Salfe Saliheen And Tasawwuf
/ ১০৮
📝 লেখা 📖 পিডিএফ

সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ আয়াতকেও আমি জড়িত করেছি: হয়তো বা আপনার প্রতিপালক আপনাকে (হে নবী) সম্মানিত স্থানে (মাক্বামে মাহমুদ) অধিষ্ঠিত করবেন [১৭৪৭৯] ৷ এখানে মাক্বামে মাহমুদ অর্থ শাফায়াত। এছাড়া, যখন আমিরুল মু'মিনীন হযরত আলী (রাঃ)-এর মাতা মৃত্যুমুখে পতিত হন তখন নবী করীম (সাঃ) তীর কবরে গিয়ে প্রার্থনা করেছিলেন এবং বলেন: ও আল্লাহ! যিনি চিরঞ্জীবী এবং কখনও মৃত্যুমুখে পতিত হন না, যিনি তাড়া করেন ও মৃত্যুতে পতিত করেন, আমার মা ফাতিমা বিনতে আছাদের গুণাহ মাফ করে দাও, আমি, তোমার রাসূল এবং আমার পূর্বেকার রাসূলদের শাফায়াতের মাধ্যমে তিনি যেখানে প্রবেশ করবেন তা প্রশস্ত করে দাও । কারণ আপনিই দয়ার্দ্দের মধ্যে সর্বাপেক্ষা দয়ালু । [তাবারানী, কাবীর; ইবনে হিব্বা ও হাকীম এই হাদীসটিকে সহীহ বলেছেন। ইবনে শাইবাও জাবির (রাঃ) এর বর্ণনা থেকে এই হাদীসটি লিপিবদ্ধ করেছেন ।] এটাই হচ্ছে শাফায়াত যা রাসূল (সাঃ)-এর জন্য খাস । আর আল্লাহ ছাড়া অন্য কারো নিকট সাহায্য কামনার ব্যাপারে কথা হলো, এটা পৌত্তলিকতার গন্ধ বহন করে; কারণ নবীজী (সাঃ) তীর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস (সাঃ)-কে নির্দেশ দিয়েছেন: একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাইবে না। [তিরমিযী, বাইহাকী, আহমদ, তাবারানী, ইবনে হিব্বান, আবু দাউদ, হাকীম; ইমাম নববী হাদীসটি তীর ৪০ হাদীসের অন্তর্ভুক্ত করেছেন। একমাত্র ইবনে যাওজী এটিকে জাল বলেছেন] ইবনে আতাউল্লাহঃ আল্লাহ আপনাকে কামিয়াব করুন, হে ফকীহ! নবীজী (সাঃ) তীর চাচাতো ভাই ইবনে আব্বাস (রাঃ)-কে যে উপদেশ দিয়েছিলেন তা ছিলো, তাকে তিনি চেয়েছিলেন আল্লাহর দিকে রুজু করা তার (ইবনে আব্বাসের) নিজস্ব প্রজ্ঞার মাধ্যমে- নবীজীর (সাঃ) সঙ্গে তার স্বভাবগত পারিবারিক সম্পর্কের মাধ্যমে নয়। ইস্তিথ্বাছার অর্থ, এটা আল্লাহ ছাড়া অন্য কারো সাহায্য চাওয়া এবং তা পৌত্তলিকতা মনে করা, আপনার এ ধারণা সম্পর্কে আমি আপনাকে জিজ্ঞেস করি: আল্লাহ ও তীর রাসূলের উপর প্রকৃত ঈমানদার কোন মুসলমান আছে কি যে মনে করে, আল্লাহ ছাড়া অন্য কারো নিকট কোন ক্ষমতা আছে যদ্বারা তার উপর আল্লাহর নির্দিষ্ট কোনো ইচ্ছার বিরুদ্ধে কোনকিছু ঘটতে পারে? কোন সত্যিকার ঈমানদার আছে কি যে বিশ্বাস করে, তার ভালো কাজের পুরস্কার ও মন্দ কাজের শাস্তি আল্লাহ ছাড়া অন্য কেউ আরোপ করতে পারে? এছাড়াও, আমাদেরকে মনে রাখতে হবে অনেক বাক্য আছে যার অর্থ শাব্দিকভাবে গ্রহণ করা যায় না। এ কথাটি, আল্লাহর সঙ্গে শরীক করার ভয়ের কারণে নয় এবং ৭৩

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।