সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ ভাষায় ইবনে তাইমিয়্যা ও ইবনে আতাউল্লাহর (রাহঃ) মধ্যকার এঁতিহাসিক সংলাপের অনুবাদ প্রকাশ করলাম। এই অনুবাদটি একটি নির্ভরযোগ্য ইংরেজী অনুবাদ থেকে বাংলায় ভাষান্তর করা হয়েছে। মূল ইংরেজী অনুবাদটি করেছেন বর্তমান যুগের নকশ্বন্দিয়া তরীকার প্রখ্যাত শাখয় মুহাম্মদ হিশাম কাব্বানি। অনুবাদটি তার প্রণীত গ্রন্থ ‘সালাফী বিদআতের অস্বীকৃতি’ - (কাজি, ১৯৯৬) পৃঃ ৩৬৭-৩৭৯ থেকে নেওয়া হয়েছে। উসূলুল উসূলবী মুহাম্মদ জাকী ইব্রাহীম ইবনে কাছির, ইবনে আতীর এবং অন্যান্য জীবনী সংক্রান্ত অভিধান প্রণেতা ও জীবনী লেখকদের কাছ থেকে আমাদের কাছে এই এতিহাসিক সংলাপের সহীহ বর্ণনা এসেছে। [ইবনুল ইমাদ, শাজারাতুয যাহাব [১৩৫০ হিঃ], খঃ ৬, পৃঃ ২০ (টীকা); আল-যিরিকলী, আল-আলাম [১৪০৫ হিঃ], খণ্ডঃ ১, পৃঃ ২২১; ইবনে হাজার, দুরাল কামিয়া [১৩৪৮ হিঃ], ১ম খণ্ড, পৃঃ ৪৮-২৭৩; ইবনে কাছির, বিদায়া ওয়ান্ নিহায়া [১৩৫১ হিঃ সং, খণ্ডঃ ১৪, পৃঃ ৪৫; সুবকি, তাবাক্মাতুস সাফিয়্যা [১৩২৪ হিঃ সং], খণ্ডঃ ৫, পৃঃ ১৭৭ (টীকা) এবং খণ্ড ৯, পৃঃ ২৩ (টীকা); জালালুদ্দিন সুয়ুতী, হুসনুল মুহাদারা ফী আখবারি মিশরী ওয়াল ক্াহিরা [১২৯৯ হিঃ সং], খণ্ডঃ ১, পৃঃ ৩০১; শারানী, তাবাক্াতুল কুবরা [১৩৫৫ হিঃ সং], খণ্ুঃ ২, পৃঃ ১৯ (টীকা) ইত্যাদি প্রামাণ্য গ্রন্থ থেকে সংকলিত] মহাত্মন আলিমদের মধ্যকার সংলাপ বা বাহাসের রূপ সম্পর্কে এটা থেকে অনেক ধারণা আমরা করতে পারি। ইলমে তাসাওউফ শাস্ত্রের উপর একজন প্রখ্যাত ব্যক্তিত হযরত ইবনে আতাউল্লাহ ইস্কান্দারী (রাহঃ) ও তথাকথিত সালাফী মুভমেন্টের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব [বৰ্তমান সালাফীদের দাবী অনুযায়ী] হযরত শায়খ আহমদ ইবনে আব্দুল হালিম ইবনে তাইমিয়্যা (রাহঃ)-এর মধ্যকার মতানৈক্য এই ডক্যুমেন্টে রেকর্ড হয়ে আছে। এই বাহাস সংঘটিত হয় মিশরে । তখন মিশরের মামলুকী শাসনকর্তা ছিলেন সুলতান মুহাম্মদ ইবনে কালাওয়ান (আল-মালিক আন-নাসির) । ইবনে আতাউল্লাহ ও ইবনে তাইমিয়্যার মধ্যকার সংলাপ এসময় শায়খ ইবনে তাইমিয়্যা আলেকজান্দ্রিয়ার জেলে বন্দী ছিলেন। এরপর সুলতান তাকে মুক্ত করে দেয়ার পর কায়রো চলে আসেন। মাগরিব নামাযের ওয়াক্তে তিনি আল-আযহার মসজিদে আসলেন, তখন ইমামতির দায়িত্বে ছিলেন শায়খ ইবনে আতাউল্লাহ ইস্কান্দারী। নামায শেষে ইবনে তাইমিয়্যাকে মুক্তাদী হিসেবে তীর পেছনে ৭১
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।