সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ হয়েছে। কিন্তু ইমাম আবু হানীফা (রাহ:), ইমাম শাফিইঈ (রাহ:), ইমাম মালিক (রাহ:) ও ইমাম আহমদ ইবনে হাম্বল (রাহ:) -এর জীবন সাধনা নিয়ে মনোনিবেশ করলে স্পষ্ট ধরা পড়ে যে, হাদীস, তাফসীর ও ফিকাহ শাস্ত্রের ইমামগণের প্রত্যেকেই ছিলেন একেকজন প্রথমশ্রেণীর সুফি । অপরদিকে কিছুসংখ্যক মূর্খ লোক নিছক পার্থিব স্বার্থ উদ্ধারের লক্ষ্য নিয়ে সুফির রূপ ধারণ করে। এসব লোকের মুখে শোনা যায় যে, তাসাওউফ অর্জন করতে হলে দীনি ইলমের কোন প্রয়োজন নেই । বলা বাহুল্য যে, এসব লোক চরম পর্যায়ের গোমরাহ । এরাই তাসাওউফের ন্যায় একটি বিশুদ্ধ পদ্ধতিকে নানা শয়তানী কর্মকাণ্ডের দ্বারা কলুষিত করেছে। বলা বাহুল্য যে, মুসলিম উম্মার জন্য এটা একটা চরম দুর্ভাগ্যের বিষয় । বর্তমান বাংলাদেশে বিভিন্ন ‘দরবার শরীফ’ ও গদ্দির ব্যাপক প্রাদুর্ভাবে সেইসব শয়তানী কর্মকাণ্ডের দুর্গন্ধ অত্যন্ত প্রকট আকার ধারণ করেছে। পাশ্চাত্যের ইহুদী-নাসারা চক্রও বর্তমানে তাসাওউফ চর্চার নামে এসব দরবার-কেন্দ্রিক কর্মকাণ্ডকে ব্যাপক পৃষ্ঠপোষকতা দিতে দেখা যাচ্ছে। বলা বাহুল্য, বর্তমান মুসলিম উম্মার জন্য এটা একটা মারাত্মক ঈমানী বিপর্যয়ের আলামত । সম্ভাব্য এই বিপর্যয় থেকে উম্মাকে রক্ষা করার জন্য বিজ্ঞ আলিম সমাজকে শুদ্ধ তাসাওউফ চর্চার প্রতি বিশেষ মনোযোগ দেওয়া ছাড়া গত্যন্তর দেখি না। বাংলা ভাষায় বিশুদ্ধ তাসাওউফ বিষয়ক বই-পুস্তকের খুব অভাব আছে। তাসাওউফ সম্পর্কিত বক্ষমান পাঞ্ডুলিপিটি দেখে আমি স্বপ্তি অনুভব করছি যে, তরুণ আলিম মাওলানা কবির আহমদ খান ও ইঞ্জিনিয়ার আজিজুল বারী যৌথভাবে ‘সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ’ নামে একটি বইয়ের পাণ্ডুলিপি তৈরী করেছেন। পাঞ্ডুলিপিটি আগাগোড়া পড়ে দেখার সুযোগ হয়েছে। আমার ধারণায় বিষয়বস্তু ও তথ্য সংযোজনে এই বইয়ে কোন ত্রুটি নাই । মনে হয় কিছু ইংরেজী বই-পুস্তক থেকেও তথ্য সংগ্রহ করার দরুন নামগুলির ব্যাপারে কিছু অসামঞ্জস্যতা রয়েছে। তারপরও এটি একটি মূল্যবান বই। আশা করি এই বই পাঠ করে আগ্রহী পাঠকগণ উপকৃত হবেন। প্রসঙ্গত একটি কথা না বললেই নয় যে, সিলেটকে বলা হয় বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী । হযরত শাহ জালাল ইয়ামনী (রাহ:) -সহ তিন শত ষাট আউলিয়ার চারণভূমি সিলেট তাদের অধিকাংশেরই বংশধর বর্তমান সিলেটে বাস করেন। পরবর্তীতে বিংশ শতাব্দির গোড়ার দিকে কুতবে আলম হযরত মাওলানা সাইয়্যিদ হুসাইন আহমদ মাদানী (রাহ:) সিলেট ভূমিতে আধ্যাত্মিকতার যে আলো ছড়িয়ে গেছেন তার রৌশনী চারদিকে দৃশ্যমান । ‘ইসলামী তাসাওউফ’ মুসলিম উন্মার বোধ-বিশ্বাসের ক্ষেত্রে এক মহামূল্যবান ৭
— পৃষ্ঠা ৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।