Salfe Saliheen And Tasawwuf
/ ১০৮
📝 লেখা 📖 পিডিএফ

সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ নামায আদায় করেছেন দেখে তিনি অবাক হলেন। তিনি তীকে কায়রোতে আগমনে খুশী হয়ে সহাস্যে স্বাগত জানিয়ে সালাম জানালেন, আসসালামু আলাইকুম । এরপর ইবনে আতাউল্লাহ এই আলীমের সঙ্গে আলাপ-আলোচনায় নিমগ্ন হলেন। ইবনে আতাউল্লাহঃ সাধারণত আমি মাগরিবের নামায ইমাম হুসাইন (রাঃ) মসজিদে পড়ে থাকি এবং ইশার নামায এখানে আদায় করি। কিন্তু দেখুন, আল্লাহর ইচ্ছা কিভাবে কাজ করে! আপনাকে স্বাগত জানাতে আল্লাহ প্রথম ব্যক্তি হিসেবে আমাকেই মনোনীত করলেন (কায়রোতে আপনার আগমনের পর)। বলুন, ওহে ফকীহ, যা হয়েছে তার জন্য কি আপনি আমাকে দোষারোপ করবেন? ইবনে তাইমিয়্যাঃ আমি জানি, আপনি কোন ক্ষতি করার ইচ্ছাপোষণ করেন নি। কিন্তু আমাদের মধ্যকার মতানৈক্য এখনও বিদ্যমান। যা হোক, যে কেউই আমাকে ক্ষতি করে থাকুক না কেন, আজকের দিন থেকে আমি তা ভুলে গেছি এবং এ ব্যাপারে কোন দোষারোপ থেকে আমি তাকে মুক্ত করে দিলাম। ইবনে আতাউল্লাহঃ শায়খ ইবনে তাইমিয়্যা, আপনি আমার ব্যাপারে কি জানেন? ইবনে তাইমিয়্যা: আমি জানি আপনি একজন পরহেজগার, সুশিক্ষিত এবং সত্যবাদী ব্যক্তি । আমি সাক্ষ্য দিচ্ছি যে, সিরিয়া ও মিশরে আপনার মতো কেউ নেই যে আল্লাহকে এতো বেশী ভালোবাসে, তার নির্দেশ পালন করে এবং যা তিনি নিষেধ করেছেন তা থেকে বিরত থাকে। তথাপি, আমাদের মধ্যে মতানৈক্য আছে। আপনি আমার ব্যাপারে কি মনে করেন? আপনি কি দাবী করেন যে, আমি যখন বলি আল্লাহ্‌ ছাড়া কারো সাহায্য কামনা (ইস্তি্থাছা) অবৈধ, এতে আমি ভ্রান্ত? ইবনে আতাউল্লাহঃ কিন্তু নিশ্চয়ই, আমার প্রিয় সাথী, আপনি জানেন যে, ইস্তিথ্থাছা বা সাহায্য কামনা তাওয়াছছুল বা ওয়াসিলার জন্য সাহায্য (শাফায়াত) করার সমপর্যায়ের; এবং রাসূল (সাঃ) হচ্ছেন তিনি যার সাহায্য চাওয়া হয়, কারণ আমরা তো তীরই পক্ষ থেকে শাফায়াতের কামনা করি। ইবনে তাইমিয়্যাঃ এ ব্যাপারে, রাসূল (সাঃ)-এর সুন্নাহকে আমি অনুসরণ করি যা শরীয়তে প্রতিষ্ঠিত হয়েছে। কারণ, সহীহ হাদীস শরীফে আছে: আমাকে শাফায়াতের ক্ষমতা প্রদান করা হয়েছে। [বুখারী ও মুসলিম] আমাদের পবিত্র কুরআনের একটি ৭s

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।