সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ স্বীকৃতি দিয়েছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন ইবনে আক্বিলি এবং ইবনে কুদামা (রাহঃ) ৷ ইবনে তাইমিয়্যা আরো বলেন: তাসাওউফ কয়েকটি উপদলে বিভক্ত হয়েছে এবং তিন ধরনের সুফিদের আত্মপ্রকাশ ঘটেছে: ১. Et হাক্বিকাতের সুফিরা এবং এদের কথাই আমরা উপরে বর্ণনা ্্ be এরা হচ্ছে দানের উপর ভিত্তিশীল সুফি। এরা সুফিদের খানকাহ্ ও ধৰ্মীয় মুসাফিরখানায় পড়ে থাকে; এরা হক্বক্বাতপন্থী না-ও হতে পারে। ৩. সুফিয়াতুর রুসুম: বাহ্যিক সুফি । এরা সুফি নাম ও পরিধানের উপর লালায়িত। [ইবনে তাইমিয়্যা, মাযমুআল ফাতওয়াল কুবরা, ১১, পৃঃ ১৬-২০] ফানার [আত্মবিলুপ্ত] ব্যাপারে ইবনে তাইমিয়্যা বলেন: প্রেমের এই স্তর অনেক প্রেমিক ও আল্লাহপ্রাপ্তির আগ্রহীদের (আহলুল ইরাদা) দ্বারা প্রকাশিত হয়েছে। প্রেমের অতিশয্যে সে নিজেকে হারিয়ে ফেলে । সে শুধু আল্লাহর কথাই স্মরণ করে নিজেকে স্মরণ করে না। নিজেকে ভুলে আল্লাহর জিকির করে, আল্লাহকে সাক্ষী হিসেবে নেয়, নিজেকে সাক্ষী হিসেবে নেয় না, আল্লাহর মধ্যে স্তিত হয়, নিজের মধ্যে নয়। যখন সে এই স্তরে উপনিত হয় তখন সে তার নিজের অস্তিতু আর অনুভব করে না। এ অবস্থায় সে হয়তো বলতে পারে, আনাল হাক্ (আমিই সত্য- মনসুর হাল্লাজ), বা সুবাহানী [প্রশংসা আমার প্রতি- বায়েজিদ বিস্তামী], কিংবা মাফিল জুব্বা ইল্লাল্লাহ [এই জুব্বার মধ্যে আল্লাহ ছাড়া কেউ নেই] । এসব কথা সে বলে এই কারণে যে, সে আল্লাহর প্রেমে সম্পূর্ণরূপে মত্ত হয়েছে এবং এটা এমন একটি সুখ-আনন্দময় অবস্থা যে, সে নিজেকে নিয়ন্ত্রণ করতে অপারগ যে, এই বিষয়ের মধ্যে সত্য ও মিথ্যা জড়িত । অথচ কেউ যখন তীর (আল্লাহর) অনুগ্রহে আল্লাহর ইশকের মধ্যে ডুবে যায় তখন সে তার খিয়ালকে হারিয়ে ফেলে, এবং এই বেহুঁশ অবস্থায় সে নিজেকে দেখতে পায় আল্লাহর মধ্যে বিলীন [ইত্তিহাদ]। আমি এটাকে গুণাহ মনে করি না, কারণ এই ব্যক্তিকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং কেউ তাকে শাস্তি দিতে পারবে না কারণ, সে যা করছে বা বলছে এ ব্যাপারে সে নিজেই ওয়াকিফহাল নয়। কলম কোন পাগলকে নিন্দা করে না তবে যখন তার জ্ঞান ফিরে আসে তখন ভিন্ন কথা [যদি তখনও একই কার্য করে] । সুতরাং যখন সে এঁ অবস্থায় উপনিত হয় তখন সে আল্লাহর এই বাক্যের আওতায় চলে আসে: হে আমাদের প্রতিপালক! আমরা যদি ভুলে যাই কিংবা ভুল করে বসি তবে আমাদের ৬৯
— পৃষ্ঠা ৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।