সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ ইবনে আরাবী (রাহঃ) এর ফুসুলুল হিকাম কিতাবের বিরুদ্ধে আপনি অনেক মন্তব্য প্রকাশ করেছেন। কিন্তু বাস্তবে এই গ্রন্থের মূল বক্তব্যকে তীর বিরুদ্ধবাদীরা অনেকক্ষেত্রে পরিবর্তন করে দিয়েছে। তারা এমন কিছু বানোয়াট কথা এতে জড়িয়ে দিয়েছে যে, এগুলো তিনি মোটেই লিখেন নি। এছাড়া এতে এমন কিছু কথা লাগানো হয়েছে যা তার মতো একজন ব্যক্তির পক্ষে লিখা আদৌ সম্ভবই নয়। যখন শায়খুল ইসলাম ঈয্্জ ইবনে আব্দুস সালাম (রাহঃ) বুঝতে পারলেন ইবনে আরাবী বাস্তবে কি বলেছেন এবং এ ব্যাপারে গবেষণা করলেন; যখন তিনি কথাগুলোর আসল অর্থ অনুধাবন করতে সক্ষম হলেন, তখন তিনি আল্লাহর দরবারে ক্ষমাপ্রার্থনা করেছিলেন অতীতে এ ব্যাপারে তীর মন্তব্যের জন্য । তিনি শেষ পর্যন্ত এটা স্বীকার করলেন যে, মুহিউদ্দীন ইবনে আরাবী (রাহঃ) ইসলামের একজন ইমাম ছিলেন। [ইযৃ্জ ইবনে আব্দুস সালাম মাক্দিসি, জাবাদু খুলাসাতিত্তাসাওউফ (কায়রো ১৯৬১)] ইবনে আরাবী সম্পর্কে আস শাদিলী (রাহঃ)-এর বক্তব্যের ক্ষেত্রে আমি বলি, আপনাকে এটা বুঝতে হবে যে, হযরত আবুল হাসান শাদিলী (রাহঃ) এরূপ কোন বক্তব্য পেশ করেন নি। বাস্তবে এই বক্তব্যটি প্রদান করেন তীর একজন শাগরিদ। এছাড়া, উক্ত শাগরিদ বাস্তবে শাদিলী (রাহঃ)-এর কোন কোন অনুসরণকারীদের ব্যাপারে বক্তব্যটি করেছিলেন। সুতরাং, তীর কথাগুলোর অপব্যাখ্যা করা হয়েছে- যা তিনি (উক্ত শাগরিদ) আদৌ মন্তব্য করার ইচ্ছাপোষণ করেন নি। এবার বলুন, আমীরুল মু'মিনীন সায়্যিদিনা হযরত আলী ইবনে আবু তালিব (রাঃ) সম্পর্কে আপনার ধারণা কি? ইবনে তাইমিয়্যাঃ হাদীস শরীফে রাসূল (সাঃ) বলেছেন, আমি জ্ঞানের শহর এবং আলী এর দরজা । [রিলায়ান্স অফ দ্যা ট্রাভেলার্স, পৃঃ ৯৫৪-৯৫৭ । হাদীসটি তিরমিযী শরীফে বর্ণিত হয়েছে। ইমাম বুখারী বলেছেন এটার সত্যতা যাচাই করা যায়নি। ইবনে মাইন বলেন এটা ভিত্তিহীন মিথ্যাবাদিতা, ইবনে যাওজী তার জাল হাদীসের পুস্তকে এটা লিপিবদ্ধ করেছেন। ইবনে দাক্বিক ঈদ বলেন, এই হাদীস স্কলাররা গ্রহণ করেছেন। ইবনে হাজার আসক্বালানী বলেছেন এটা হাসান কিন্তু সহীহ্ নয়। হাকীমও অনুরূপ মন্তব্য করেন। তীর মতে এটা জাল নয়। এটা সুয়ূতী বর্ণনা করেছেন। আবু সাঈদ আরাঈ বলেন সত্য কথা হলো হাদীসটি হাসান, কারণ এটা অনেকে বর্ণনা করেছেন, তবে সহীহ, যায়িফ কিংবা জাল নয় । [রিসালাতুল মাউযুআত, পৃঃ ২৬]] ৭৫
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।