সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ তাসাওউফের ইমামরা বাস্তব হাক্বিকাতে পৌছার জন্য শুধুমাত্র মানবিক চিন্তা-গবেষণার উপর ভরসা করেন না। কারণ, মানবিক গবেষণা সঠিকও হতে পারে আবার ভুলেরও হতে পারে। সুতরাং তাসাওউফের ইমামরা মানবিক গবেষণা ছাড়াও নিজেদের হৃদয়কে (কৃলবকে) পবিত্রকরণ এবং নফসকে নিয়ন্ত্রণের জন্য বিশেষ কিছু রূহানী সাধনার মাধ্যমে হাব্দিকাতের সন্ধানে ব্রত হন। তারা এ সাধনায় দুনিয়াবী জিন্দেগীকে দূরে ঠেলে দেন, যেহেতু সত্যিকার আল্লাহর গোলাম আল্লাহ ও তার রাসূলের (সাঃ) প্রেম ছাড়া অন্য কিছুতে নিজেকে জড়িয়ে দিতে পারে না। এটা একটি উচ্চ পর্যায়ের জিনিষ এবং যার মাধ্যমে আল্লাহর কোনো গোলাম হয়ে উঠে সাধক, স্বাস্থ্যবান (রূহানীর দিক থেকে) ও উন্নত । এটা এমন একটি সংস্কারমূলক চাকুরী যে, যার মাধ্যমে মানুষকে যেসব বস্তু মন্দ করে ফেলে তা থেকে বাচিয়ে রাখে- যেমন, টাকার লোভ এবং সমাজে যশ-খ্যাতির আকাঙ্ক্ষা । অথচ এটা এমন একটি ব্যবসা যে, যার উদ্দেশ্য হচ্ছে একমাত্র আল্লাহর জন্য রূহানী যুদ্ধ । হে আমার বিজ্ঞ বন্ধু! যে কোন একটি লেখাকে তার শাব্দিক অর্থের মাধ্যমে ব্যাখ্যা করায় কোনো একব্যক্তি সময় সময় ভ্রান্তিতে পড়ে যেতে পারে। আর এই শাব্দিকতাই আপনাকে ইবনে আরাবী (রাহঃ) সম্পর্কে ভুল ধারণার জন্ম দিয়েছে, যিনি ছিলেন আমাদের ধর্মের একজন ইমাম, যার কঠোর সাধনা সম্পর্কে সবাই জ্ঞাত। তিনি যা লিখেছেন তা আপনি বাহ্যিক দৃষ্টিতে বুঝতে পেরেছেন; অথচ সুফিরা হচ্ছেন সাহিত্যের উত্তাদ, তাদের লেখায় লুকিয়ে থাকে গভীর অর্থ, এগুলো উচ্চ পর্যায়ের ভাষা যার মাধ্যমে রহানী সম্পর্কিত উচ্চতর ভাব ও অনুভূতি ফুটে উঠে। এর মাধ্যমে অদেখা জগতের রহস্যাবলী প্রকাশিত হয়। ইবনে তাইমিয়্যাঃ এই যুক্তি আপনার নিজের বিরুদ্ধে চলে যায়, আপনার পক্ষে নয়। কারণ, ইমাম কুশায়রী (রাহঃ) যখন তীর অনুসরণকারীদের দেখলেন তারা আল্লাহর রাস্তা থেকে দূরে সরে পড়ছে, তখন তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গহণ করেন। আমাদের যামানায় সুফি শায়খরা কি করছেন? আমি শুধু এটাই বলি যে, সুফিরা আগেকার যুগের আমাদের মহান ব্যক্তিদের (সালাফ) সুন্নাহকে অনুসরণ করুক: নবীজীর (সাঃ) সাহাবাদের মধ্যকার জাহিদ, এর পরের প্রজন্মের এবং এর পরের প্রজন্মের ব্যক্তিদের পদাঙ্ক অনুসরণ করুক যেটুকু সম্ভব। যে কেউ এরূপ অনুসরণ করে তীকে আমি পুণ্যবান ও ধর্মের ইমাম হিসেবে গণ্য করি। আর অহেতুক বিদআত ও পৌত্তলিকদের ধারণাকে আমদানী- যেমন গ্রীক ও ভারতীয় বৌদ্ধদের দর্শন কিংবা এ ধারণা যে মানুষ অবতার হতে পারে (হুলুল) বা আল্লাহর সঙ্গে মিশে যেতে পারে ৭৮
— পৃষ্ঠা ৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।