সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ সায়্যিদিনা আলী (রাঃ) ছিলেন একমাত্র মুজাহিদ যিনি কোনদিন কোন যুদ্ধে গিয়ে বিজয়ী না হয়ে ফিরে আসেন নি। তীর পরে কোন স্কলার বা ফকীহ এ দুনিয়ায় এসেছেন যিনি আল্লাহর ওয়াস্তে জিহবা, কলম ও তরবারি দ্বারা জিহাদ করেছেন? তিনি ছিলেন রাসূল (সাঃ)-এর সাহাবায়ে কেরামদের মধ্যে একজন পূর্ণাঙ্গ ব্যক্তি । কুরআন এবং সুন্নাহর পর তার বক্তব্যগুলোই আমাকে সারাজীবন উজ্জ্বল আলো দান করেছে। ইবনে আতাউল্লাহঃ আচ্ছা, এবার বলুন, ইমাম আলী (রাঃ) কি কখনো কাউকে তীর নিজের দলের অন্তর্ভুক্ত হতে বলেছেন? কারণ, এই দলের লোকেরা দাবী করেছে যে, ফিরিশতা জিব্রাঈটল (আঃ) ভুলক্রমে আলী (রাঃ)-এর কাছে নাধিল না করে মুহাম্মদ (সাঃ)-এর নিকট ওহী নাযিল করেছেন। হযরত আলী (রাঃ) কি কখনো তাদেরকে দাবী করতে বলেছিলেন যে, আল্লাহ তীর দেহের মধ্যে অবতরণ করেছেন এবং ইমাম (তিনি) অতিমানবে রূপান্তরিত হয়েছেন? অথবা তিনি কি এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ফাতওয়া দেন নি যে, এদেরকে যেথায় পাওয়া যায় সেথায় গিয়ে হত্যা করতে হবে? ইবনে তাইমিয়্যাঃ এ ফাতওয়ার ভিত্তিতেই, আমি সিরিয়ার পাহাড়ী অঞ্চলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি দীর্ঘ দশ বছরেরও অধিক কাল । ইবনে আতাউল্লাহঃ এবং ইমাম আহমদ (রাহঃ) তীর কিছু অনুসারীদের কার্যাবলী নিয়ে প্রশ্ন তুলেছিলেন যারা বাইরে গিয়ে মদের ঝুড়ি ভেঙ্গে দিয়ে (খৃষ্টানদের দোকানে যেয়ে কিংবা যেথায়ই তারা তা পেয়েছিল) বোতল ভাংচুর করে মেঝের উপর মদ ফেলেছিল। গায়িকা মেয়েদেরকে তারা মারধোর করেছিল এবং রাস্তায় রাস্তায় মানুষের সঙ্গে সংঘাতে লিপ্ত হয়েছিল। এসব তারা করেছিল মন্দের বিরুদ্ধে রুখে দাড়ানো ও হারাম জিনিষ থেকে মানুষকে রক্ষার নামে। অথচ, ইমাম সাহেব (ইমাম হাম্বল) এ ব্যাপারে কোনো ফাতওয়া দেন নি যে, তারা এরূপ কাজ করুক । এরপর এসব লোকদেরকে বেত্রাঘাত, জেলে প্রেরণ ও গাধার উপর লেজের দিকে মুখ করে চড়িয়ে রাস্তায় রাস্তায় ঘুরানো হয়েছিল। এখন বলুন, আজ পর্যন্ত সক্রিয় কট্টর ও খারাপ প্রকৃতির কিছু হাম্বলীদের কার্যাবলীর জন্য কি ইমাম আহমদ ইবনে হাম্বল (রাহঃ) দায়ী? তারা তো এখনও মন্দের বিরুদ্ধে এবং হারামকে নিষিদ্ধকরণের নামে এসব উগ্রতা প্রদর্শন করে যাচ্ছে। ৭৬
— পৃষ্ঠা ৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।