকার দেখতে পায়, সুতরাং তা যেখান থেকে এসেছিল সেখানে প্রস্থান করে। (কিতাবুল হিকাম, অনুবাদ ভির দানিয়েল, ১৯৪৮, পৃঃ ৫৩ থেকে)] কিন্তু গুপ্ত রহস্যের অনুসারীদের সকল সমান নয়। ভুলবুঝাবুঝি ও ভ্রান্ত ধারণা থেকে রক্ষার্থে আপনি ইবনে আরাবীর সাংকেতিক লেখাগুলোকে আরেকবার খোলামনে পাঠ করুন। এতে আপনার মধ্যে নতুন বুঝ আসবে। আপনি দেখতে পাবেন এগুলো বাস্তবে অনেকটা কুশায়রীর (রাঃ) লেখার অনুরূপ । ইবনে আরাবী আসলে তাসাওউফের ক্ষেত্রে যে রাস্তা গ্রহণ করেছিলেন তা ছিলো কুরআন ও সুন্নাহর ছায়াতলে, যেমনটি করেছিলেন হুজ্জাতুল ইসলাম [ইসলামের প্রমাণ] হযরত ইমাম গাষ্যালী (রাহঃ)। ইমাম সাহেব দেখিয়েছেন আকঝ্বীদাগত কিংবা আইনী ছোটখাটো ব্যাপার-স্যাপার নিয়ে আমাদের মধ্যে যে মতানৈক্য সৃষ্টি হয় তা মূলত ভুলবুঝাবুঝি ছাড়া আর কিছুই নয়। এসব তর্ক-বিতর্ক মূল্যহীন। এর মাধ্যমে বাস্তব কোন ফায়িদা নেই । সুতরাং তিনি সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন, আল্লাহর প্রতি মহব্বতের দিকটি চিন্তা করে দেখুন এবং এটাই আসলে ধার্মিকতার দিক দিয়ে আল্লাহর গোলাম বা বান্দাহ হওয়ার মধ্যে স্বার্থকতা নিয়ে আসে। হে আমার বিজ্ঞ বন্ধু, উপরোক্ত কথাগুলোর ক্ষেত্রে আপনার কি কোন অভিযোগ আছে, না আপনি মুসলিম উলামার মধ্যকার মতানৈক্যকে বেশী ভালোবাসেন? ইমাম মালিক (রাহঃ) আৰ্পীদাগত দিক দিয়ে বাড়াবাড়ি মোটেই পছন্দ করতেন না এবং বলতেন, যেই মুহূর্তে কেউ দ্বীনি ব্যাপার নিয়ে তর্কবিতর্ক শুরু করে ঠিক সেই মুহূর্ত থেকেই তার ঈমান ক্ষীণ হতে শুরু হয়। একইভাবে ইমাম গায্যালী (রাহঃ) বলেছেন, ৭৯
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।