সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ পাকড়াও করো না [২৪২৮৬] । আপনি যদি অজ্ঞতাবশত নিয়ত ছাড়াই ভুল করে বসেন তাহলে আপনার কোন দোষ নেই । [উপরোদ্ধৃত, ২, পৃঃ ৩৯৬-৩৯৭] একটি ঘটনার কথা বলা যায়। দু'ব্যক্তির মধ্যে একে অন্যের প্রতি এতো বেশী মহব্বত ছিলো যে, একদা একজন সমুদ্রে পড়ে যায় এবং সাথে সাথে অপরজনও লাফ মেরে দরিয়ায় পড়ে গেল । তখন প্রথমজন জিজ্ঞেস করলো, আমি তো দুর্ঘটনাবশত [অর্থাৎ অনিচ্ছায়] সাগরে পতিত হয়েছি, তুমি কেন স্বেচ্ছায় লাফ মারলে? দ্বিতীয়জন উত্তরে বললো, আমি তো আপনার মাঝে বিলীন হয়েছি এবং নিজেকে আর দেখছি না। আমি মনে করেছি আপনি আমি এবং আমি আপনি। সুতরাং যতক্ষণ পর্যন্ত কেউ কোনো নিষিদ্ধ বস্তু সেবন করে মাতাল না হবে, ততক্ষণ পর্যন্ত তার কার্যাবলী গ্রহণযোগ্য, কিন্তু সে যদি কোনো নিষিদ্ধ বস্তু দ্বারা (অর্থাৎ তার ইচ্ছা যদি খারাপ হয়) মাতাল হয়ে থাকে তবে তাকে ক্ষমা করা যায় না। [উপরোদ্ধৃত, ১০, পৃঃ ৩৩৯] ইবনে আতাউল্লাহ ইস্কান্দারী (রাহঃ) [মৃত £ ৭০৯ হিজরী] প্রখ্যাত সূফী দরবেশ আবুল ফজল ইবনে আতাউল্লাহ ইক্কান্দারী শুধুমাত্র সূফী শায়েখ ছিলেন না, তিনি সে যুগের একজন খ্যাতিমান মুহাদ্দিস, ওয়াইজ এবং মালিকী মাযহাবের স্কলার ছিলেন। তিনি কয়েকটি প্রসিদ্ধ গ্রন্থের প্রণেতা । এগুলো হচ্ছে আল- হিকাম, মিফতাহুল ফালাহ আল-কুদ্দুসুল যুজাররাদ ফী মা’'আরিফাতিল ইসমিল মুফরাদ, তাজুল আরুসিল হাবী লী তাহদিবিন নুফুস, উনওয়ানুত তাওফিক ফী আদাবিত তারিক, আল-লাতাইফ ফী আবিল আব্বাসিল মুরসি ওয়া শায়খিহী আবিল হাসান। তিনি আবুল ‘সান মিসরী [মৃত ৪ ৬৬৮ হিঃ] (রাহঃ) -এর তরীকতের শিষ্য ছিলেন। ইবনে আতাউল্লাহ (রাহঃ) হচ্ছেন ইবনে তাইমিয়্যার (রাহঃ) কয়েকজন প্রসিদ্ধ সমালোচকদের একজন । তবে তিনি সম্মানের খাতিরে কখনও কোন লেখালেখিতে ইবনে তাইমিয়্যার (রাহঃ) নাম সরাসরি উল্লেখ করেন নি। কিন্তু তার লাতাইফ গ্রন্থে ইবনে তাইমিয়্যাকে উদ্দেশ্য করে বলেন, আল্লাহ সুফিদেরকে তথাকথিত জাহিরী স্কলারদের প্রচারের সম্মুখে পরীক্ষায় পতিত করেছেন। [ইবনে আতাউল্লাহ, লাতাইফুম্মিনান ফী মানাক্ববিল আব্বাস, কায়রো ১৩৫৭ হিঃ, ২য় খণ্ড, পৃঃ ১৭-১৮] অবশ্য জাহিরী আলিমদের রোষানল থেকে কোন যুগেই সুফিরা মুক্তি পান নি। সুফিদের রাস্তা যারা বুঝেন না তীরা সর্বদাই সুফি তরীকা সম্পর্কে অপব্যাখ্যা করে আসছেন। এ অবস্থা আজো বিদ্যমান। যা হোক, আমরা পাঠকদের সম্মুখে সম্ভবত এই প্রথম বাংলা ৭০
— পৃষ্ঠা ৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।