সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ আমার এই দীর্ঘ বক্তব্যের কারণ হলো এতটুকু বলা যে, শায়খ মুহিউদ্দীন ইবনে আরাবী (রাহঃ) তীর অনুসারীদের কার্যাবলীর জন্য দায়ী নন। যদিও তারা তীর অনুসরণে মন্দের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে বলে দাবী করে। আপনি কি এ কথাটি বুঝতে পারছেন? ইবনে তাইমিয়্যাঃ কিন্তু আল্লাহর ব্যাপারে এদের অবস্থান কোথায়? আপনারা সুফিদের মধ্যে কেউ কেউ বলেন, যখন রাসূল (সাঃ) গরীবদের প্রশংসা করে আত্মহারা হয়ে নিজেদের শরীরের পরিধান ছিড়ে ফেলতে শুরু করলো। এবং ঠিক এসময় জিব্রাঈল (আঃ) অবতরণ করে রাসূল (সাঃ)-কে বললেন, আল্লাহ এদের ছেড়া বন্ত্রের অংশগুলো গ্রহণ করেছেন; এবং জিব্রাঈটল এক টুকরো নিয়ে যান ও তা আরশে আলজীমে টাঙ্গিয়ে রাখেন । তারা এটাও দাবী করে, এ কারণেই সুফিরা তালিযুক্ত কাপড় পরিধান করে এবং নিজেদেরকে ফুক্বারা বা গরীব মনে করে! ইবনে আতাউল্লাহঃ সকল সুফি এরূপ তালিযুক্ত কাপড় পরিধান করেন না। এই দেখেন না, আমার অবস্থা । আমার বাহ্যিক অবস্থার কোন্ জিনিষটির উপর আপনার অভিযোগ রয়েছে? ইবনে তাইমিয়্যাঃ আপনি তো শরীয়তের পাবন্দ এবং আল-আযহারের শিক্ষক । ইবনে আতাউল্লাহঃ আল-গাষ্যালী (রাহঃ) শরীয়ত ও তাসাওউফের একজন ইমাম ছিলেন। তিনি আইনী দিক দিয়ে, শরীয়ত ও সুন্নাহর মাধ্যমে সুফিদেরকে উপস্থাপন করেছেন। এবং এ উপায়েই তিনি ধর্মীয় বিজ্ঞানকে পুনরুজ্জীবিত করতে সক্ষম হন। আমরা জানি, তাসাওউফ বলে, নোংরামি নিষিদ্ধ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের অঙ্গ । সত্যিকার সুফিরা জানেন তাদের হৃদয়ে আহলুস-সুন্নাহ কর্তৃক নির্দিষ্ট ঈমানকেই ধরে রাখতে হবে। দু'শ বছর পূর্বে একদল ভণ্ড সুফিদের আবির্ভাব ঘটেছিল যা আপনি নিজেই সমালোচনা করে বাতিল বলেছেন। এরা ফরয ও সুন্নত ইবাদাতকে সংকোচিত করতে চেয়েছিল; কম রোযা, কম নামায ইত্যাদি । তারা বিভিন্ন এলাকায় ছুটাছুটি করে দাবী করতো, তাদেরকে আল্লাহর উপাসনার গোলামী থেকে মুক্ত করে দেয়া হয়েছে। এদের বিরুদ্ধে ইমাম কুশায়িরী (রাহঃ) তীর রিসালা গ্রন্থ প্রণয়ন করেছিলেন। তিনি আল্লাহর হক পথের উপরও গভীর গবেষণা করেন যা ছিলো কুরআন ও সুন্নাহভিত্তিক। ৭a
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।