Salfe Saliheen And Tasawwuf
/ ১০৮
📝 লেখা 📖 পিডিএফ

সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ পৌত্তলিকতা থেকে বাচার জন্যও নয়। কারণ, যে কেউ রাসূলের (সাঃ) সাহায্য কামনা করে তা শুধু তীর আল্লাহর নিকট শাফায়াতের অধিকারের সাহায্যকে কামনা করে, যেমন যখন আপনি বলবেন: এই খাদ্য আমার রর্গচকে তৃপ্ত করে। খাদ্য স্বয়ং নিজেই কি আপনার রর্গচিতে তৃপ্তি দান করে? কিংবা আল্লাহ পাকই খাদ্যের মাধ্যমে আপনার রচিতে তৃপ্তি দান করেন? আপনি বলেছেন, আল্লাহ পাক স্বয়ং তাকে ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাওয়ার জন্য মুসলমানদেরকে নিষেধ করেছেন। আপনি কি কোন মুসলমানকে দেখেছেন, সে সাহায্যের জন্য আল্লাহ ছাড়া অন্য কাউকে ডেকেছে? আপনি যে আয়াতের উদ্ধৃতি দিয়েছেন এটা নাযিল হয় পৌত্তলিক এবং যারা আল্লাহ ছাড়া অন্যান্য কৃত্রিম খোদাদের ডাকতো, তাদের ব্যাপারে । অথচ, মুসলমানরা যে একটি মাত্র উপায়ে রাসূলের (সাঃ) সাহায্য কামনা করে তাহলো, তাওয়াসসুল যার অর্থ আল্লাহর পক্ষ থেকে তিনি যে তাকে বিশেষ মর্যাদা দান করেছেন সেটির মাধ্যমে সাহায্য কামনা [বি হাক্কি হি ইন্দাল্রাহা] এবং তাশাফু বা শাফায়াতের কামনা, যার ক্ষমতা আল্লাহ পাক তীর রাসূল (সাঃ) দান করেছেন। আপনি যে ইস্তিগ্থাছা বা সাহায্য চাওয়া শরীয়তে নিষিদ্ধ বলেছেন কারণ, এর মাধ্যমে পৌত্তলিকতার দিকে মানুষ ধাবিত হয়, সে ব্যাপারে কথা হলো- তাই যদি হয়, তাহলে আমাদেরকে আঙ্গুর ফল নিষিদ্ধ করতে হবে। কারণ এর দ্বারা শরাব তৈরী হয়। এছাড়া অবিবাহিত পুরুষদের পুরুষাঙ্গ কেটে ফেলতে হবে কারণ তা যদি না করা হয় তাহলে পৃথিবীতে ব্যভিচার ও জিনার উপায়-উপকরণ থেকে যাবে! [শেষোক্ত মন্তব্যে দুজন শেখই হেসে উঠলেন] ইবনে আতাউল্লাহ আরও বললেন: আমি আপনার মাযহাবের প্রতিষ্ঠাতা শায়খ ইমাম আহমদ হাম্বল (রাহঃ)-এর আইনী থিওরী ও আপনার নিজের থিওরী সম্পর্কে পুরোদমে ওয়াকিফহাল আছি। আপনার মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ইসলামী ফিকহের ক্ষেত্রে কতটুকু সতর্ক থাকবেন তা-ও আমার জানা আছে। কিন্তু আমি এটাও বুঝতে সক্ষম হয়েছি যে, ভাষাগত যোগ্যতা এ পর্যন্ত হওয়া উচিত যে, কোন লেখার গুপ্ত ভেদ অনুধাবন করা যাতে সম্ভব হয়। কারণ অনেকসময় লেখার আসল অর্থ পর্দার আড়ালে ঢাকা পড়ে যায়। সুফিদের জন্য গুপ্ত ভেদ হলো রূহের মতো এবং শব্দগুলো এর দেহ্‌। বাহ্যিক দেহের ভেতরে কি রহস্য লুকিয়ে আছে তা আপনাকে গভীরভাবে অনুধাবন করতে হবে। শব্দের রূহকে বুঝতে হবে। ৭8

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।